গরু ছাগল VS মানুষ চড়ানো!!
১২ ই ডিসেম্বর, ২০১৫ সন্ধ্যা ৬:০৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
কৃষকের ঘরে জন্ম। তাই ছোট বেলা থেকেই অন্যান্য কৃষি কাজের ভিরেই মাঝে মাঝে হতে হয়েছে গরুর রাখাল! স্কুল থেকে ফিরে দুপুরের খাওয়ার পর কিংবা ছুটির দিনে পাড়ার সম বয়সী ছেলেরা হালের বলদ, মহিষ, গাভী ও ছাগলগুলোকে মাঠে, নদীর ধারে নিয়ে যেতাম ঘাস খাওয়ানোর জন্য। সে সময় কি যে বিরক্তি লাগতো এই কাজগুলো! মাঝে মাঝে খুব কান্না পেতো। সে সময় সবচেয়ে কঠিন মনে হতো এই গরু ছাগল সামলানোর কাজটি! মাঝে মাঝে ভাবতাম কবে মুক্তি পাবো এই গরু ছাগল চড়ানোর কাজগুলো থেকে! আর এখন বড় হয়েছি, এখন আর গরু ছাগল সামলাতে হয় না, এখন সামলাতে হয় মানুষ! এখন করতে হয় মানুষ চড়ানোর কাজ! মাঝে মাঝে কি যে কঠিন ও বিরক্তি লাগে এই মানুষগুলোকে চড়াতে! বিশেষ করে ক্লাশ অষ্টম থেকে দ্বাদশ শ্রেণীর ছেলে-মেয়েদেরকে!! তাই এখন কখনো কখনো মনে হয় সেই ছোটবেলা-ই তো অনেক ভালো ছিল! ভালো ছিল সেই গরু –ছাগল চড়ানোর কাজই! অন্ততঃ গরু ছাগল গুলোকে বাগে আনা যেতো সহজেই!
সর্বশেষ এডিট : ১২ ই ডিসেম্বর, ২০১৫ সন্ধ্যা ৬:০৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


জুলাই আগস্ট সেপ্টেম্বর কোন মাসেই নয় ..।
দুর্নীতি সেদিনই বন্ধ হবে
যেদিন মানুষ নিজের কাছে
মিথ্যে বলা বন্ধ করবে
অন্যায়ের সঙ্গে আপস না করে
সত্যের পথে দৃঢ় পায়ে চলবে।
যেদিন বিবেক জাগবে মনে
লোভ হারাবে...
...বাকিটুকু পড়ুন
সকাল থেকেই মেঘলা আকাশ অথচ রাতের বেলা দেখেছিলাম অনেক তারার মেলা আকাশে। একটুখানি অরোরার আলো ও ঝিলিক দিয়েছিল। রাত ভোরের দিকে অনেকটা সময় আকাশের নিচে দাঁড়িয়ে ছিলাম। জরুরী কিছু...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
সৈয়দ কুতুব, ১১ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ২:০৩

ব্যাপারটা এখন আর কোনো সন্দেহের অবকাশ রাখে না। বাংলাদেশে যে সরকারই আসুক, আওয়ামী লীগ হোক কিংবা বর্তমান সরকার, সবাই যেন একজন কমন করফাঁকিদাতা খুঁজে পেয়েছে। সেই করফাঁকিদাতার নাম...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
স্প্যানকড, ১১ ই সেপ্টেম্বর, ২০২৬ বিকাল ৪:৩৬

একটা দেশ যখন শিক্ষিত চাপাবাজ, ক্ষমতার দরবারে নতজানু বুদ্ধিজীবী এবং মুখোশধারী ডাকাতদের হাতে পড়ে, তখন সেই দেশ আর মানচিত্রে থাকা একটি ভূখণ্ড থাকে না, হয়ে যায় আলীবাবার চল্লিশ চোরের...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
রাজীব নুর, ১১ ই সেপ্টেম্বর, ২০২৬ সন্ধ্যা ৬:৫৭

মৃত্যুর কয়েক মুহুর্ত আগে, টের পাওয়া যায়- মরে যাচ্ছি।
সময় শেষ। তবে সবাই বুঝতে পারে না। কেউ কেউ বুঝতে পারে। আমার বাবা একদিন মাকে বলল, আমার দোষ ত্রুটি...
...বাকিটুকু পড়ুন