somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

১৯৫২ আর আজকের এই সময়

২১ শে ফেব্রুয়ারি, ২০১৮ বিকাল ৫:২৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

সেদিন সকলের মনে ছিল অস্থিরতার স্পষ্ট ছাপ। চারিদিকে আন্দোলন, মিছিল-মিটিং-এর সাথে ছিল জনগণের তীব্র আকাঙ্ক্ষা। সকলের মনে কুয়াশার মত অস্পষ্টতা ছিল এদেশে বাংলা ভাষার ভবিষ্যত নিয়ে। "রাষ্ট্রভাষা বাংলা চাই" দাবি যত দৃঢ় হতে শুরু করল ততই সূর্যের আলোর রশ্মিতে কুয়াশা দূরীভূত হতে লাগল। গান, নাটক, লেখনী ইত্যাদি সৃজনশীল কাজের মাধ্যমে বেগ পেতে থাকে এ আন্দোলন। তবে তারুণ্যের যে তেজ ও সাহস সেদিন লক্ষ্য করা যায় আজ হয়তো তা কিছুটা কম প্রকাশ পায়। স্বৈরাচারিদের আইন ভঙ্গের ইচ্ছা ও দৃঢ়তা এখনকার অধিকাংশের মধ্যে দেখা যায় না। আজ হতে ৬৬ বছর আগের দিনটার ইতিহাসও নাকি সকলের জানা থাকে না। যাক কথাগুলো আমার ব্যক্তিগত না, সকলকে এমনটাই বলতে দেখা যায়। যাই হোক, একটু ইতিহাসে ঘুরে আসি। ইতিহাস আমাদের শিক্ষা দেয়, বাঁচার শক্তি দেয়, পূর্বপ্রজন্মকে জানার পথ করে দেয়। ১৯৫২ সালের এই দিনে সকালবেলায় ছাত্রদের মিছিল ছিল আমাদের জন্য জাতীয়তাবাদের উন্মেষের দিন ছিল। শিক্ষার্থীদের বজ্রকঠিন আন্দোলনের সামনে পাকিস্তানি বুলেট কিছুই ছিল না। হয়ত তাদের মনের এ বজ্রকঠিন আকাঙ্ক্ষার কারণেই অকাতরে জীবন দান করতে তাঁরা এক কদমও পিছপা হননি। তাদের জীবনের মাধ্যমে আজকে এই লেখাটা লিখতে পারা, বাংলায় মনের কথা বলতে পারা। সকলেই শ্রদ্ধা ভরে স্মরণ করি ভাষা শহীদদের। আর আজকের এই দিনটি তো ১৯৯৯ থেকে সমগ্র বিশ্বের জন্য, আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। আর গর্ভ আমাদের জন্য, বাঙালি জাতির জন্য।


সে নাহয় সবাই জানে। কিন্তু আজকের দিনটি কেমন? তুলনা নয়, একটু দৃষ্টপাত। প্রথমের কথার সূত্র ধরেই আসি। আমাদের তরুণদের মধ্যে এখন সিদ্ধান্ত নেওয়ার সক্ষমতা কিছুটা কম বলেই মনে হয়। এ সমস্যার একটি নয় অনেকগুলো কারণই রয়েছে। কিন্তু এমন অবস্থা চলতে থাকলে এক সময় তরুণদের তারুণ্য উদ্দীপনা দেখা যাবে না। সকলের মনে একপ্রকার উদাসীনতা বসে যাবে। তরুণরাই তো সমাজের পরিবর্তন আনে, সেদিন যেমন এনেছিল। এটা আমাদের তরুণদের সমস্যা নয়। এর দায়টা নিতে পারে আমাদের সমাজ ব্যবস্থা, শিক্ষা ব্যবস্থা, রাজনৈতিক অবস্থা আরো অনেক কিছুই রয়েছে। তবে এ সমস্যার বেড়ি স্থায়ী হতে দেওয়া মানে নিজেদের বিপদকে বুকে টেনে নেওয়া।
আরেকটি ব্যাপার এখনকার শিক্ষার্থীদের মধ্যে দেখা যায়। "আরে, ইতিহাসই তো। পরীক্ষার খাতায় খুব বানিয়ে লেখা যায়। আর পৃষ্ঠা বেশি মানেই নম্বর।" এই ভ্রান্ত ধারণা এখন অনেকের মধ্যে, সকলের মধ্যে নয়। তবে একটি উল্লেখযোগ্য অংশের মধ্যে। এটি একটি গুরুতর সমস্যা যদি নজর দেওয়া হয়। ২১শে ফেব্রুয়ারিতে শহীদ মিনারে ফুল দিতে পারুন বা না পারুন। ইতিহাস তো জানা আমাদের অত্যাবশ্যক। তাতে নিজেদের মধ্যে একরকম স্বদেশী, স্বজাতীয় চেতনা কাজ করবে। হয়তো আমিই ভ্রান্তিতে রয়েছি। কি জানি, ইতিহাস বানিয়ে লেখা যায় তো? বা তারুণ্যের উদ্দীপনা অধিকাংশের মধ্যে ছড়িয়ে পড়ছে নাকি?

