somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

বীরেশ রায়
আমি একজন মানুষ। ভালো মানুষ হয়তো এখনও হতে পারিনি তবে মন্দ কিছু করি না- কারো মন্দ কিছু করাতে বিশ্বাসও করি না। উপকার করতে না পারলেও কারো ক্ষতি অন্ততঃ করি না!!

খারাপ হতে হয় না এটা অনেকটা স্রোতের অনুকূলে যাওয়ার মতোই! কেবল স্রোতে নিজেকে ছেড়ে দিলেই হল!!

১৮ ই সেপ্টেম্বর, ২০১৫ সন্ধ্যা ৬:৫৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

আপনি এখন হয়তো একজন যুবক কিংবা যুবতী; একজন শিক্ষার্থী অথবা অন্য কিছুর সাথে সম্পৃক্ত একজন পূর্ণ বয়স্ক নারী কিংবা পুরুষ। হতে পারে আপনার বাবার অথবা নিজের অঢেল সম্পদ; আপনি ভোগের সব অনুষঙ্গ চাইলেই হাতের মুঠোয় পেয়ে যান মুহূর্তে। আমি আপনাকে শুধু এইটুকু পরামর্শ দেবো- আপনি আপনার ভোগের স্পৃহা একটা সীমিত মাত্রায় রাখুন, ভাল-মন্দ বোধ তৈরি করেই ভোগ করুন, এই জগত সংসার তো ভোগের অনুষঙ্গ দ্বারাই সুসজ্জিত! তাই বলে তার একটা পরিসীমা কিংবা ভালমন্দ বিচার বিশ্লেষণ নেই তা তো নয়। দূর্নিবার এই ভোগের স্পৃহা মানুষের জীবনকে অতিষ্ট করে তোলে! দূর্নিবার ভোগের স্পৃহা মানুষের জীবনকে তিলে তিলে মারে! এমনকি মানুষ টেরও পায় না ধ্বংসের দ্বার প্রান্তে এসেও কিংবা এমন এক সময় বোধ উদয় হয় যখন ফিরিবার পথ কিংবা শক্তি কোনটাই আর থাকে না। আপনি যদি একজন পিতা কিংবা মাতা অথবা অবিভাবক হয়ে থাকেন তাহলে আপনার সন্তানকে বুঝতে চেষ্টা করুন, বোঝাতে চেষ্টা করুন। লক্ষ্য রাখুন আপনার সন্তানের দিকে। তাছাড়া একজন ব্যক্তি নিজেই যদি উৎশৃংখল বেপরোয়া জীবনে ঘুরপাক খান তাহলে সন্তানও সেই পথেই পা বাড়াতে পারে কিংবা পা বাড়াবে-সচরাচর এমনটাই ঘটে থাকে। নিজের জীবনের ভূল পথে নিজের সন্তানকে ঠেলে দেওয়া কারোই কাম্য নয়! ভূল পথে পা বাড়ানো ব্যক্তির উচিত নিজেকে শোধরানোর পুনঃপুনঃ চেষ্টা করা! চূড়ান্ত ভোগ কিংবা ভোগের স্পৃহা, চূড়ান্ত ক্ষমতা, কারো প্রতি হিতাহিত জ্ঞানশূন্য চূড়ান্ত শত্রু ভাবাপন্ন মনোভাব মানুষকে নষ্ট করে চূড়ান্তভাবেই! কাজেই মেধা, প্রজ্ঞা ও জ্ঞান দিয়ে স্থির চিত্তে ভাবুন নিজের বর্তমান ও ভূত-ভবিষ্যৎ। মনে রাখবেন সৎ থাকা, ভালো থাকা, ভালো কিছু করা মানে সর্বদাই স্রোতের প্রতিকূলে তরি বেয়ে যাওয়া যেখানে সর্বদাই সতর্কতা ও চেষ্টা না থাকলে এর বিপরীতে যাওয়া প্রকৃতির নিয়তি। অন্য দিকে খারাপ হতে হয় না এটা অনেকটা স্রোতের অনুকূলে যাওয়ার মতোই! কেবল স্রোতে নিজেকে ছেড়ে দিলেই হল, প্রকৃতি আপনাকে আপনি সে পথে টেনে নিয়ে যাবে। তাই আত্ম সমালোচনায় নিজেকে জানুন, নিজের ভুলত্রুটিগুলোকে খুঁজে বের করুন, করার চেষ্টা করুন; কিংবা ভালো কর্মগুলোকে আরও শৈল্পিক রূপে গড়ে তোলার চেষ্টা করুন!
সর্বশেষ এডিট : ১৮ ই সেপ্টেম্বর, ২০১৫ সন্ধ্যা ৬:৫৮
২টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আজকের ডায়েরী- ১৯৮

লিখেছেন রাজীব নুর, ১৭ ই সেপ্টেম্বর, ২০২৬ সকাল ১১:০৫



আজ বৃহঃস্পতিবার, ২রা আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ।
ইংরেজি ১৭ই সেপ্টেম্বর। গত কয়েকদিন বেশ কয়েকজন ব্লগার সামুর ভালো মন্দ নিয়ে লিখেছেন। তাদের মুল বক্তব্য হলো- সামু গেলো। সামু শেষ। তারা সামুর... ...বাকিটুকু পড়ুন

যে ইতিহাস আমাদের জানতে দেওয়া হয়নি অথবা ভুলিয়ে দেওয়া হয়েছে!

লিখেছেন সৈয়দ মশিউর রহমান, ১৭ ই সেপ্টেম্বর, ২০২৬ সকাল ১১:৩৩


আপনি জানেন কী?
ব্রিটিশরা প্রশাসনের সুবিধার জন্য ১৮৩৭ সালে ফারসি ভাষা বাদ দিয়ে আঞ্চলিক ভাষা ও উর্দুকে নিচ তলার দাপ্তরিক কাজে চালু করে।কারণ মুঘল আমল থেকেই প্রচলিত প্রশাসনিক কর্মীদের কাজ... ...বাকিটুকু পড়ুন

শরাব পিনে দে.....

লিখেছেন মরুভূমির জলদস্যু, ১৭ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ৮:৫১



মির্জা গালিব সম্পর্কে একটি গল্প চালু আছে। একদিন তিনি মসজিদে বসে মদ্যপান করছিলেন। তখন মুসল্লিরা তাকে বাধা দিয়ে বললেন "মসজিদ আল্লাহর ঘর, মদ্যপানের জায়গা নয়।" তখন মির্জা গালিব তাঁর বিখ্যাত... ...বাকিটুকু পড়ুন

বালছাল মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী!

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ১৭ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ৯:৩৬

প্রথম পাতায় ব্যান ব্লগারের একটি পোস্টে ব্লগার রাজীব নূর মন্তব্য করে বলেছেন - “ওদের কে ‘বালছাল’ লিখতে দেন। বিনোদন নষ্ট করবেন না।”

বাহ! কী চমৎকার গণতান্ত্রিক দর্শন! এতদিন জানতাম দেশে তথ্য... ...বাকিটুকু পড়ুন

ছবি ব্লগ -৩ কফি শপ

লিখেছেন হুমায়রা হারুন, ১৮ ই সেপ্টেম্বর, ২০২৬ ভোর ৪:০৬

আলোর-ছায়ার দোলাচলে এক কাপ কফি পান করার সুযোগ কি পাওয়া যেতে পারে?



ছবি ব্লগ - ২ টরন্টোর আকাশ
ছবি ব্লগ - ১ মেঘলা আকাশ
...বাকিটুকু পড়ুন

×