somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

অনেকদিন পর ভেলরি টেইলর

১০ ই জুলাই, ২০০৭ সন্ধ্যা ৭:১৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

ভেলরি টেইলর, আজ অনেকদিন পর আপনাকে আবার সামনা সামনি দেখলাম। দেখলাম এই বয়সেও আপনার অতি দৃঢ়তার সঙ্গে দাঁড়ানোর ভঙ্গি। সামান্য হাসি আর পুরো লেন্সের চশমার ভেতর উজ্জল মাছের মতো চোখ!

আপনি বাংলাদেশ-চীন-মৈত্রী সম্মেলন কেন্দ্রে বেসরকারি বিশ্ববিদ্যালয় আইইউবি'র সমাবর্তন অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখলেন। গ্রহণ করলেন তাদের সন্মাননা। ধন্যবাদ জানালেন রাষ্ট্রপতিকে। বার বার কৃতজ্ঞতা প্রকাশ করলেন এদেশের মানুষের কাছে।

সিআরপি'র সেই পক্ষাঘাতগ্রস্থ মানুষগুলোর কথা আপনি বলতে ভুললেন না। যাদের জন্য আপনি তো পুরো জীবনটাই উৎসর্গ করেছেন। আর আপনি দুধেভাতে বড় হওয়া গারগেল-ইংরেজীভাষী শিক্ষার্থীদের স্মরণ করতে বললেন, সিআরপির সেই সব দুখি মানুষদের।

ভেলরি, আপনি যখন এই সব কথা বলছিলেন, তখন আমি চলে গিয়েছিলাম বছর পাঁচেক আগে। পেশাগত কারণে সিআরপির ওপর একটা ফিচার করতে সাভারে গিয়েছি। সঙ্গে আরো দুয়েক একজন ফুটবাবু সাংবাদিক সহকর্মি। তারা বাস জার্নি, ভ্যাপসা গরম, আর নানান অজুহাতে মহা ত্যাক্ত-বিরক্ত। কিন্তু সকলেই উৎফুল্ল হয়ে ওঠেন সিআরপির তহবিল সংগ্রহ করার নমুনা দেখে।

সেদিন ছিলো কোনো এক শুক্রবার, সাপ্তাহিক ছুটির দিন। তাই সকাল থেকে দর্শনার্থী সমাগম হয়েছে প্রচুর। দর্শনার্থীরা স্বেচ্ছায় সিআরপি'র পথের দুধারে দুই সারিতে এক টাকা-পাঁচটাকার মূদ্রা পর পর সাজিয়ে তৈরি করছেন রেল লাইনের মতো সমান্তরাল চকচকে ধাতব রূপালী লাইন। রোগিরা বেশিরভাগই হতদরিদ্র। তাদের দর্শনার্থীরাও তাই। তাদের কথা ভেবেই পয়সা দিয়ে তহবিল সংগ্রহের এই ছোট্ট আয়োজন।...

একটু দূরে দাঁড়িয়ে ভেলরি আপনি নিজেই দেখছিলেন এই কাজে মানুষের অংশগ্রহণ। কাছে গিয়ে পেশাগত পরিচয় দিয়ে নেমকার্ড দিতেই বললেন, আপনি তো আগেও একবার এসেছিলেন; আপনার সঙ্গে পরিচয় হয়েছিলো। আমাদের রোগি 'মাউথ পেন্টারের' ওপর আপনার লেখাটিও আমি দেখেছি।

আমি চমকে যাই আপনার স্মৃতিশক্তি দেখে। সেটা তো আরো এক বছর আগের কথা! বিস্ময়ের সেই কথা বলতে আপনি বললেন, আপনার নাম তো বিপ্লব? এই নামটির কারণেই সবকিছু মনে আছে। মুক্তিযুদ্ধের বছরে আপনার জন্ম। আর আমি কখনো এদেশের গৌরবময় যুদ্ধ ভুলি না।...