উত্তর বলবেন। উপকৃত হব।
সর্বশেষ এডিট : ২১ শে ফেব্রুয়ারি, ২০১৮ বিকাল ৫:৩০
৩টি মন্তব্য ২টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

অন্ধের হাতি দেখা ও আধুনিক ব্লগারির এক করুণ রম্যকাব্য

লিখেছেন ডঃ এম এ আলী, ১৪ ই জুলাই, ২০২৬ রাত ১:২১


মানুষের জ্ঞানচর্চার ইতিহাসে একটি প্রাচীন উপকথা যুগে যুগে নতুন অর্থে ফিরে এসেছে অন্ধের হাতি দেখা। কয়েকজন অন্ধ মানুষ হাতির ভিন্ন ভিন্ন অঙ্গ স্পর্শ করে প্রত্যেকে নিজেকে সত্যের একমাত্র অধিকারী... ...বাকিটুকু পড়ুন

চাঁদগাজীর বয়ানে সত্যিকারের দেশপ্রেমিক!

লিখেছেন মাথা পাগলা, ১৪ ই জুলাই, ২০২৬ রাত ২:৩৭



গাজী সাহেব বলেছেন, এই ছবির একদম পেছনে যাকে দেখছেন, তিনি ৭১-এর যুদ্ধে শহীদ হয়েছেন। একই পরিবারের আত্নীয়সহ আরও পাঁচজন ৭১-এর যুদ্ধে শহীদ হয়েছেন। পরিবারের যিনি কোনোভাবে বেঁচে আছেন, তাঁর... ...বাকিটুকু পড়ুন

শিশুতোষ কবিতাঃ মিষ্টি খাবো

লিখেছেন ইসিয়াক, ১৪ ই জুলাই, ২০২৬ সকাল ৭:৩৬




"মিষ্টি খাবো, মণ্ডা খাবো"—
বায়না ধরলো খোকা।
"চেঁচাস নে আর, বড্ড জ্বালাস,
তোর যে দাঁতে পোকা!"

খোকা বলে, "কোথায় পোকা?
দেখি না তো চোখে!
মাঝে মাঝে ব্যথা তবে
ওঠে থেকে... ...বাকিটুকু পড়ুন

আসুন দেখে আসি, রাজাকার, লালবদর,ছাত্রদল ও শিবিরের উত্তরাধিকারীরা পাকিস্তানে কেমন আছে‼️

লিখেছেন ক্লোন রাফা, ১৪ ই জুলাই, ২০২৬ সকাল ৮:০১



কেমন আছে পাকিস্তানে বসবাসরত ৪০ লক্ষ বাঙালী?

১৯৭২ সালে ১০ জানুয়ারি বঙ্গবন্ধু রেসকোর্স ময়দানে দাড়িয়ে পাকিস্তানি সেনাবাহিনী বিচার করার হুঙ্কার দিলেন। পাকিস্তানে বসে তখন খুনি জুলফিকার আলী... ...বাকিটুকু পড়ুন

কি করে কি করি, কি যে করি !

লিখেছেন মেহবুবা, ১৪ ই জুলাই, ২০২৬ রাত ৯:০৫




আজ বেশ ক'দিন হোল আমার ব্লগবাড়িতে জ্বীন ভূতের কারসাজি চলছে! আধা পৃষ্ঠা জুড়ে কয়েকটি পোষ্ট আসছে, সব আসছে না।নিজ ব্লগবাড়িতে কত কি আয়োজন থাকে ; যেমন মন্তব্য,... ...বাকিটুকু পড়ুন

×