স্বপ্ন
০১ লা অক্টোবর, ২০১৩ ভোর ৬:০৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
মজনু এখন বিছানার উপর আধসোয়া হয়ে বিচিত্র অবস্থায় বসে আছে। এভাবে অর্ধ শোয়া ও অর্ধ বসা অবস্থায় থাকতে তার ভালো লাগে না। কিন্তু ডিসিশনের অভাবে কোন পজিশনে যাবে সে ঠিক করতে পারছে না। তার মাথা পুরো আউলা হয়ে গেছে। পরশুদিন স্বপ্নে দেখল, বাসার সামনে মরা লাশ মুচকি হেসে শুয়ে আছে। বিরক্ত হয়ে সে ঘুম থেকে উঠে পড়েছিল। এরকম অথর্ব স্বপ্ন দেখার মানে হয় না। যখন সে অস্থির হয়ে বাইরে হাওয়া খেতে গেল তখনই দেখল, তার দরজার সামনে একটা বিড়াল চেপ্টা হয়ে পড়ে আছে। গাড়ি চাপা খাওয়ার পর সম্ভবত কেউ তার বাড়ির দিকে ছুড়ে ফেলেছে। সে হতভম্ব হয়ে গেল। তার বাসা তো বড়লোকের বাসা নয় যে দরজার সামনে ময়লা ফেললে রাগে লাফাতে থাকবে। সে কখনো লাফায় না। সে বড়লোক না।
গতকালকে স্বপ্নে দেখল বাসার সামনে এক কেজি মিস্টির প্যাকেট। ঘুম থেকে উঠে দেখে মাছের ময়লা সুদ্ধো একটা পলিথিন দরজার সামনে থেকে শোভা বৃদ্ধি করছে। নাক চাপা দিয়ে যখন পোটলা ফেলে আসতে গেল তখন পাশের বাড়ির মর্জিনা-সখিনার উপর দিয়ে যেন খুশির তান্ডব বয়ে গেল। এত হাসির কি আছে! মজনু বিরক্ত হয়ে গেল।
আজকেও মজনু স্বপ্ন দেখেছে। স্বপ্নটা অদ্ভুত। মজনু ভিখারীর পোশাক পড়ে টাকায় গড়াগড়ি খাচ্ছে। কিন্তু টাকা পকেটে ভরতে পারছে না। কারণ প্যান্টে কোন পকেট নেই। মজনু বুঝে উঠতে পারছিল না কি করবে! একটু পরই তার মোবাইল বেজে উঠল। মজনু কল রিসিভ করতেই ওপাশ থেকে তার বন্ধু বলে উঠল, 'মিস্টি খাওয়া শালা। ব্যাংকে চাকরি হইছে তোর!'
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
লিখেছেন
জুল ভার্ন, ১০ ই নভেম্বর, ২০২৬ রাত ১১:৪৫

মুক্তির সেই দিনঃ এক অবিস্মরণীয় অনুভূতি!
২০১৮ সালে গুম উত্তর ফ্যাসিস্ট সরকারের দেওয়া চারটি ডিজিটাল নিরাপত্তা আইন মামলায় কারাবরণ, অমানবিক নির্যাতন ও নিপীড়নের শিকার হয়েছি। দীর্ঘ প্রতীক্ষা, যন্ত্রণা আর আইনি লড়াইয়ের...
...বাকিটুকু পড়ুন
কয়েক বছর আগে ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন ও জাসদের সভাপতি হাসানুল হক ইনুর হজ পালনের একটি ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে বেশ হাসি-তামাশার বিষয় হয়ে উঠেছিল। ইসলামপন্থিদের আক্রমণের বিষয়টি ছিল...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
শেরজা তপন, ১১ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৩:৫৯

-রান্না কেমন হয়েছে?
-ভালই তবে ... না থাক
-থাকবে কেন বলো
আমি একটু হাসলাম -বলে বিপদে পড়ব নাকি- কাল থেকে তাহলেতো খাবার বন্ধ!
ফোনের ওপাশ থেকে সেও হাসল -ঠিক আছে বলো, আগে...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
অপলক , ১১ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৪:২৯

শেখ হাসিনাকে উদ্দেশ্য করে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম দুটি গুরুত্বপূর্ন কথা বলেছেন:
১). সাজার বিরুদ্ধে আপিলের সময় অতিবাহিত হওয়ায় শেখ হাসিনা দেশে ফিরলে ফাঁসি কার্যকর ছাড়া...
...বাকিটুকু পড়ুন
প্রযুক্তিগত উৎকর্ষার সাথে সাথে বিগত তিন দশকে কম্পিউটিং প্রযুক্তির যে পরিবর্তনের সাক্ষী আমরা হয়েছি এবং হচ্ছি তা মাঝে মাঝে আমাকে বেশ অবাক করে। এমনিতে এসব নিয়ে ততটা একাকী বসে ভাবার...
...বাকিটুকু পড়ুন