somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

কোন পথে আমাদের সংবাদপত্র?

০৯ ই নভেম্বর, ২০০৭ বিকাল ৫:২৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

১.
ইয়াবা গত কদিনের গণমাধ্যমের গরম সংবাদের একটি। ইয়াবার ভয়ংকর জাল সম্পর্কে সমগ্র দেশবাসীকে সচেতন করার ক্ষেত্রে তাদের এ ধরনের সংবাদ প্রকাশ অবশ্যই প্রশংসার দাবি রাখে। কিন্তু কদিন ধরেই লক্ষ্য করছি ইয়াবা ইস্যুকে পেছনে ফেলে দিয়েছে ইয়াবা সুন্দরী নিকিতা (ইয়াবা সুন্দরী বিশেষনটাই গণমাধ্যমগুলো বেশি ব্যবহার করছে)-এর ত্বক। কোন কোন পত্রিকা দেখলাম রূপচর্চার অভাবে নিকিতার ত্বক নষ্ট হবে কিনা সেটা নিয়ে নিউজ ছাপছে। এসব সংবাদ দেশের গুরুত্বপূর্ণ সংবাদের পরপরই স্থান পাচ্ছে। কয়েকটি রিপোর্টে আবার কয়েকজন চর্ম ও যৌন বিশেষজ্ঞের মতামতও আছে! নিকিতা কোথায় স্কিন পরিবর্তন করলে টাকা একটু কম লাগতো সে সম্পর্কেও তথ্য আছে।

২.
সিধুলাই স্বনির্ভর প্রকল্প টি গত বেশ কিছুদিন ধরে আলোড়ন তুলেছিল। গত কয়েক মাস ধরেই কম্পিউটার জগত এই সংস্থাটির কর্মকান্ডের বিরুদ্ধে নিয়মিত প্রতিবেদন প্রকাশ করছিলো। যাই হোক কয়েক সপ্তাহ আগে প্রথম আলো’ র প্রথম পাতায় এ সম্পর্কে ইতিবাচক প্রতিবেদন দেখলাম। একই দিনে ডেইলি স্টারে ছাপা হলো সিধুলাই সম্পর্কে নেতিবাচক সংবাদ!

যাই হোক এরপর এ সম্পর্কে যা শুনলাম তা মোটেও ভালো লাগলো না। যা এখানে বলা উচিত হবে না।
৩.
বিডি নিউজের টেকনোলজি পাতায় নিয়মিত যাই। অপ্রোজনীয় ফ্লাশ এনিমেশন দিয়ে ভরা ওই পাতাটা আসতে সময় লাগে। তবু যাই...। গত সপ্তাহের মেইন বোর্ডে(প্রচ্ছদ) দেখলাম মোস্তফা জব্বারের কলাম...তার বিখ্যাত বিজয় সফটওয়্যারের প্যাটেন্ট সম্পর্কিত। পাইরেসি আর কপিরাইটের ভঙ্গের বিরুদ্ধ বিডি নিউজের সচেতনতা দেখে মুগ্ধ হলাম। কিন্তু আজ দেখলাম এ সপ্তাহের প্রচ্ছদ রচনা ‘বিনি পয়সার জনপ্রিয় ২০ ডাউনলোড সাইট। এই প্রচ্ছদ রচনায় স্থান পেয়েছে অবৈধ ডাউনলোড লিঙ্ক সম্বলিত কিছু ওয়েব সাইটের (পোলাপাইন, দরিদ্র, মূর্ছনা...) রিভিউ! হায়রে একই অঙ্গে কত রূপ! দেশের একমাত্র অনলাইন দৈনিকের যদি এ অবস্থা হয়...


