somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

সামাজিক সংকরায়ন ও যৌনতা!!

৩০ শে মার্চ, ২০১৬ সন্ধ্যা ৬:১৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

বিশ্বায়নের এই যুগে, সংস্কৃতি ও বিনোদনের আমূল পরিবর্তনের এই সভ্যতায় মানুষের ভোগ ও উপভোগের ধরন যেমন প্রতিনিয়ত বদলাচ্ছে তেমনি বাড়ছে জীবনকে রূপ-রস-গন্ধ-স্পর্শে উপভোগ করার মাত্রা ও পরিধি। তার সাথে অতীতের ধর্মীয় কিংবা আঞ্চলিক সামাজিভাবে বেঁধে দেওয়া বয়সের বাঁধাধরা গণ্ডীকে না মানার প্রবণতা। যা যে কোন রাষ্ট্র কিংবা ধর্মের চিরাচরিত প্রথা বা নিয়ম দ্বারা রোধ করা প্রায় অসম্ভব। যদিও ভিন্ন ভিন্ন ধর্ম, ভিন্ন ভিন্ন অঞ্চল, সমাজ কিংবা রাষ্ট্র মানুষের জীবনযাপন ব্যবস্থা এবং জীবনকে উপভোগ করার অনুষঙ্গের বৈধতাও দিয়েছে ভিন্ন ভিন্ন আঙ্গিকে। কিন্তু বিশ্বায়নের সুফল কিংবা বিভিন্ন রাষ্ট্রের বিজ্ঞান নির্ভর আবিস্কারগুলোকে সামাজিক জীবন যাপনের সাথে সম্পৃক্ত করতে চাইলে বিশ্বায়নের অবধারিত বিষয়গুলোও আমাদের সমাজ ব্যবস্থায় স্রোতের মতো আসবেই। এরই ধারাবাহিকতায় বিভিন্ন সমাজ, রাষ্ট্র ও অঞ্চলের সামাজিক রীতিনীতি, প্রথা ও আইনের বৈধ অবৈধের মাঝখানের দেয়ালও হয়ে আসছে অনেকটাই ছোট । এই বৈধ অবৈধ একাকার অবস্থাকে জোর করে রোধ করতে চাওয়া বোকামি নয়তো বিড়ম্বনা। তবে এই সামাজিক সংকরায়ন যদি একেবারেই অসামঞ্জস্যতার দিকে যায়, তা রোধ করতে চাই সামাজিক আন্দোলন, শিক্ষা ব্যবস্থায় যুতসই জাতীয় শিক্ষাক্রম এবং সর্বোপরি নিজস্ব সাংস্কৃতিক কার্যক্রমের ব্যাপক জোরদার। আপনি একজন প্রাপ্তবয়স্ক, আপনি নিজে জীবনকে রূপ-রস-গন্ধ-স্পর্শে ভোগ করার যাবতীয় উপায় অবলম্বন করবেন আর নতুন প্রজন্মকে বিধি-নিষেধের বেড়া-জালে জড়িয়ে রাখবেন বয়সের দোহাই দিয়ে তা হয় না! তাছাড়া সামাজিক বৈধ-অবৈধ জ্ঞান ও মাত্রা কিংবা জীবনে জৈবিক ও সামাজিক ঘটনা সংঘটনের উপায়গুলোতেও বৈধ-অবৈধ বোধকে ভাবতে হবে নতুন আঙ্গিকে। সেগুলোর মধ্যে অন্যতম প্রধান হল যৌনতা জ্ঞান। এই যৌনতাকে বৈধ- অবৈধ জ্ঞানের কাতার থেকে সরিয়ে বয়স, সময় ও স্থান জ্ঞানের কাতারে আনতে হবে এবং নতুন প্রজন্মকে সেভাবেই বোঝাতে হবে। বড়রা বৈধ অবৈধ যে কোন উপায়ে সম্পদ অর্জন করে সময় অসময়ে দু চারটা বিবাহ নামক ঘটনার দ্বারা নিজেদেরকে ভোগের তথা যৌনতার স্রোতে ভাসিয়ে দেবেন আর সম্পদহীন, সুবিধা বঞ্চিতরা, নতুন প্রজন্মের নব যৌবনা ছেলে-মেয়েরা চার দেয়ালের সমাজ সার্টিফাইড যৌনতা উপলদ্ধি করে আঙ্গুল চুষবে তা হয় কি করে? যৌনতাকে যে দেশে যত বেশি আড়াল তথা নিষিদ্ধ করে রাখা হবে, সেই দেশের ছেলে-মেয়েরা এর প্রতি তত বেশি কৌতূহলী হয়ে পড়বে। যে দেশে পুরুষ দ্বারা যৌনতা কিংবা নারী যত বেশী কুক্ষিগত থাকবে সে দেশে তত বেশি ধর্ষকের জন্ম হবে, যে দেশে কৈশোর ও যৌবন প্রাপ্ত ছেলে-মেয়েদের সামাজিক ও সাংস্কৃতিক বিনোদন এবং মেলা-মেশা ধর্ম নামক জুজুর ভয় দ্বারা যত বেশি বাঁধা গ্রস্থ বা সংকোচিত হয়ে পড়বে সেই দেশে পুরুষ কর্তৃক নারী তত বেশি নিগৃহিত নিপীড়িত ও ধর্ষিত হবে আর পুরুষগুলো থাকবে যৌন বিকার গ্রস্থ রোগী হিসেবে, এটা অবধারিত।
সর্বশেষ এডিট : ৩০ শে মার্চ, ২০১৬ রাত ১০:৪৭
২টি মন্তব্য ১টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

