১।।
মাফ করবেন তস্লিমা
পুরুষ মানেই দাড়ি
পুরুষ মানেই.... সন্ধ্যা সকাল বড্ড তাড়াতাড়ি।
পুরুষ মানেই ভোর
পুরুষ মানেই হৃদয় উজাড়, শূন্য বাহুডোর।
পুরুষ মানেই আকাশ কুসুম
পুরুষ মানেই ঝড়
পুরুষ মানেই পালাই পালাই
ধর ধর ধর ধর।
পুরুষ মানেই বিষম মুঠি
পুরুষ মানেই কালি
পুরুষ মানেই বিলাসিতা
স্বপ্নগুলো বলি।
পুরুষ মানেই কল্পনাতে
ভাঙা গড়া ঘর
পুরুষ মানেই বিষম পাজি
পুরুষ মানেই পর।
পুরুষ মানেই যন্ত্রণাতে
উথাল পাথাল নদী
পুরুষ মানেই হাল ভাঙা নাও
ধরতে পারি যদি।
পুরুষ মানেই দাড়ি
পুরুষ মানেই সন্ধ্যা সকাল
বড্ড তাড়াতাড়ি.....
সখা....পুরুষ মানেই দাড়ি
পুরুষ মানে সব সময়...ই
ছিন্নভিন্ন নারী?
২।।
রাতভোর বৃস্টি
কাল রাতভোর বৃস্টি হয়েছে
কিছু কাদা মাখামাখি শরীর ক্রন্দন রত
কাল রাতে কিছু লোক তুলে নিয়ে গেছে
পাশের বাড়ির মেয়েটা।
বৃদ্ধ বাবা মাথায় হাত রেখে বিলাপে বাস্ত
করুনাময়ী মা পুলিশের করুনা ভীক্ষা প্রাথী তখন
জটলা মাঝে কিছু গুঞ্জন
এক চিলতে জমির জন্য হতে হল ধর্ষিতা
সমাজ মুখ ফিরিয়ে।
কাল রাতভোর বৃস্টি হয়েছে
লাল জামা, পতাকা ভিজেছে,
ভেজেনি শ্বাপদের মন
নিঃস্পাপ মেয়েটি বুঝলনা
এক-ফালি জমি নিয়ে নিল তার সমস্ত খানি
ভূমিহারা হয়েও সে সর্ব হারা।
কাল রাতভোর বৃস্টি হয়েছে
মা-মাটি হয়েছে ধর্ষিতা
আজ এক নতুন প্রভাত,নতুন সূর্য
সেই মেয়েটির চোখে আজ তাই চোখের জল
প্রার্থনা তার,
বিচারের বাণী যেন আর কাঁদে না নিভৃতে
বৃস্টি আসুক আরো শ্বাপদের মন ধুতে।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।

