অধিকাংশ ক্ষেত্রেই বাংলাদেশে এগুলো করা হয় মিডিয়া কভারেজ আর নিজেদেরকে পাবলিকলি এক্সপোজ করার জন্য! তারপরও আশাবাদী!! দেখা যাক কি হয়? নিরাশ তো আর হওয়া যাবে না সেরা বিদ্যাপীঠ বলে কথা!!!ঢাকা বিশ্ববিদ্যালয় ধূমপানমুক্ত ঘোষণা
ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনসহ সব অনুষদ, ইনস্টিটিউট, অফিস, ক্লাস, গবেষণাগার এবং বিশ্ববিদ্যালয়ের ভবনসমূহে ধূমপান নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে। আজ মঙ্গলবার বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে নিষেধাজ্ঞার এ তথ্য জানানো হয়েছে।
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক আ আ ম স আরেফিন সিদ্দিকের সভাপতিত্বে গত ২১ মার্চ অনুষ্ঠিত সিন্ডিকেট সভায় ধূমপান নিষিদ্ধের এই সিদ্ধান্ত গৃহীত হয়। ছাত্রদের কথা না হয় বাদই দিলাম!! ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকসহ প্রশাসনিক কর্মকর্তা-কর্মচারী কত জন ধূমপানকারী তার তথ্য – উপাত্ত কি বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের কাছে আছে? জীবনের কতটা সময় তারা সেই বিশ্ববিদ্যালয় চত্বর ও বিভিন্ন ভবনের অভ্যন্তরে কাটান ? সেই দীর্ঘ সময় কি ওনারা ধূমপান থেকে বিরত থাকতে পারবেন ? ??

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


