somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

অনলাইনে টাকা উপার্জন নিয়ে প্রতারণা ! প্রতারিত হবার আগেই সাবধান হন ।

৩০ শে জানুয়ারি, ২০১২ রাত ৯:০২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

অনলাইনে টাকা উপার্জন তথা আউটসোর্সিংয়ে বাংলাদেশের অবস্থান অনেক এগিয়ে। বৈদেশিক আয় এর একটা অংশ এখন অনলাইন থেকে আসা শুরু করেছে । বিশেষ করে আমাদের তরুণ সমাজ অনলাইনে অর্থ উপার্জনে মুখ্য ভূমিকা রেখে আসছে। বিগত কয়েক বছর আগে মুষ্টিমেয় কিছু তরুণ অনলাইনে কাজ করত। তবে বর্তমানে স্কুল,কলেজ,ভার্সিটির ছাএ থেকে শুরু করে অনেক পেশাদার চাকরিজীবীরাও অনলাইনে কাজ করতে শুরু করেছে। এমনকি অনেকে এটাকে পেশা হিসেবে নেওয়া শুরু করেছে ।অবশ্যই এটা আমাদের বাংলাদেশের জন্য একটি টার্নিং পয়েন্ট।

আর বর্তমানে অনলাইনে টাকা উপার্জন নিয়ে বর্তমানে কিছু অতি লোভী লোক উঠে পড়ে লেগেছে। তারা অনলাইনে টাকা উপার্জনের লোভনীয় অফার দিয়ে অনলাইনে টাকা আগ্রহীদের সাথে নানারকম প্রতারণা করছে ।এমএলএম/হাইপ এর আদলে শতশত ওয়েব সাইট খুলে আগ্রহীদের সাথে প্রতারণার পাশাপাশি অর্থ আত্তসাত করছে একটি লোভী চক্র। অনলাইনে আয় নিয়ে প্রতারণার মুলে বাংলাদেশে এমএলএম এবং হাইপ টাইপের ওয়েব সাইটই বেশি জড়িত। আর পিটিসি সাইট গুলোর শতকরা ৯৯ ভাগই ভুয়া।

আপনারা হয়ত কিছু ওয়েব সাইট এর নাম শুনে থাকবেন যেমনঃ unipay2u /speakAsia যেগুলো বাংলাদেশ থেকে প্রচুর অর্থ হাতিয়ে নিয়েছে। কিছু অতি সাধু এবং মিষ্ট ভাষী লোকের কথায় অনুপ্রাণিত হয়ে হয়ত অনেকেই অনেক টাকা হারিয়েছেন । ঠিক এই সাইট গুলোর মূল্য থিম অনুসরণ করে নতুন নতুন দেশি বিদেশি অনেক ওয়েব সাইট এবং অনেক কোম্পানির আগমন হচ্ছে। যারা কিনা নামে মাএ গভঃ রেজিঃ দেখিয়ে বা বিনা অনুমোদনে কাজ করতেছে। অনেকে বিভিন্ন লোকেশনে অফিস নিয়েও কাজ শুরু করছে। তবে বাস্তব হল কিছুদিন পর এদের অফিস বা মালিক বা এজেন্ট কাউকেই হাতের নাগালে পাবেন না ।

কারা প্রতারিত হচ্ছে:

কলেজে বা ভার্সিটির ছাএরাই বেশি প্রতারিত হচ্ছে এসকল ওয়েব সাইটের সাথে কাজ করে ।

যারা অনলাইনে নতুন বা অনলাইনে অতি অল্প সময়ে টকা আর্ন করতে আগ্রহী।

যারা অতি লোভী এবং যারা অপেক্ষাকৃত সহজ সরল।

যারা অনলাইনে কোন কাজ না জেনেই আর্ন করতে ঘুরে বেড়ায়।

বর্তমানে কিছু মিষ্ট ভাষী লোক নতুন কিছু সাইট নিয়ে মাঠে নেমেছে। একটু সাবধান হলেই এই প্রতারক চক্রগুলোর প্রতারণা থেকে বাঁচতে পারবেন ।

যেভাবে বুঝবেন প্রতারকদের প্রতারণা :

১। তাদের ওয়েব সাইটে সদস্য পদের জন্য টাকা দাবি করবে।

২। অনেকে আবার আপনার মেম্বার-শিপ আপগ্রেড এর জন্য টাকা দাবি করবে।

৩। তারা আপনাকে টকা আয়ের বিভিন্ন উপায় দেখাবে যেমনঃ তাদের ওয়েব সাইটে কোন সদস্য রিফার করা,আপনাকে কিছু অ্যাড দেখতে বলা , অনলাইন সার্ভে করা ।

