
বাইরে গিয়ে কি হবে রে, পকেটে পয়সা নাইরে ভাই।
আমিতো পুজিবাদী নই, নই আমি শোষক
তবে আমার নিকট পয়সা থাকা কতটা অর্থবোধক?
আমিতো মনুষ্য রক্ত চুষে করিনা আহার
তবে কেন থাকবে আমার স্বর্নের পাহার?
এখানে মনুষ্য পদতলে মানব সভ্যতা
যেখানে মানুষ হতে লাগে আজব যোগ্যতা!
কথা বলতে চাস যদি মুখ ফুটে
তবে তুই গিয়েছিস নষ্টদের জোটে!
শুনিসনি তুই সুপুরুষ হতে লাগে ধন
প্রেমিক হবি তাতেও লাগেনা মন।
কোনকালে কোন এক মহাজ্ঞানী গিয়েছিল বলে
ধনের জন্য সৌন্দর্য সব ধনীদের পদতলে!
সর্বশেষ এডিট : ১৮ ই সেপ্টেম্বর, ২০১৫ রাত ১:২০

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



