somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

বীরেশ রায়
আমি একজন মানুষ। ভালো মানুষ হয়তো এখনও হতে পারিনি তবে মন্দ কিছু করি না- কারো মন্দ কিছু করাতে বিশ্বাসও করি না। উপকার করতে না পারলেও কারো ক্ষতি অন্ততঃ করি না!!

কেবল কথা ও কথার পসরায় মৌখিক জ্ঞান দান নয় কাজের মাধ্যমে সমাজটাকে পজিটিভলি বদলানোর প্রয়াস চালান!

০৫ ই এপ্রিল, ২০১৬ রাত ১২:০১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

আমাদের সমাজে বোধহয় জ্ঞানী ও নীতিবান লোকের সংখ্যাটা নেহায়েত কম নয়। আমার ধারণা- শিক্ষার হার যা, তার থেকেও জ্ঞানী ও ধার্মিক লোকের সংখ্যা অনেক অনেক বেশি। অবশ্য এটা আমার অনুমান, তবে বিভিন্ন টু-পাই কামানো এনজিও’র মতো কোন পরিসংখ্যানগত তথ্য প্রমাণ আমার হাতে নেই। যদিও আমি পরিসংখ্যানের শিক্ষক বা ছাত্র নই। হয়তো চেষ্টা করলে সেই প্রমাণও দিতে পারবো, তবে আপাততঃ ইচ্ছে নেই। “আমার ধারণা- শিক্ষার হার যা, তার থেকেও জ্ঞানী ও ধার্মিক লোকের সংখ্যা অনেক অনেক বেশি” এই ধারণা বা অনুমান এই কারণেই করছি যে- আপনি মন্দির কিংবা মসজিদে যান, দেখবেন উপচে পড়া ভিড়! বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে ছাত্র ভর্তি করাতে যান ‘ঠাঁই নাই ওরে ঠাঁই নাই’ অবস্থা। বিভিন্ন সরকারি বেসরকারি বিশ্ববিদ্যালয়, মেডিক্যাল কলেজ ও অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠান থেকে লক্ষ লক্ষ ছেলে-মেয়ে বের হচ্ছে বিভিন্ন ডিগ্রী নিয়ে! এছাড়াও বিভিন্ন মাদ্রাসা থেকে বের হচ্ছে লক্ষ লক্ষ ধার্মিক ও নীতি ও ধর্ম কথায় পারদর্শী যুবক! বিভিন্ন পীড়-দরবেশ, সাধু-সজ্জন তো আছেন’ই। আজকের এই প্রযুক্তির যুগে হাল ফ্যাসানের ফেসবুক, ব্লগিং ওয়েবসাইট যেখানে জ্ঞানী-গুণী ও জ্ঞান প্রসবকারী লোকের অভাব নাই। জ্ঞানে গর্ভবতী হয়ে প্রসব বেদনায় কেবল ছটফট করছে জ্ঞান প্রসব করার জন্য! তাহলে আমাদের এই সমাজের আজকে এই অবস্থা কেন? তনুরা ধর্ষিত হয় রাস্তা-ঘাটে, চলন্ত বাসে, এমনকি চার দেয়ালের মাঝেও!! ছোট-খাট ব্যবসায়ী, চাকুরজীবি থেকে শুরু করে বিভিন্ন পেশার সব বড় বড় মানুষ সবার ভিতরে এত অসৎ চিন্তা কেন? পরিবার, সমাজ, রাষ্ট্র- সামাজিক এই কাঠামো গুলো এত নড়বরে হয়ে যাচ্ছে কেন? এর কারণ বোঝা খুব বেশি কঠিন নয়। মূলতঃ আমাদের শিক্ষা, নৈতিক জ্ঞান ও ধর্মের অধিকাংশই বাক ও আচার সর্বস্ব হয়ে পড়েছে। কিন্তু বিড়ালের গলায় ঘণ্টা বাঁধবে কে? তবে সমাজকে ভাল দেখতে চাইলে, দেশকে ভাল রাখতে চাইলে কাউকে না কাউকে তা করতেই কবে! তাছাড়া এর থেকে বেড়িয়ে আসার কোন উপায় যে নেই! তাই আমি বলি আসুন, আমরা জ্ঞান দানের পাশাপাশি আগে একটু কর্তব্য পরায়ণ হই, ধার্মিক হওয়ার আগে একটু নীতি পরায়ণ হই! আমাদের ভাই , বোন, সন্তান গুলোকে আগে মানবিক করে তুলি, নৈতিক জ্ঞান দান করি; সততা, নিষ্ঠা ও কর্তব্য পরায়ণ করে তুলি। অবুঝ হৃদয়ে, অপরিপক্ক মস্তিস্কে ধর্মের জ্ঞানের থেকে নৈতিক জ্ঞান , সততা, নিষ্ঠা ও কর্তব্য পরায়ণ জ্ঞান দরকার আগে। এগুলো দিন বড় হলে আপনার সন্তান এমনিতেই ভাল ধার্মিক হয়ে উঠবে, ভাল দেশ প্রেমিক হয়ে উঠবে! এটা আমার কেবল অনুমান নয়, এটা আমার একজন শিক্ষক হিসেবে ২৭০০+ ছেলেমেয়েদের উপর পর্যবেক্ষণের ফসল!
আমি, এই সমাজে পেশাগত দিক থেকে একজন শিক্ষকের ভূমিকায় আসলেও মূলতঃ আমার ক্লাসে আমি পাঠ্যপুস্তকের পাশাপাশি সমাজের ত্রুটি-বিচ্যূতি ও মানুষের জীবন যাপনে নৈতিক ও বাস্তবধর্মী জীবনমুখী সৃজনশীল জ্ঞানকেই প্রাধান্য দিয়ে থাকি। আসা করব আপনারাও যার যার অবস্থান থেকে দায়িত্ব ও কর্তব্য বোধ থেকেই কেবল কথা ও কথার পসরায় মৌখিক জ্ঞান দান নয় কাজের মাধ্যমে সমাজটাকে পজিটিভলি বদলানোর প্রয়াস চালাবেন!
সর্বশেষ এডিট : ০৫ ই এপ্রিল, ২০১৬ রাত ১২:০১
১টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

