অশ্লীল রক্ত
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
Tweet
অশ্লীল রক্ত
মূল : ইনতেসার সুলাইমান
অনুবাদ : ফয়সাল খালিদ
আমার রক্তরা কাঁপছে ঠকঠক করে
নাড়িরা ধ্যান্দা বুড়ির মত আপনকার কাহিনী ভাজে অবিরাম
ঘোমটা দিয়ে বসে থাকে মনটা
এখন অক্রিয় প্রায় আমার শিরাগুলো
গ্রীষ্মে ...
আমার হাত দুটো স্মৃতির ফসল কেটে গোলায় তোলে
স্তন দুটো ভালবাসার সলতে লাগানো বোমা
পা' দুটো পাথর-ছানাদের সুড়সুড়ি দিয়ে হাসায় পথে পথে
গ্রীষ্মে...
আঙ্গুলগুলোতে তন্দ্রা হাঁটে বিড়াল-পায়ে
অনুভূতিগুলো আলসেমির ক্ষেতে কামলা খাটে
আর আমি প্রিয় আমার !
গ্রীষ্মে... গ্রীষ্ম ও শীতে
আমার খুব ইচ্ছে করে তোমার শিরায় শিরায় অশ্লীল রক্ত হয়ে ঘুড়ি।
চাপা-মনা ঘর
আমার আঙ্গুলগুলো যেহেতু প্রেমের দুর্দশার খবর ফাস করে দেয়
তাই তুমি আমার কবিতা
যেহেতু আমার সেলোওয়ার কামিজগুলোর রঙ্ ধরে গেছে
তাই তুমি আমার গায়ের কাপড়
আমার চোখে যেহেতু দৃষ্টি ফুটেছে
তাই তুমি আমার বর্ণ
আর আমার ঘরটা যেহেতু খুব চাপা-মনা, মুখ ফুটে কাওকে ভালবাসার কথা বলে না
তাই তুমি আমার ঘরের খুঁটি
আজকাল ঘুমটা যেহেতু খুব ঘাড়তেড়ামি করছে
তাই তার বিষয়টা অস্থির লাগার হাতে ছেড়ে দিয়েছি
এবং তুমি যেহেতু আমার ভাল লাগার মানুষ
তাই আমি ক্রমশ আমার নিশ্চুপ স্মৃতির প্রেমে পড়ে যাচ্ছি
তোমার কথা উঠলেই যা বকবক করে যায় অবিরাম।
৫টি মন্তব্য ৪টি উত্তর
আলোচিত ব্লগ
এই সমাজ- ৭২

দেশের সরকার অযোগ্য অদক্ষ হলে, জনগনের শান্তি থাকে না।
দেশের জনগন সারাদিন কাম কাজ করে। অফিসে নানান রকম যন্ত্রনা পোহায়। নানান জক্কি ঝামেলা পোহাতে হয়। অফিসে থাকে না... ...বাকিটুকু পড়ুন
তেল গ্যাস অনুসন্ধান আর বিদ্যুৎ প্রকল্প নিয়ে, সুদি মহাজন আর খাম্বা/কার্ড সরকারের মিথ্যাচারের জবাব॥


২০০৮-২০২৪ এই ১৬ বছরকে বিশেষজ্ঞরা বলছেন "chronicle of shoddy gas exploration" - মানে গ্যাস অনুসন্ধানের ধীরগতির ইতিহাস।
২০০৮-২০২৪ এর মূল চিত্র
< Between 2008 and 2024, bureaucratic interference... ...বাকিটুকু পড়ুন
জীবননগর

গ্রাম দেখতে কোলাহলের বাইরে গিয়ে দেখি-
কোথাও নেই একরত্তি গ্রাম!
বিলুপ্ত হয়েছে যাবতীয় সবুজ সুন্দর;
সর্বত্র বিস্তার লাভ করেছে কংক্রিটের বন!
ভ্রমণক্লান্তিতে খুব তৃষ্ণার্ত হয়ে-
জলপানাঙ্ক্ষা জানাতেই পেলাম... ...বাকিটুকু পড়ুন
বাংলাদেশ নেপালের চেয়েও ভয়াবহ বিপর্যয়ের মুখোমুখি হতে পারে।
বাংলাদেশ নেপালের চেয়েও ভয়াবহ বিপর্যয়ের মুখোমুখি হতে পারে।
বাংলাদেশে যদি একটি শক্তিশালী ভূমিকম্প বা বড় ধরনের নগর দুর্যোগ আঘাত হানে, তাহলে দেশটি নেপালের অভিজ্ঞতার চেয়েও বহুগুণ ভয়াবহ বিপর্যয়ের মুখোমুখি হতে পারে।... ...বাকিটুকু পড়ুন
চাকরির বন্যা আসার আগেই চাকরির বাজারে খরা!

জুলাইয়ের পর বলা হয়েছিল দেশে নাকি চাকরির বন্যা বয়ে যাবে। অর্থনীতি ঘুরে দাড়াবে, ২০৩০ সালের মধ্যে আমরা অর্থনীতিতে মালয়েশিয়া, থাইল্যান্ড, ভিয়েতনামকে ছাড়িয়ে যাবো। ট্রিলিয়ন ডলারের অর্থনীতিও হবে।
দেশে এমনিতেই কর্মসংস্থানের অবস্থা... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।