somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

বীরেশ রায়
আমি একজন মানুষ। ভালো মানুষ হয়তো এখনও হতে পারিনি তবে মন্দ কিছু করি না- কারো মন্দ কিছু করাতে বিশ্বাসও করি না। উপকার করতে না পারলেও কারো ক্ষতি অন্ততঃ করি না!!

দেশের এই দূর্নীতিবাজ মন্ত্রী, আমলা, সরকারি কর্মকর্তা-কর্মচারী, ঠিকাদার, ব্যবসায়ী কিন্তু আমরাই তাই শোধরাতে হবে আমাদেরকে!

১২ ই সেপ্টেম্বর, ২০১৫ দুপুর ১২:০৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

‘একটি রাষ্ট্র তার জনগণের দেওয়া ভ্যাট, ট্যাক্সের অর্থে চলবে, রাষ্ট্রের সবধরনের কর্মকান্ড পরিচালনা করবে’ এটাই স্বাভাবিক। জনগণের সেবার জন্য দেশের বড় বড় স্থাপনা, রাস্তা-ঘাট, ব্রিজ, বিভিন্ন সেবা যেমন শিক্ষা, স্বাস্থ্য, বিনোদন, নিরাপত্তা প্রভৃতির ব্যয় সরকার বহন করবে জনগণের ভ্যাট, ট্যাক্সের অর্থে। এটা একটা আধুনিক রাষ্ট্র ব্যবস্থার স্বাভাবিক প্রক্রিয়া। উপরোক্ত বিভিন্ন সেবা পেতে জনগণও সতস্ফূর্তঃ ভাবে নির্দ্বিধায় ভ্যাট, ট্যাক্স দেবে এটাও স্বাভাবিক। কিন্তু এখন বাঙ্গালীর কাছে সরকারের ট্যাক্স, ভ্যাটের দাবি মানেই এক অন্যায্য দাবি! যদিও আমাদের অধিকাংশ মানুষেরই এমন ধারনা পোষণের যথেষ্ট কারণও আছে। স্বাধীনতার পর বিগত কয়েক দশক ধরে দেশে জনগণের ঘাম ঝরানো এই ভ্যাট, ট্যাক্সের টাকার কত % রাষ্ট্রের প্রকৃত উন্নয়নে ব্যয় হয়েছে বা হচ্ছে? সব শ্রেণির জনগন রাষ্ট্রের প্রতিশ্রুত সেবাগুলোর কতটুকুই বা পাচ্ছেন? সময় পরিবর্তনের সাথে সাথে সরকারের নতুন নতুন ট্যাক্স, ভ্যাটের দাবি উঠলেই এই প্রশ্নগুলো জাগে দেশের সব শ্রেণির মানুষের মাঝে। সরকার রাষ্ট্রের উন্নয়নে ও জনগণকে সেবাদানের জন্য বছর বছর প্রচুর অর্থ ছাড় দিচ্ছেন ঠিকই কিন্তু প্রকৃতপক্ষেই সেই অর্থ কি সঠিকভাবে ব্যয় হচ্ছে? সবশ্রেণির জনগণ রাষ্ট্রের দেয়া সেবাগুলো কি ঠিক মতো পাচ্ছেন? অনেক আগে থেকেই দেশের অধিকাংশ মানুষের ভিতর এই ধারণা তৈরি হয়েছে যে, রাষ্ট্রের উন্নয়নে ও জনগণকে সেবাদানের জন্য যে অর্থ বছর বছর বাজেটে যুক্ত হচ্ছে তার একটা বিশাল অংশ মুষ্টিমেয় কিছু দূর্নীতিবাজ মন্ত্রী, আমলা, সরকারি কর্মকর্তা-কর্মচারী ও ঠিকাদার, ব্যবসায়ীর পকেটে ঢুকছে! আমার মনে হয় যে জনগণের ক্ষোভ ও হতাশাটা এখানেই। তাই নতুন নতুন ভ্যাট, ট্যাক্সের কথা শুনলেই জনগণ ফুঁসে উঠেন কিংবা নেতিবাচক ধারণা পোষণ করেন। তাছাড়া বর্তমানে বাংলাদেশ এমন একটা জায়গা যেখানে সাধারণ জনগণকে ব্যবহার করে কিছু অসাধু, দূর্নীতিবাজ কিংবা স্বার্থান্বেষী মহল সহজেই নিজেদের স্বার্থ হাসিল করতে পারে। তাই সরকার যাই করুক, ভেবে চিন্তে না করলে তার খেসারত যেমন সরকার পাবেন তেমনি এর জন্য জনগণকেও পোহাতে হবে ভোগান্তি! তবে সবার আগে সরকারকে ভাবতে হবে জনগণের ঘাম ঝরানো ভ্যাট, ট্যাক্সের অর্থ যেন মুষ্টিমেয় কিছু দূর্নীতিবাজ মন্ত্রী, আমলা, সরকারি কর্মকর্তা-কর্মচারী, ঠিকাদার, ব্যবসায়ীর পকেটে না ঢুকে! রাষ্ট্র যেন তার প্রতিশ্রুত সেবাগুলো জনগণকে ঠিক মতো দেন বা দিতে পারেন! জনগণেরও ভাবা উচিত দেশের এই দূর্নীতিবাজ মন্ত্রী, আমলা, সরকারি কর্মকর্তা-কর্মচারী, ঠিকাদার, ব্যবসায়ী কিন্তু আমরাই তাই শোধরাতে হবে আমাদেরকেও!
সর্বশেষ এডিট : ১২ ই সেপ্টেম্বর, ২০১৫ দুপুর ১২:০৭
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