খেলা ফাইনাল হয়ে যেতে পারে আগামীকাল ...

লিখেছেন সৈয়দ কুতুব, ৩০ শে আগস্ট, ২০২৬ রাত ১১:৪৮


আগামীকাল অপপ্রচারকারীদের খেলা ফাইনাল হয়ে যেতে পারে। গ্যাস আর বিদ্যুৎ সংকট নিয়ে সরকারকে কাবু করার দিন ফুরিয়ে এসেছে। 'কাছিমের মতো গর্ত থেকে বের হয়ে' যারা এতদিন সরকারের... ...বাকিটুকু পড়ুন

নতুন ভোরের গান

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ৩১ শে আগস্ট, ২০২৬ ভোর ৬:৪৭


নতুন ভোরের গান



কষ্টের দিন পেরিয়ে এবার
আসবে আলোর গান,
নতুন দিনের নতুন সুরে
জাগবে সবুজ প্রাণ।

নষ্ট স্মৃতির আড়ষ্টতা
ঝরিয়ে দেবো অনেক দূরে,
নিজের মনেই ভালোবাসার
নূপুর বাজবে সুরে সুরে।



ভ্রষ্ট পথের আঁধার কেটে
ভোর... ...বাকিটুকু পড়ুন

ব্লগে চার বছর একদিন হয়ে গেল । কি আশ্চর্য!

লিখেছেন সামরিন হক, ৩১ শে আগস্ট, ২০২৬ ভোর ৬:৪৭

অবজ্ঞা

তোমার বিশেষ ঘৃণা দ্বারা আক্রান্ত আমি
চারপাশ ঘিরে ফেলেছে ঘৃণারা আমাকে
আস্তে আস্তে গ্রাস করে নিচ্ছে আমাকে তোমার ঘৃণা
আমার কথা শোন
আমি কখনই মনুষ্যত্বের সীমা পার করিনি
কিন্তু তোমার ঘৃণায়... ...বাকিটুকু পড়ুন

গুপ্ত-গায়েব-গুম এবং পিওর ও শিওর লাভ

লিখেছেন সামছুল আলম কচি, ৩১ শে আগস্ট, ২০২৬ সকাল ১১:১৬


৭ মাসে বাংলাদেশে ১৫ হাজার শিশু নিখোঁজ !!!
এমন রোমহর্ষক, চমকে যাওয়া এবং অন্তরে কাপুনি ধরানোর মতো তথ্য বা কথা বার্তার কোনও মানে হয় ??!!
গরীব পরিবারের শিশুদের কথা বাদ দেই-এ... ...বাকিটুকু পড়ুন

সরকারী অফিসারদের বেতন বাড়ানোর সিদ্ধান্তকে সাধুবাদ জানাই

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ৩১ শে আগস্ট, ২০২৬ রাত ৮:০০

দেশের গুরুত্বপূর্ণ কাজগুলো সরকারী অফিসারদের হাত ধরেই হয়। সেজন্যে, এই পদগুলো যোগ্য মানুষদের হাতে যাওয়া প্রয়োজন। কিন্তু, সমস্যা হচ্ছে, গত কয়েক দশকে দেশের টপ ট্যালেন্টদের বেশির ভাগই কোনক্রমেই সরেকারী অফিসার... ...বাকিটুকু পড়ুন

×