
সেই মেয়েটা দুই শহরে প্রেম করে,
হয়ত রাখে আর কাউকে মনঘরে,
ডুবিয়ে রাখে মজিয়ে রাখে পুরুষদল
আমরা কজন সেই মেয়েটার বন্ধু হই।
পিঠ ফিরলে হাসি তুলি ঠোঁট টিপে,
চরিত্রটা খুঁটে খুঁটে রস চুষি,
তারপর ফের সন্ধ্যা হলে আড্ডা দিই,
তখন খুব বন্ধু আবার রঙ মেখে।
রঙের কথা ফাল্গুনে আর বলবনা,
বসন্তের স্বভাব তো আর মন্দ না,
জানি তোমার শহর খুব ম্যাড়মেড়ে,
সেই মেয়েটার মনের মত জ্যান্ত না।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।

