সরকারের ভবিষ্যৎ পরিকল্পনা বুঝতে পারছি না। যেসব রাজাকারের বিচার চলছে তাদের ঝুলিয়ে দিলে আর যুদ্ধাপরাধে জড়িত থাকার দায়ে জামাত নিষিদ্ধ করে দিলে আগামী নির্বাচনে অন্তত ভরাডুবি থেকে বাঁচতে পারতো। সেক্ষেত্রে জামাত নিষিদ্ধ থাকায়, বিএনপি ক্ষমতায় এসে ১৯৯১-৯৬ এর চাইতে খুব বেশি ডানে চাপতে পারতো না আর ২০১৯ এ আওয়ামী লিগের ফিরে আসার রাস্তা খোলা থাকতো। কিন্তু এই মুহুর্তে সরকারী দল ঠিক কী প্ল্যান কষছে সেটাই বুঝছি না। রাজাকারগুলিকে পরের টার্মে এসে ফাঁসী দেবো বলে ভোট চাইলে জনগণ ভোট দেবে না। এটা আমি নিশ্চিত। আওয়ামী লীগ বরাবরাই এই ভুল হিসাবটা করে ধরা খেয়ে থাকে। আবারও খেতে যাচ্ছে। হেফাজতওয়ালাদের ৫ মে না পেঁদিয়ে মাথায় তুলে নাচলেও ওদের একটা ভোটও কোনদিন নৌকা মার্কা পেত না। ১৯৫৪ সাল থেকে আজ পর্যন্ত কোনদিনও পায় নি। তবুও লীগে সবসময় কিছু পরামর্শদাতা থাকে যারা এই সব হেফাজতপন্থী পরামর্শ দিয়ে পেছন থেকে ছুরি মারে। যেমনটা মেরেছিল ২০০১ নির্বাচনের আগে। সেইসময় ছাত্রলীগ যুবলীগের গুণ্ডাদের বাঁচানোর চাইতে অনেকবেশি জরুরি ছিল চারদলীয় জোট ভাঙা। তখন ঐ সব ছাগল পরামর্শ দাতারা বুঝিয়েছিল যে বিএনপির জামাত বিরোধিরা বিদ্রোহী প্রার্থী দিয়ে জামাতকে কোথাও জিততে দেবে না আর ঐ সীটগুলি লীগ পেয়ে যাবে, সব মিলিয়ে লীগেরই লাভ। ঐ হিসাবটা কতখানি ভুল ছিল সেটা ১ অক্টোবর ২০০১ বোঝা গেছে। এখনো যেসব আওয়ামী মন্ত্রী, এমপি আর পরামর্শদাতারা রাজাকারদের রায় ঝুলিয়ে রাখা, রায় হয়ে যাওয়াদের ফাঁসীতে না ঝোলানো আর জামাত নিষিদ্ধ না করার পক্ষে মত দিচ্ছেন তাদের কারণে দেশে প্রগতিশীল মানুষদের জন্য ২০০১-২০০৬ এর থেকেও খারাপ সময় আসছে।
কী হতে যাচ্ছে সামনে? আওয়ামী লীগ? জামাত-বিএনপি? নাকি জলপাই?
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
Tweet
৫টি মন্তব্য ৪টি উত্তর
আলোচিত ব্লগ
জিউস vs মুসা (আ.)

গ্রিক পুরাণে (Greek Mythology) কোনো একজন ঈশ্বর ছিল না , বরং অসংখ্য দেবদেবী ছিল। তবে জিউস (Zeus) হলেন গ্রিক পুরাণের প্রধান দেবতা , সমস্ত দেবদেবীর রাজা আকাশ... ...বাকিটুকু পড়ুন
নির্বাক স্পর্শ (এটাকে সুর করে গান করার ইচ্ছে আছে)
কুয়াশার ভেতর ফিরে আসি চেনা সেই শহরের পথে,
বিবর্ণ আলো ঘুমিয়ে থাকে পুরোনো কোনো জানালাতে।
একটা নাম আজও কেন নিঃশব্দে ডাকে......
ধুলো জমা সেই পথটাতে পায়ের শব্দ থেমে যায়,
দেয়ালজুড়ে মুছে যাওয়া কত স্মৃতিরেখা... ...বাকিটুকু পড়ুন
আমরা কি রাজধানী ঢাকাকে মেরে ফেলছি ?
ঢাকাকে সব কিছুর কেন্দ্র বানিয়ে ঢাকার মাথায় আমরা যে দুর্বহ বোঝা তুলে দিচ্ছি তার ভার কি ঢাকা বইতে পারবে? আমরা যদি খুব চেনা কিছু দেশের দিকে তাকাই তাহলে দেখবো রাজধানী... ...বাকিটুকু পড়ুন
হোয়াইট হাউজে বঙ্গবন্ধু - "I want to survive"

জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশন শেষ করে অক্টোবরের ১ তারিখে ওয়াশিংটনের হোয়াইট হাউজে এলেন বঙ্গবন্ধু... ...বাকিটুকু পড়ুন
গণতন্ত্রের অধিকার : ২৫ কিমি: মধ্যে ?
গণতন্ত্রের অধিকার : ২৫ কিমি: মধ্যে ?

জাতিসংঘে বিশ্বের সকল দেশের অংশগ্রহনের মাধ্যমে অনুষ্ঠান হয়ে গেল ।
সেখানে শাসক, স্বৈর-শাসক ও গনতন্ত্রর বক্ততারা এক হয়েছিলেন । কিন্ত কোন ভালো সিদ্বান্ত
নিতে পেরেছে... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।