somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

আজ টেকটিউন্স কাল যে আপনার ওয়েবসাইট হ্যাক হবে না তার গ্যারান্টি কে দিবে?

১০ ই এপ্রিল, ২০১২ দুপুর ২:৫৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

মূল আর্টিকেল প্রিয় টেকে প্রকাশিত ।
দেশের জনপ্রিয় তথ্য প্রযুক্তি বিষয়ক ওয়েব সাইট “টেকটিউন্স” (Techtunes.com.bd) গতকাল রাত ৮ টার দিকে হ্যাকারের নিয়ন্ত্রণে চলে যায় । এবং “টেকটিউন্স” ইউজার ইনফরমেশন সহ একটি ফাইল উন্মুক্ত করে দেওয়া হয় । টেকটিউন্স অফিসিয়াল ফেসবুক গ্রুপে এ নিয়ে একটি নোটিশ দেখা গেছে । যেখানে হ্যাকিং হবার কথা স্বীকার করা হয়েছে । এবং দ্রততার সাথে ওয়েব সাইট আগের অবস্থানে আনা হবে বলে জানানো হয়েছে । উল্লেখ টেকটিউন্স বাংলাদেশী ওয়েব সাইট গুলোর মধ্যে ২০ নম্বরে রয়েছে।

যদিও রিগুলার খুব একটা টেকটিউন্স আমার লেখা হয় না । তার পরও কেন জানি টেকটিঊন্স তথা যে কোন টেকি ওয়েব সাইট অফলাইনে থাকলে নিজেকে একা একা লাগে...। হ্যাকিং এর ফলে টিউনারদের ইউজার ইনফো হ্যাকারের নিয়ন্ত্রণে চলে যায় এবং এর কিছু একটা অংশ জনসাধারণের জন্য উন্মুক্ত করে দেওয়া হয় । যার ফলে বিপাকেই পড়েছে অনেকে । যদিও উন্মুক্ত করে দেওয়া ইউজার পাসওয়ার্ডগুলো সাধারণ ভাবে ব্যাবহার উপযোগী নয় তবে ইউজারদের ই-মেইল অ্যাড্রেস সহ ইউজারদের বেসিক ইনফোগুলো বিশাল একটি লিস্ট সবার জন্য উন্মুক্ত হয়েছে ।

টেকটিউন্স সিকিউরিটি নিয়ে কোন কথা নেই আমার । কেননা টিটি (টেকটিঊন্স) থেকে অনেক নামি দামি ওয়েবও হ্যাকিং-এর শিকার হয়ে থাকে । আবার যিনি হ্যাক করেছেন তিনিও যে বিশাল একজন তাও না। কারণ সে হ্যাকার সে ওয়েব সাইটে নতুন নতুন বাগ খুঁজে বের করবে এবং একদিন সে সফল হবেই । তবে দুঃখ একটাই, যিনি হ্যাক করেছেন তিনি নিজেকে একজন বাংলাদেশি বলে দাবি করেছেন । এবং টেকটিঊন্স হ্যাক অবস্থায় যে মেসেজ দেখা যায় তা এ রকম, HackeD By TiGER-M@TE & W7sH.Syrian ~ # Bangladeshi Syrain Hacker ~ ।

>

উল্লেখ্য TiGER-M@TE নামে এক হ্যাকার পূর্বেও বাংলাদেশি অনেক ওয়েব সাইট হ্যাক করা থেকে শুরু করে .BD ডোমেইন নিয়ন্ত্রণে নিয়ে অনেক ওয়েব সাইটে আঘাত হানে । তখন গুগলের বাংলাদেশী ডোমেইন সহ অনেক ওয়েব সাইট ক্ষতিগ্রস্ত হয় ।

কিছু দিন আগে ভারত এবং বাংলাদেশের সাইবার যুদ্ধ হয়ে গেল, যেখানে বাংলাদেশী হ্যাকাররা সাধুবাদ পাবার মত কাজ করে দেখিয়েছে । আমি নিজেও তাদের সাধুবাদ জানাই । তবে বাংলাদেশী হয়ে যারা নিজেদের ওয়েবসাইটে আঘাত হানে তাদের নিন্দা ছাড়া আর কিছু জানাতে পারছি না । সেটা যে কারণেই হয়ে থাকুক, হোক না শখের বসে বা জিদের বসে, কোন কারণেই আমাদের নিজেদের সাইবার স্পেস ধংস করার ক্ষমতা আমরা দেখাতে পারি না, বা দেখানো উচিত বলেও মনে করি না । আমরা নিজেরাই যদি ২ ভাগ হয়ে যেয়ে একদল নিজেদের ভালোর জন্য এবং অন্য দল নিজেদের খারাপের জন্য কাজ করি তাহলে বাংলাদেশের ওয়েবের জন্য অবশ্যই ভাল দিক বয়ে আনবে না । আজ টেকটিউন্স কাল যে প্রিয় টেক হ্যাক হবে না তার গ্যারান্টি কে দিবে? আমরাই দিতে পারি সেই গ্যারান্টি যদি আমরা নিজেরা নিজেদের ভালর জন্য কাজ করি।