=জীবন কেমন যেন হয়ে গেল সহসা=

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ০৯ ই নভেম্বর, ২০২৬ সকাল ১১:১৪

আগের মত উৎফুল্ল নাই আমি। কেন জানি কিছুতেই মন লাগে না। কিছু করতে ইচ্ছে করে না। প্রতিদিনই ভাবি ব্লগে পোস্ট দেব। এত পোস্ট দিতে পারবো-কত টপিক আছে দেয়ার মত। কিন্তু... ...বাকিটুকু পড়ুন

গল্প - অভাগীর সুর ব্যাঞ্জনা – পর্ব ২

লিখেছেন ডঃ এম এ আলী, ০৯ ই নভেম্বর, ২০২৬ দুপুর ১২:২৫


যারা পুর্বের পর্ব পাঠ করেননি তাদের জন্য লিংক অভাগীর সুর – পর্ব ১
প্রথম পর্বের শেষ লাইন : মামলা এগোতে লাগল।শহরের আলোড়ন ধীরে ধীরে থিতিয়ে এল।কিন্তু... ...বাকিটুকু পড়ুন

ভলিউমটা একটু কমাও, প্রিয়তমা[

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ০৯ ই নভেম্বর, ২০২৬ দুপুর ১:৪০



ভলিউমটা একটু কমাও, প্রিয়তমা
-এস এম আজাদ রহমান

ওগো আমার মিষ্টি পরী,
তোমায় নিয়ে স্বপ্ন গড়ি,
রাগলে কেন মুখের ভাষা
হয়ে ওঠে অ্যাটম বোমা!
ওগো প্রিয়তমা।

বাসর রাতে বিড়াল মেরে,
কইলে কথা হৃদয় কেড়ে,
এখন কেন কথায়... ...বাকিটুকু পড়ুন

ছবি ব্লগ - বন্ধু

লিখেছেন হুমায়রা হারুন, ০৯ ই নভেম্বর, ২০২৬ রাত ১১:০২

উত্তর গোলার্ধ থেকে বয়ে আসছে কনকনে শীতের ঝাপটা। দেশে যেমন শীতকালে হিমালয়ের হিম বাতাস, উত্তরাঞ্চলে ঠান্ডার কাঁপুনি ধরায় আজ যেন তেমন মনে হচ্ছে। তাপমাত্রা ৯... ...বাকিটুকু পড়ুন

দুই পৃথিবী

লিখেছেন সৈয়দ কুতুব, ১০ ই নভেম্বর, ২০২৬ রাত ১২:৩৫


দীর্ঘদিন ঢাকায় বসবাস করার পর বুঝতে পেরেছিলাম ,বাংলাদেশের রাজনীতিতে ঢাকার গুরুত্ব অপরিসীম। একসময় শোনা যেত, ঢাকার বাতাসে টাকা উড়ে। বাংলাদেশের রাজনীতি, সংস্কৃতি, বিনোদন, গণমাধ্যম সবকিছুতেই ঢাকার প্রভাব সবচেয়ে বেশি।... ...বাকিটুকু পড়ুন

×