প্রিয় ভেলরি, সেদিন আপনার মাথার পেছনে মাদার মেরীর আলোক বর্তিকা দেখেছিলাম। কী আশ্চর্য, বছর পাঁচেক পর আজ সকালে আরেকবার সেই আলোক বর্তিকা দেখলাম!

আমরা যারা সামান্য 'দুই পয়সার মানুষ', আপনি তাদের আন্তরিক অভিনন্দন গ্রহণ করুন।।

(ছবি: বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)
সর্বশেষ এডিট : ১০ ই জুলাই, ২০০৭ রাত ১১:৫০
১৬টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

জাতিসত্তার পরিচয়ের বাজার

লিখেছেন তানভীর রাতুল, ০৪ ঠা জুলাই, ২০২৬ রাত ৩:২১

ইতিহাসে কোনো আদর্শ সত্যিকার অর্থে মরে না। সে শুধু নাম বদলায়, পরাজিত আদর্শেরও পুনর্জন্ম হয়।

১৯৭০ সালের নির্বাচনে পূর্ব পাকিস্তানে মুসলিম লীগ একটি আসনও পায়নি। কিন্তু সেই রাতে মুসলিম লীগ মরেনি,... ...বাকিটুকু পড়ুন

একটা ছিলো সোনার কণ‍্যা, মেঘ বরন কেশ!!!!

লিখেছেন ক্লোন রাফা, ০৪ ঠা জুলাই, ২০২৬ ভোর ৬:১৩



শাওন প্রশ্ন করেছিলে ৭৮ বছর বয়স্ক একজন মহিলার। অন্তর্বাস উচিয়ে যখন অন্তর্জালে দাঁত মুখ খিচিয়ে উল্লসিত বহু পোস্টে ভেসে যায় ।কিংবা দেয়ালে সরাসরি দি লিখে প্রচার করছিলো তখন... ...বাকিটুকু পড়ুন

‘ছুটি’র স্মৃতি

লিখেছেন খায়রুল আহসান, ০৪ ঠা জুলাই, ২০২৬ দুপুর ১২:৫০

(প্রায় দু’মাস আগে লেখা। তখন গ্রীষ্মকাল হলেও ঢাকায় কয়েকদিন পরপর বৃষ্টি হতো। এখনকার মত “ঘাম ঝরে দরদর” ধরণের গরম ছিল না। রাতগুলো তুলনামূলকভাবে বেশ ঠাণ্ডা থাকতো।)

আজ খুব ভোরে (শেষরাতে)... ...বাকিটুকু পড়ুন

যে কারণে এবারের বিশ্বকাপও আর্জেন্টিনার ঘরেই উঠবে B-)

লিখেছেন জ্যাক স্মিথ, ০৪ ঠা জুলাই, ২০২৬ বিকাল ৩:৫৪



কারণ আর্জেন্টিনা দুর্দান্ত, মেসি-মার্তিনেজরা অপ্রতিরোধ্য। আর্জেন্টিনা এখন পর্যন্ত এই বিশ্বকাপের সবগুলো ম্যাচেই একছত্র আধিপত্য দেখিয়ে জয়লাভ করে প্রবল বেগে ফাইনালের দিকে ধ্বাবিত হচ্ছে। আশা করা যাচ্ছে গতবারের... ...বাকিটুকু পড়ুন

হোমিওপ্যাথি হচ্ছে একটি ধাপ্পাবাজ কিবিরাজি চিকিৎসা পদ্ধতি এর বৈজ্ঞানীক কোন ভিত্তি নেই

লিখেছেন জ্যাক স্মিথ, ০৫ ই জুলাই, ২০২৬ রাত ১:০৪



হোমিওপ্যাথি যে একটি ভাঁতাবাজি চিকিৎসা পদ্ধতি তা আমি আগেও জানতাম কিন্তু আমি কখনো এর বিরুদ্ধে কথা বলিনি বা কোথাও কিছু লিখিনি- তবে আজ কি মনে করে চ্যাটজিপিটির কাছে... ...বাকিটুকু পড়ুন

×