বাস বিড়ম্বনা
আমার বাস যাত্রাবাড়ী এলাকায়। এক বছরের উপর হতে লাগল আমাদের জন্য স্বপ্নের ফ্লাইওভার তৈরী চলছে। জানিনা এটা কতটুকু মঙ্গল আনবে আমাদের! ফ্লাইওভারের কাজ শুরু করার সাথে সাথে আমাদের দুর্ভোগ আরও বেড়ে গেল। যানজটে নাকাল, এ অবস্থায় লোকাল গাড়ী, সিটিং গাড়ী, কাউন্টার গাড়ী কোথাও জায়গা পাওয়া, এমনকি সময়মত গাড়ী পাওয়া দুস্কর হয়ে গেল। আর সময়ের কথাতো নাই বললাম। এ অবস্থায় কিছু গাড়ী ছিল যারা আগে শনির আখড়া/রায়েরবাগ থেকে গুলিস্তান আসতো কিংবা ফিরতো সিটিং ৫টাকা করে, পরে তা অবশ্য ভরে ভরে ৫টাকা দিয়ে সার্ভিস দিত। ওগুলো এখন সিস্টেম করল, যাত্রাবাড়ী পর্যন্ত ভরে ভরে ৫টাকা, যাত্রাবাড়ী থেকে আবার অন্য গাড়ীতে কিংবা ঐগাড়ীগুলো একটু পর ডাকবে গুলিস্তান ৫টাকা, ৫টাকা করে। চিন্তা করেন, আপনি যখন ঐ গাড়ীতে তখন তাকে জিজ্ঞেস করলে সে বলবে যে গুলিস্তান যাবে না। একটু পরে সব যাত্রী নেমে গেলে ডাকবে গুলিস্তান ৫টাকা, গুলিস্তান ৫টাকা।
এদের অত্যাচার আমার কিছুই করার নাই। কিংবা এটা দেখারও কেউ নাই।
কিছু দিন যাবৎ আরেকটি নতুন অভিজ্ঞতা হলো ঐ রুটের (গাবতলী, মিরপুর, মোহাম্মদপুর গামী) সবগুলি গাড়ী এখন সুপার লোকাল সিটিং হয়ে গেলো। কোন পূর্ব ঘোষণা ব্যতিরেকে সর্বনিম্ন ভাড়া ৫টাকা, সর্বাধিক ভাড়াতো আছেই। ১২ নম্বর, ৮ নম্বর, চয়েজ ইত্যাদি সব গাড়ীই এখন সিটিং নামক যন্ত্রণায় আমাদের অতিষ্ট করতেছে।
মাঝে মাঝে কোন কোন যাত্রী গাড়ীতে কন্ট্রাক্টর হেলপার এদের সাতে ঝগড়া, বিবাদ করে। কিন্তু তাতে কাজের কাজ কিছুই হয় না, অযতা ড্রাইভার, হেলপার, কন্ট্রাক্টর এদের রোষানলে পড়তে হয়।
হে দেশ তুমি কার? এসব অত্যাচার, নিপিড়ন আর কত সহ্য করব? আমাদের দেখার জন্য, বাঁচানোর জন্য কেউ কি নাই কিংবা আসবে না?
জানিনা এসবের উত্তর কখনো পাব কিনা? আদৌ কোন কর্তৃপক্ষ আছে কিনা? আমাদের সুশীল সমাজ এখন গেল কই।
ঢাকা শহরে সিটিং সার্ভিস নামক নতুন যন্ত্রণা। বাস বিড়ম্বনা
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
Tweet
৪টি মন্তব্য ৪টি উত্তর
আলোচিত ব্লগ
রাজনীতি নাকি ক্ষমতানীতি

রাজা কোথায়?
রাজমুকুট আজ জাদুঘরের কাঁচে
রাজদণ্ড ইতিহাসের ধুলোমাখা পৃষ্ঠায়
বহু দেশেই রাজতন্ত্রের সিংহাসন বহু আগেই
নেমে গেছে মানুষের নির্মিত প্রজাতন্ত্রের পথে
তবু আমরা বলি রাজনীতি।
কেন বলি?
শব্দটি এত পরিচিত
যে পরিচয়ের আড়ালে প্রশ্নটি হারিয়ে... ...বাকিটুকু পড়ুন
আজকের ডায়েরী- ১৯৮

আজ বৃহঃস্পতিবার, ২রা আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ।
ইংরেজি ১৭ই সেপ্টেম্বর। গত কয়েকদিন বেশ কয়েকজন ব্লগার সামুর ভালো মন্দ নিয়ে লিখেছেন। তাদের মুল বক্তব্য হলো- সামু গেলো। সামু শেষ। তারা সামুর... ...বাকিটুকু পড়ুন
যে ইতিহাস আমাদের জানতে দেওয়া হয়নি অথবা ভুলিয়ে দেওয়া হয়েছে!

আপনি জানেন কী?
ব্রিটিশরা প্রশাসনের সুবিধার জন্য ১৮৩৭ সালে ফারসি ভাষা বাদ দিয়ে আঞ্চলিক ভাষা ও উর্দুকে নিচ তলার দাপ্তরিক কাজে চালু করে।কারণ মুঘল আমল থেকেই প্রচলিত প্রশাসনিক কর্মীদের কাজ... ...বাকিটুকু পড়ুন
শরাব পিনে দে.....

মির্জা গালিব সম্পর্কে একটি গল্প চালু আছে। একদিন তিনি মসজিদে বসে মদ্যপান করছিলেন। তখন মুসল্লিরা তাকে বাধা দিয়ে বললেন "মসজিদ আল্লাহর ঘর, মদ্যপানের জায়গা নয়।" তখন মির্জা গালিব তাঁর বিখ্যাত... ...বাকিটুকু পড়ুন
বালছাল মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী!
প্রথম পাতায় ব্যান ব্লগারের একটি পোস্টে ব্লগার রাজীব নূর মন্তব্য করে বলেছেন - “ওদের কে ‘বালছাল’ লিখতে দেন। বিনোদন নষ্ট করবেন না।”
বাহ! কী চমৎকার গণতান্ত্রিক দর্শন! এতদিন জানতাম দেশে তথ্য... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।