তখন

লিখেছেন সাইফুলসাইফসাই, ৩০ শে অক্টোবর, ২০২৬ সকাল ১১:৫৬

তখন
সাইফুল ইসলাম সাঈফ

তখন আলিফ লায়লা হতো
দেখতাম বিটিভিতে বাংলা মুভি
মিনা কাটুন, হারকিউলিস, রবিন হুড
নাটক, ইত্যাদি, বেশ আনন্দ পেতাম।
খেলাধুলা করতাম বন্ধুদের সাথে
বিবিধ রকম, সবসময় থাকতাম প্রাণবন্ত!
যে বাড়িতে ভাড়া থাকতাম তাদের
একটি সাদা-কালো টিভি... ...বাকিটুকু পড়ুন

আমাদের শাহেদ জামাল- ১০১

লিখেছেন রাজীব নুর, ৩০ শে অক্টোবর, ২০২৬ দুপুর ১২:৫৭



এক বিদেশি জাহাজ মধুমতি নদীতে একটু একটু করে ডুবে যাচ্ছে।
সেই ডুবে যাওয়া জাহাজ দেখার জন্য শাহেদ জামাল ছুটে চলেছেন- মধুমতি নদীতে। জাহাজ এর নাম স্টিব অস্টিন। শাহেদ জাহাজটির... ...বাকিটুকু পড়ুন

মাওকে নিয়ে চীনের আবেগ, শেখ মুজিবকে নিয়ে আমাদের বিদ্বেষ

লিখেছেন সৈয়দ কুতুব, ৩০ শে অক্টোবর, ২০২৬ সন্ধ্যা ৬:২২


ফরাসি ফুটবলার কিলিয়ান এমবাপ্পেকে সম্প্রতি একটি সাক্ষাৎকারে জিজ্ঞেস করা হয়েছিল, তাঁকে নিয়ে কোন মিমটি দেখে সবচেয়ে বেশি হাসি পেয়েছিল। ফরাসি অনুষ্ঠান The Bridge এর ব্যাকস্টেজ ভিডিওতে তিনি বলেন, একটি... ...বাকিটুকু পড়ুন

কাঁটাচামচ বিতর্ক....

লিখেছেন জুল ভার্ন, ৩০ শে অক্টোবর, ২০২৬ সন্ধ্যা ৬:৫৫

কাঁটাচামচ বিতর্ক....

বাঙালির একদল তথাকথিত ভদ্রলোকের এখন মহাসংকট! তারেক সাহেব কাঁটাচামচ কোন হাতে ধরেছেন, ছুরি কোন হাতে রেখেছেন- তা নিয়েই জাতীয় চরিত্রের ময়নাতদন্ত চলছে! যারা সমালোচনায় নেতৃত্ব দিচ্ছে- তাদের কয়েকজন দুস্ত... ...বাকিটুকু পড়ুন

ছোটগল্প - চক্ষুহীন লোকটি

লিখেছেন ফাহমিদা বারী, ৩০ শে অক্টোবর, ২০২৬ রাত ১০:৩৩




মি পারসনস যখন হোটেল থেকে বের হলেন, ভিক্ষুকটি তখন রাস্তায় এসে দাঁড়িয়েছে।

সে ছিল একজন অন্ধ ভিক্ষুক। অন্ধদের চিরাচরিত সাদা ছড়ি ছিল তার হাতে। সেটা দিয়ে সামনের পথটা... ...বাকিটুকু পড়ুন

×