কিছুদিন ধরে একটি কথা বার বার মনে হচ্ছে । বাজারে কাটতি বাড়ানোর চেষ্টায় সংবাদপত্রগুলোর মাথা যেন আউলা হয়ে যাচ্ছে প্রতিনিয়ত। কোন কোন ক্ষেত্রে বস্তুনিষ্ঠতাও বজায় থাকছে না কোনক্রমেই। আমাদের দেশের সংবাদপত্রগুলো কোন পথে যাচ্ছে?

[অন্য সাইটে লেখাটি বিপ্রতীপ নামে প্রকাশিত এবং বিপ্রতীপ এবং বিপ্র একই ব্যাক্তি]
সর্বশেষ এডিট : ০৯ ই নভেম্বর, ২০০৭ বিকাল ৫:৩৭
৮টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

স্বনির্ভর অর্থনীতি থেকে ঋণনির্ভর, আমদানিনির্ভর, পরনির্ভর রাষ্ট্রে পরিনত হতে যাচ্ছি।

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ০৩ রা মে, ২০২৬ সন্ধ্যা ৭:৩৪




মার্কিন সাম্রাজ্যবাদের কাছে নতজানু হয়ে যে রাষ্ট্রগুলো নিজের অর্থনীতি, কৃষি আর ভবিষ্যৎ বিক্রি করে দেয়- তার পরিণতি কী, তার জীবন্ত উদাহরণ পাকিস্তান। কোটি কোটি মানুষকে ভিক্ষুক বানানোর সেই পথেই... ...বাকিটুকু পড়ুন

এরা খুবই বিপদজনক

লিখেছেন শ্রাবণ আহমেদ, ০৩ রা মে, ২০২৬ রাত ১১:০১

যে তোমার সাফল্য দেখে হিংসে করে,
যে তোমার বিপদ দেখে খুশি হয়,
যে তোমার সামনে এক আর পেছনে আরেক।
তাকে তোমার গোপন কথা কিংবা তোমার কোনো পরিকল্পনার কথা বলতে যেও না।
সবসময় তার... ...বাকিটুকু পড়ুন

স্পিরিট শোন বাই আমেরিকান এয়ারলাইন্স-এক অনুকরণীয় দৃষ্টান্ত!

লিখেছেন ঢাকার লোক, ০৪ ঠা মে, ২০২৬ ভোর ৪:১৫

গতকালের একটা বড় খবর ছিল আমেরিকার একটি অন্যতম জনপ্রিয় বিমান সংস্থা স্পিরিট এয়ারলাইন্স দেউলিয়া হয়ে তাদের সব সেবা তাৎক্ষণিকভাবে বন্ধ করে দিয়েছে। বেশ কিছুদিন ধরেই স্পিরিট অর্থনৈতিক সংকটে হাবুডুবু খাচ্ছিলো,... ...বাকিটুকু পড়ুন

গ্রেট প্রেমানন্দ মহারাজ

লিখেছেন রাজীব নুর, ০৪ ঠা মে, ২০২৬ সকাল ১১:৪৮



'প্রেমানন্দ' একজন ভারতীয় হিন্দু তপস্বী ও গুরু।
১৯৭১ সালে কানপুরের কাছে 'আখরি' গ্রামে তার জন্ম। দরিদ্র পরিবারে জন্ম। ১৩ বছর বয়সে প্রেমানন্দ সন্ন্যাসী হওয়ার জন্য গৃহ ত্যাগ করেন।... ...বাকিটুকু পড়ুন

ডোগান- এক রহস্যময় জাতি

লিখেছেন কিরকুট, ০৪ ঠা মে, ২০২৬ বিকাল ৫:১০



আফ্রিকার মালি এর হৃদয়ে, খাড়া পাথুরে পাহাড় আর নির্জন উপত্যকার মাঝে বাস করে এক বিস্ময়কর জনগোষ্ঠী ডোগান। বান্দিয়াগারা এস্কার্পমেন্ট অঞ্চলের গা ঘেঁষে তাদের বসতি । এরা যেন সময় কে... ...বাকিটুকু পড়ুন

×