somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

রক্তঝরা ফাগুনে ঘামঝরানো এক রিকশাচালকের গল্প

১৩ ই ফেব্রুয়ারি, ২০১৭ দুপুর ১২:৩২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

আহা আজি এ বসন্তে,
কত ফুল ফোটে, কত বাঁশি বাজে,
কত পাখি গায়।

সবাইকে ফাগুনের ১ম দিনে রক্তঝরা কৃষ্ণচূড়ার শুভেচ্ছা। বসন্তের আগমনের বার্তা নিয়ে আসা কোকিলের কুহু ডাকের মতই অপূর্ব কাটুক আপনা জীবন। সত্যিই কোকিলের ডাক শুনলেই মনে বেজে ওঠে,
বাতাসে বহিছে প্রেম
নয়নে লাগিল নেশা
কারা যে ডাকিল পিছে
বসন্ত এসে গেছে


মাঝে মাঝে মনে হয় যদি কোকিলের ডাকের মতই কোমল হত আমাদের মন, অপরের প্রতি আবেগ থাকত, নিজের কর্মের প্রতি এতটুকু হলেও অনুশোচনা থাকত, যদি থাকত সকলের প্রতি ন্যায়বিচার, যদি বসন্তের ফুলের মতই রঙিন হত আমাদের জীবনটা। তাহলে হয়ত আজকে এই পৃথিবীতে চিরবসন্ত নেমে আসত। কিন্তু তা আর হয়ে উঠে না। মূল্যবোধহীন মানুষের ভিড়ে আজ অনেকেই ক্লান্ত। এমনই এক ক্লান্তিকর ঘটনা ঘটেছে গতকাল ঢাকা বিশ্ববিদ্যালয়ের চত্বরে। ঘটনাটি আমার ভাই মোঃ জাহিদুজ্জামান শিমুল কর্তৃক বর্ণিতঃ
সকালবেলা। শীতের ইতি ঘটেছে। বসন্তের হাওয়া বইতে শুরু করেছে। সকলেই ফুরফুরে মেজাজ নিয়ে কর্মক্ষেত্রে বেরিয়েছে। পথের সেই রিকশাচালকটিও এর ব্যতিক্রম নয়। দৈনন্দিন কাজ শুরু করেছে। নিত্যদিনের মতই রিকশা করে সকলকে পৌঁছে দিচ্ছে নিজ নিজ কর্মক্ষেত্রে। গফুর মিয়াঁ (নামটি আমার দেওয়া) নামের সেই বৃদ্ধও পেটের টানে রিকশা চালায়। পরিবারকে হয়ত তার আয়কৃত টাকার আশায় থাকতে হয়। হতেই পারে। নাহয় এত বৃদ্ধ বয়সে রিকশা চালাবে কেন?


অন্যদিকে মূল্যবোধে ভরপুর ব্যক্তি, শার্ট-প্যান্ট পরিধান করা, চুলটাও ফ্যাশনেবল রাকিবুল ইসলাম (এই নামটাও আমার দেওয়া)। থাকে ঢাকার রামপুরাতে। হতে পারে ছাত্র। নাও হতে পারে। আসলে পরিচয় জানা নেই। রামপুরা থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের দিকে রওনা হবেন এই মূল্যবোধসম্পন্ন ব্যক্তি। বাসা থেকে নেমেই দেখা হল গফুর মিয়াঁর সাথে। ১৫০টাকা-তে সে যাবে ঢাকা বিশ্ববিদ্যালয়। অতি কষ্ট সহ্য করে হলেও সে চলে যাচ্ছে নির্বিঘ্নে ঢাকা বিশ্ববিদ্যালয়। যে লোকটি ঠিকমত হাঁটতে পারছে না সে রিকশা চালাচ্ছিল। নিদারুণ দৃশ্য হলেও এটাই বাস্তবতা।
ঠিকঠাক চলে আসলে ঢাকা বিশ্ববিদ্যালয়। এবার ভাড়া দেবার পালা। কিন্তু কেই বা জানত মানুষের বিশ্বাস নিয়ে খেলতে জানে রাকিব। গফুর মিয়াঁ-কে বলল আপনি এইখানে দাঁড়ান আমি টাকা ভাংতি করে নিয়ে আসছি। কিন্তু হায়! রাকিবের যেন টাকা ভাংতি শেষই হয় না। হঠাৎই অদৃশ্য সেই ছেলেটি। অসহায় রিকশাচালককে বোকা বানিয়ে চলে গেল সে। অসহায়ের মত ১ ঘন্টা যাবৎ এখানে ওখানে খুঁজেছে রাকিবকে। কিন্তু কপট রাকিব কি আর ধরা দেয়? কপটতার চরম পর্যায় কিরুপ হতে পারে তা রাকিব দেখিয়ে দিল। ঘৃণা... শুধুই ঘৃণা। শব্দটাও কপট ব্যক্তির সাথে বেমানান।
অতঃপর বাতাসে উড়তে লাগলো ধুলো। গাছ থেকে ২-১টি করে পাতা ঝরছে। অসহায়ের মত গফুর মিয়াঁ তার রিকশাটি নিয়ে এ কষ্টকর জীবনে চলতে লাগল।
আমার ব্লগ: Bipul Hf - Be Simple, Make Simple
সর্বশেষ এডিট : ১৩ ই ফেব্রুয়ারি, ২০১৭ দুপুর ২:৪৩
২টি মন্তব্য ২টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

