এ জীবন কেটে যায়
কত স্মৃতি হারিয়ে যায় মনের অগোচরে
কত কথা ভুলে যায় সময়ের আবর্তে
ভুলিতে পারে না শুধু
জীবনে প্রথম যাকে লাগে ভাল
হোক সে ফর্সা কিংবা কালো
প্রথম ভাল লাগা হয় বাল্যকালে
যখন মানুষ হাতে নিয়ে পুতুল খেলা খেলে
মনের অজান্তেই কাউকে লেগে যায় ভাল
তার কথা ভেবে ভেবে মাথা হয় এলোমেলো
এরপর কতজনই তো আসে জীবনে
আর কতজনই তো যায়
একটু ভেবে বল তুমি
প্রথম যাকে ভাল লাগে
তাকে কি ভুলা যায়
গভীর রাতে যখন জেগে ওঠে ঘুম ভেঙ্গে
হিসেব করে মানুষ জীবনের লাভ আর ক্ষতি
মনে করে অতীতের জমানো সম স্মৃতি
কার কথা মনে পড়ে যদি থাক একা
প্রথম যাকে ভাল লাগে
তার ছবিই হৃদয়ে আঁকা

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


