somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

সবাই মিলে একটু ভাল ভাবে বাঁচার জন্য কতিপয় প্রস্তাব (ঢাকা শহর পর্ব)

২৭ শে সেপ্টেম্বর, ২০১০ দুপুর ১২:১৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

১। ঢাকা এই দেশের প্রাণকেন্দ্র। স্বাভাবিক ভাবেই এই শহরে মানুষ বেশী থাকবে, কিন্তু কত বেশী? প্রাইভেট ইউনিভার্সিটি গুলা ঢাকায়ই কেন সব হতে হবে? বাবার টাকা খরচ করে বগুড়ার অথবা দিনাজপুরের যে ছেলেটা ঢাকায় এসে মেসে মানবেতর জীবনযাপন করছে, সেই ছেলেটা কি পারতো না তার শহরেই নিজের বাড়িতে থেকে, মায়ের রান্না খেয়ে একটা ইউনিভার্সিটি তে পরতে? তাতে তো সে কম শিক্ষিত হইতো না। বরং তার রেজাল্ট আরও ভাল বৈ খারাপ হত না।

২। গার্মেন্টস গুলো ঢাকার বাইরে গাজীপুর, নরসিংদি তে হলে কি ক্ষতি হত? গ্রাম থেকে আসা শ্রমিকেরা কি একটু বেশী সবুজ পেত না? তার জীবনযাপন কি আরেকটু সহজ আর সাশ্রয়ী হত না?

৩। ফুটপাতে যে লোকটা জায়গা অবৈধভাবে দখল করে "খালি ১২০, খালি ১২০" বলে মুখে ফেনা তুলে ফেলছে, সে কি পারতো না পুকুরে মাছ চাষ করে এর চাইতে অনেক সুখে থাকতে।

আরো অসংখ্য আছে, ৩ টা মাত্র বললাম। কোনো সরকার এই ব্যাপারে কিছুই বলল না, ভাবলোও না। আমার তো মনে হয় না, একজন ঢাকাবাসীও এই মূহুর্তে বলবেন যে তিনি সুখে আছেন। এম.আই.টি, ক্যালটেক যুক্তরাষ্ট্রের সেরা ইউনিভার্সিটি গুলোর মধ্যে পরে। কিন্তু এগুলো তো একটাও ওয়াশিংটন ডি.সি. তে না। তো আমার দেশে সব ঢাকায় হতে হবে কেন?

যদি সরকারে এমন একজন লোকও থাকেন, যিনি দেশের কথা একটু হলেও ভাবেন; তবে তাকেই বলছিঃ ১,৪৪,০০০ বর্গ কি.মি. এর মধ্যে ১,৪৪৪ বর্গ কি.মি. নিয়ে পরে থাকলে কিছু হবে না ভাই। কিছুই হবে না। মানুষ মরবে গরমে, জ্যামে, কষ্টে, ঘামে। আর অজস্র জঘন্য গালি প্রতি মূহুর্তে বর্ষিত হবে অদেখা আপনার ও আপনাদের প্রতি।
১টি মন্তব্য ১টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

পাহাড়ে চড়া আর মাউন্টেনিয়ারিং: এক নয়

লিখেছেন মুনতাসির, ০৯ ই জুন, ২০২৬ সকাল ১০:০৮




আজকাল পাহাড়ে ওঠা অনেক সহজ হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে প্রায় প্রতিদিনই দেখা যায় কেউ না কেউ কোনো পাহাড়ের চূড়ায় দাঁড়িয়ে ছবি তুলছেন। ট্রেইল ধরে হেঁটে, কখনো দড়ি ধরে, কখনো গাইডের সাহায্যে... ...বাকিটুকু পড়ুন

“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

লিখেছেন মোস্তফা কামাল পলাশ, ০৯ ই জুন, ২০২৬ দুপুর ১:৪৭



“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

আনন্দের সঙ্গে জানাচ্ছি যে বাংলাদেশের সর্বস্তরের মানুষের কাছে সহজে আবহাওয়া পূর্বাভাস এবং আবহাওয়া-সংক্রান্ত গুরুত্বপূর্ণ সতর্কতামূলক তথ্য পৌঁছে দেওয়ার লক্ষ্য নিয়ে abohawa.com... ...বাকিটুকু পড়ুন

বিলিয়নিয়ার রবিন খুদা ও আমাদের জাতীয় অগ্রাধিকার

লিখেছেন জুয়েল তাজিম, ০৯ ই জুন, ২০২৬ বিকাল ৩:৩০

বাংলাদেশে এখন সবচেয়ে জরুরি বিষয় কী?

কর্মসংস্থান? না।

বিনিয়োগ? না।

ডলার সংকট? না।

গার্মেন্টস খাতে ছাঁটাই? না।

ব্যাংকিং খাতের আস্থা সংকট? না।

সবচেয়ে জরুরি বিষয় হলো— কোনো অনুষ্ঠানে জুলাই চেতনা কত মিলিলিটার ঢুকেছে, কে কতবার উচ্চারণ... ...বাকিটুকু পড়ুন

আমাদের গ্রামের গল্প!

লিখেছেন রাজীব নুর, ০৯ ই জুন, ২০২৬ সন্ধ্যা ৬:১৩



আমাগো গ্রাম আপনারা সবাই চিনেন।
মুন্সিগঞ্জ, বিক্রমপুর। শ্রীনগর থানা। খুবই প্রাচীন অঞ্চল। অবশ্য এখন গ্রাম বদলে গেছে! ইংলিশ মিডিয়াম স্কুল হয়েছে, বিউটি পার্লার, কমিউনিটি সেন্টার, শপিংমল, ফাস্টফুডের দোকান হয়েছে।... ...বাকিটুকু পড়ুন

পণ্ডশ্রম

লিখেছেন সৈয়দ কুতুব, ১০ ই জুন, ২০২৬ রাত ১২:৩৪



এই নিয়েছে ঐ নিল যাঃ! কান নিয়েছে চিলে,

চিলের পিছে মরছি ঘুরে আমরা সবাই মিলে।

কানের খোঁজে ছুটছি মাঠে, কাটছি সাঁতার বিলে,

আকাশ থেকে চিলটাকে আজ ফেলব পেড়ে ঢিলে।

দিন-দুপুরে জ্যান্ত আহা, কানটা... ...বাকিটুকু পড়ুন

×