সর্বশেষে বলা, আমি মনে প্রাণে বিশ্বাস করি আমাদের মেধা আছে । এবং যার প্রমাণ আমরা অনেক বার দেখিয়েছি। নিজেদের ওয়েব সাইট নিজেরা হ্যাক না করে, আমরা কি পারি না ত্রুটি গুলো ধরিয়ে দিতে? আমরা কি পারিনা নিজেদের ওয়েব স্পেসকে রক্ষা করতে?
সর্বশেষ এডিট : ১০ ই এপ্রিল, ২০১২ বিকাল ৩:০০
১০টি মন্তব্য ৭টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

নস্টালজিক

লিখেছেন সামিয়া, ১৬ ই মার্চ, ২০২৬ রাত ৩:৩৩



আমার ঘরটা এখন আর আগের মতো লাগে না। দরজার লক নষ্ট, বন্ধ করলেও পুরোপুরি বন্ধ হয় না, আধখোলা হয়ে থাকে। বুকশেলফে ধুলো জমে আছে, ড্রেসিং টেবিলের পর্দাটা এলোমেলোভাবে ঝুলে... ...বাকিটুকু পড়ুন

স্বপ্ন যখন মাঝপথে থেমে যায়: ঢাকার জলপথ ও এক থমকে যাওয়া সম্ভাবনার গল্প

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ১৬ ই মার্চ, ২০২৬ সকাল ৮:২৫

ঢাকার যানজট নিয়ে আমরা অভিযোগ করি না এমন দিন বোধহয় ক্যালেন্ডারে খুঁজে পাওয়া যাবে না। অথচ এই যানজট নিরসনের চাবিকাঠি আমাদের হাতের নাগালেই ছিল—আমাদের নদীগুলো। সম্প্রতি বিআইডব্লিউটিএ ঘোষণা করেছে যে,... ...বাকিটুকু পড়ুন

কেন আমি ইরানের বিরুদ্ধে-২

লিখেছেন অর্ক, ১৬ ই মার্চ, ২০২৬ দুপুর ১:১৪



ইরান বিশ্বসভ্যতার জন্য এক অভিশাপ, এক কলঙ্ক। কাঠমোল্লারা ক্ষমতা পেলে একটি রাষ্ট্রের যে কি পরিণতি হয়, তার জ্বাজ্জল্যমান উদাহরণ ইরান। সম্পূর্ণরূপে অসভ্য বর্বর অসুস্থ রাষ্ট্র গড়ে উঠেছে সেখানে। যেখানে... ...বাকিটুকু পড়ুন

ভাগাভাগি

লিখেছেন সাইফুলসাইফসাই, ১৬ ই মার্চ, ২০২৬ বিকাল ৩:৩৭

ভাগাভাগি
সাইফুল ইসলাম সাঈফ

এলাকায় এক ইফতার মাহফিল-এ
দাওয়াত পাই আর যথাসময় চলে যাই।
অনেক মানুষ পড়ছে দোয়া দুরুদ
ঘনিয়ে আসছে রোজা ভাঙার সময়।

তখন সবার সামনে বিলিয়ে দিচ্ছে বিরিয়ানি
আমার ভাবনা- হয়ত কেউ ভাবছে
যদি একসাথে খাওয়া... ...বাকিটুকু পড়ুন

২০২৩ এ ওয়াকআউট করেছিলেন, ২০২৬ এ তিনিই ঢাবির ভিসি ।

লিখেছেন সৈয়দ কুতুব, ১৬ ই মার্চ, ২০২৬ সন্ধ্যা ৭:২২


২০২৩ সাল। ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনেট সভা চলছে। একজন শিক্ষক দাঁড়িয়ে বললেন, হলগুলোতে ছাত্রলীগের গেস্টরুম নির্যাতন বন্ধ করতে হবে। কথাটা শেষ হতে না হতেই তৎকালীন ভিসি জবাব দিলেন, "গেস্টরুম কালচার... ...বাকিটুকু পড়ুন

×