মূল : গাজী আব্দুর রহমান (সাউদী আরব)
অনুবাদ : ফায়সাল বিন খালিদ
আমাদের প্রাচ্যে সূর্য চোখের ভিড়ে কাপড় খুলতে লজ্জা পায় না
পূর্ণিমা ঘুমায় না মেঘের দোলনায়
কুয়াশায় হারিয়ে যায় না সকাল
*
আমাদের প্রাচ্যে জীবন হচ্ছে
বোকা কিশোরী
অনভিজ্ঞ কুমারী
এখনো রমণীয় ছিনালপনার ছায়া পড়েনি যার চোখে
*
আমাদের প্রাচ্যে এখনো মানুষ
বিশ্বাস করে অশ্রুতে :
বিদায় কালে এক ফোঁটা
বাকি দুই ফোঁটা মিলন বেলায়
*
আমাদের প্রাচ্যে কেউ ভালোবাসার সম্মান করে না
অবমাননাও করে না ...
আমাদের প্রাচ্যে ভালোবাসা থাকে অন্ধকারে
নেকাবের ওপারের কাঁজল আঁকা চোখে
মুখের গুহায় হারিয়ে যেতে থাকা ইতস্তত ফিসফিসানিতে
কাপড়ের আড়ালে কাঁপা-কাঁপা স্তনে..
আমাদের প্রাচ্যে ভালবাসা থাকে অন্ধকারে
আমাদের প্রাচ্যে ঢোলের দয়া না হলে
ভালবাসা আসতে পারে না আলোতে
*
আমাদের প্রাচ্যে আমারা শান্তিতে ঘুমাই
খাবার না পেলে স্বপ্ন চাবাই
বকবক করতে ইচ্ছে করলে পূর্ণিমার কীর্তন গাই
জীবনের প্রতি বিতৃষ্ণা এলে হাসতে হাসতে বলি :
ওয়ালাইকুম ছালাম..গুডবাই !
আলোচিত ব্লগ
নিশীথের মুঠোয় - কেয়া ।

আমি সূর্যোদয়ের অপেক্ষায়,
হিমশীতল সকালের ভেতর নত চোখে চেয়ে আছি।
হিমার্ত জানালায় জমে ওঠে নিঃশ্বাসের মেঘ—
আঙুল বুলিয়ে মুছে দিই;,
যদিও জানি, আজ সেখানে তোমার পদচিহ্ন নেই।
শরতের বৃক্ষেরা পত্রমোচনের ভাষা জানে;
আমি কেবল তোমার... ...বাকিটুকু পড়ুন
জিম করা কি হারাম?

জিম করা কি হারাম?
হ্যাঁ, জিম করা হারাম!
যদি জিমে গিয়ে নিজের পেশিবহুল বাহুডোরে কোনো ললনাকে জড়িয়ে ধরেন!
কিন্তু তারপরেও কথা থাকে।
এখানে জড়িয়ে ধরাটা হারাম। জিম করাটা নয়!
অর্থাৎ, জিমে গিয়ে শরীর... ...বাকিটুকু পড়ুন
জেফরি আর্চারের জগৎ বিখ্যাত উপন্যাস ‘A Prisoner of Birth’ এবং অন্যান্য প্রসঙ্গে....

ছবিতে আমি, মারুফ জামান এবং লেঃ কর্নেল রাজীব।
জেলে থাকতে জেফরি আর্চারের (Jeffrey Archer) লেখা ‘A Prisoner of Birth’ বইটির পড়ার জন্য বলেছিলেন ক্যাপ্টেন (চাকুরিচ্যুত) খন্দকার রাজীব... বইটি সম্পর্কে... ...বাকিটুকু পড়ুন
মার্কো রুবিও ভারতে কী করছেন?

আওয়ামী দোসর নবনীতা আপার মতে, মার্কো রুবিও ভারতে গেছেন শেখ হাসিনার দেশে ফেরার ব্যবস্থা করতে। ডিসেম্বর মাসে যাতে শেখ হাসিনা ট্রাভেল পাস নিয়ে দেশে ফিরতে পারেন, সেই আলোচনা করতেই নাকি... ...বাকিটুকু পড়ুন
সুন্দর সর্বনাশ

সবকিছুই পাওয়া যায় এখন বিপণনের কল্যাণে,
বিপনি বিতানে বিতানে;
চাইলে কিনে নিতে পারো লালনীলহলুদ মনও!
মন চাইলে পোষ মানাতে পারো বনের অবাধ্য পশুও;
শুধু পোষ মানাতে যেও না মানুষ;... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।