৪। অনেকে আপনাকে টাকা ইন-বেস্ট করতে বলবে যা থেকে একটা লাভাংশ আপনাকে দেবার প্রতিজ্ঞা থাকবে ।

৫। বাইনারি সিস্টেমে আর্নিং দেখাবে অর্থাৎ মেন টু মেন আর্নিং সিস্টেম দেখাবে।

মূলত এসকল পয়েন্টে লোভ দেখিয়ে ঐ সকল ওয়েব সাইট প্রতিষ্ঠিত । এই সাইটগুলোর কেউ কেউ আবার শুরুর দিকে মেম্বারদের সামান্য পরিমাণ টাকা প্রদান করে একটি নির্দিষ্ট সময় পর এদের আর খুঁজে পাওয়া যায়না। যার অনেক নজির আছে এবং এটাই সত্য যে এই সমস্ত ওয়েব সাইট শতকরা ৯৫ ভাগ হারিয়ে যায় এবং নির্দিষ্ট একটা সময়ের পর ১০০ ভাগই হারিয়ে যায় । তাই এইসবের পেছনে লোবে পড়ে সময় নষ্ট করার আগে ভেবে চিন্তে করাটাই বুদ্ধিমানের কাজ।
লেখাটি বাংলানিউজটোয়েন্টিফোর ডটকম ব্লগে প্রকাশিত ।
৪টি মন্তব্য ৩টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

দ্য ড্রাগ কিং

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ১২:১৫


সতর্কবার্তা: এটি একটি সম্পূর্ণ কাল্পনিক ক্রাইম ফিকশন। বাস্তব একটি অপরাধের কাঠামোর ওপর ভিত্তি করে পাঠকদের জন্য এর চরিত্র, নাম এবং স্থান পরিবর্তন করে গল্পটি সাজানো হয়েছে।

খুলনা... ...বাকিটুকু পড়ুন

সামুতে আবারও লিলিপুটিয়ানদের সংখ্যা বেড়ে যাচ্ছে

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ১২:৫৮

আমার গত পোস্টে আলামিন১০৪ নামের এক ব্লগার মন্তব্য করেছেন যে - "এ আই দিয়ে হুমায়ূন আহমেদের মতো লেখা যায়।"
তিনি এ আই-কে প্রম্পট দিয়েছিলেন ' হুমায়ুন আহমেদের মতো গল্প লিখে... ...বাকিটুকু পড়ুন

ইজিবাইক চলাচলের প্রকৃত কর্তৃপক্ষ কে?

লিখেছেন মাহদী হাসান শিহাব, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ২:৩৪



দেশের বিভিন্ন শহর ও গ্রামে ইজিবাইক নামে একটি যানবাহন চলাচল করে। কিন্তু এর পরিচালনা, লাইসেন্সিং এবং চলাচলের ক্ষেত্র সম্পর্কে সুস্পষ্ট ও সর্বজনবিদিত কোনো নীতিমালা সাধারণ মানুষের কাছে দৃশ্যমান নয়।

শহরের ভেতরে,... ...বাকিটুকু পড়ুন

মন কথনিকা-৪৮৭৩-৭৪

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ০৮ ই জুন, ২০২৬ রাত ১০:০৯

মন কথনিকা-৪৮৭৩
তোমার আমার মতামতে আকাশ পাতাল সীমা
আমার বুলি বরফ জলের তোমার যেন বোমা,
তুমি বলো রোদের তেজে আমি বর্ষার মতন
বুকের ভিতর বন্ধু বুঝি পাথর পুষো যতন।

মন কথনিকা-৪৮৭৪
পিঠে ব্যথা ভাল্লাগে না, মন... ...বাকিটুকু পড়ুন

“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

লিখেছেন মোস্তফা কামাল পলাশ, ০৯ ই জুন, ২০২৬ দুপুর ১:৪৭



“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

আনন্দের সঙ্গে জানাচ্ছি যে বাংলাদেশের সর্বস্তরের মানুষের কাছে সহজে আবহাওয়া পূর্বাভাস এবং আবহাওয়া-সংক্রান্ত গুরুত্বপূর্ণ সতর্কতামূলক তথ্য পৌঁছে দেওয়ার লক্ষ্য নিয়ে abohawa.com... ...বাকিটুকু পড়ুন

×