"জামায়াতে Cockroach" ............... বাংলাদেশের নতুন Cockroach পার্টি

লিখেছেন মুহাম্মদ মামুনূর রশীদ, ১৩ ই অক্টোবর, ২০২৬ ভোর ৬:০১

রবীন্দ্রনাথ যদি ঢাকা বিশ্ববিদ্যালয় নাও চেয়ে থাকেন (তর্কের খাতিরে) তো তাতে *জামায়াতে cockroach এর কোন বা/লটা ছিড়লো…? জামায়াত যেমন বাংলাদেশ চায়নি, তেমনি পাকিস্তানও চায়নি। মওদুদী এর নাম নামকরন করেছিলো নাপাকিস্তান….।... ...বাকিটুকু পড়ুন

সৌদির আকাশে সংঘাতের কালো মেঘ আর প্রবাসীদের পুরনো বন্দিদশা: আমাদের শ্রমবাজারের নতুন সংকট

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ১৩ ই অক্টোবর, ২০২৬ সকাল ৯:৪৮

বাইরে যুদ্ধাবস্থা, রিয়াদের কিং খালেদ বিমানবন্দরে হুতিদের লাগাতার ড্রাফট-মিসাইল হামলা, আর অন্যদিকে সৌদি আরবগামী ফ্লাইটগুলো একে একে বাতিল বা স্থগিত—সব মিলিয়ে বাংলাদেশের অভিবাসন খাতে আবারও এক মারাত্মক অন্ধকারের ছায়া নেমে... ...বাকিটুকু পড়ুন

রবীন্দ্রনাথের ধর্মীয় পরিচয়, গ্রাফিতিতে চুনকালি ও পলিটিক্যাল ইসলাম

লিখেছেন শ্রাবণধারা, ১৩ ই অক্টোবর, ২০২৬ সকাল ১০:০৪


রবীন্দ্রনাথের গ্রাফিতিতে চুনকালি দেওয়ার ঘটনা নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে কয়েকজন প্রগতিশীল লেখকের লেখা পড়ে আমি হতাশ ও বিস্মিত হয়েছি। তাঁদের মধ্যে একাধিকজন লিখেছেন, রবীন্দ্রনাথ হিন্দু ছিলেন না, তিনি ছিলেন ব্রাহ্ম।... ...বাকিটুকু পড়ুন

রবীন্দ্রনাথের নামে কত শত অভিযোগ

লিখেছেন অনিকেত বৈরাগী তূর্য্য , ১৩ ই অক্টোবর, ২০২৬ বিকাল ৪:০৫


*রবীন্দ্রনাথ ঠাকুর নাকি কাজী নজরুল ইসলামের কবিতা চুরি করে নোবেল পুরস্কার পেয়েছিলেন! বাস্তবতা হলো, রবীন্দ্রনাথ যখন নোবেল পান, নজরুল তখন লেখালেখেই শুরুই করেননি। তাঁর বয়স সবে ১৪ ছিল।

প্রাপ্ত বয়সে নজরুল... ...বাকিটুকু পড়ুন

রাসূল (সা.), আহলে বাইত ও সাহাবায়ে কেরামের (রা.) অনুচিত কাজের সমালোচনা ও সমর্থন করা যাবে না

লিখেছেন মহাজাগতিক চিন্তা, ১৪ ই অক্টোবর, ২০২৬ ভোর ৫:৪১




সূরাঃ ৮ আনফাল, ৬৭ থেকে ৬৯ নং আয়াতের অনুবাদ-
৬৭।দেশে ব্যাপকভাবে শত্রুকে পরাভূত না করা পর্যন্ত বন্দী রাখা কোন নবির উচিত নয়। তোমরা পার্থিব সম্পদ কামনা কর। আল্লাহ চান... ...বাকিটুকু পড়ুন

×