ইতি, ফেলুরাম
২৯ শে ডিসেম্বর, ২০১৬ সন্ধ্যা ৭:৩২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
ত্রিকোনামিতির কসথিটা বাই ট্যান থিটা আর ফ্রক পড়ে আসেনা অনু,
আমি হোলস্কয়ার ছুঁয়েও দেখেছি তোর ঠোঁট আরো নরম।
এর পেটে ওর বাহু ঢুকিয়ে দেওয়া উপপাদ্যের দেহে রবি ঠাকুরও
একটুকরো কবিতা নামাতে পারলেন কই?
আমি সম্পাদ্যের বৃত্তকে অনেক কষ্টে দুই ভাগ করতে শিখেছি অনু,
উত্তর না মিললেও তোর চোখের তারা কোনো কম্পাসেই গোল হবে না জানি।
কবিদের পাটিগনিতে কখনো সখনো সুদকষা খুঁড়ে কেঁচো চাষ হতে পারে জানিস?
এইটের প্রশ্নমালা জুড়ে প্রতিটা অঙ্কই সযত্নে উই পোকার তলপেটে সঞ্চিত
তাই আমার অঙ্কের উত্তরেও পদ্যুত -বাবু দুটি অন্তঃসার শূন্য উপহার দিতেন,
আমি জানি শূন্য মানেই নিজের মত করে আকৃতি বসিয়ে নেওয়ার স্বাধীনতা ।
ভাগ্যিস বার বার অঙ্কে ফেল করেছি,
না হলে তোর প্রেম কে এক্স ধরে
ল্যাজা মুড়ো ফ্যাক্টর এত বার ছিন্ন করত
যে কেশি নাগও সহজ পাঠের দ্বিতীয় সংস্করণের কথা ভাবতেন।
নিমাই স্যার বলেছিলেন আমি অঙ্কে কোনোদিন পাশ করতে পারব না
ইচ্ছে হল বলি-"স্যার যোগ বিয়োগটুকুও কেমন করে ভুলতে পারি?"
তুই বল তেরোর নামতা মুখস্ত রেখে কে কবে মহান প্রেমিক হতে পেরেছে?
সর্বশেষ এডিট : ০৭ ই এপ্রিল, ২০১৭ সকাল ১০:২৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
লিখেছেন
দ্বীপ ১৭৯২, ১৬ ই অক্টোবর, ২০২৬ সন্ধ্যা ৭:৪০

দরজা ভাঙ্গে যে রাষ্ট্রএকদা এক রাতে-
রাষ্ট্র, কড়া নাড়তে নাড়তে দরজা ভেঙ্গে
ঢুকে পড়লো
আমি নিথর,নিস্তব্ধ এক জনগণ
বললাম,আমি ভয় পাচ্ছি
রাষ্ট্র হাসতে হাসতে ভাঙ্গা দরজা দিয়ে
এক পা দুই পা করে,লোকালয়ে মিশে গেলো
রাষ্ট্র কি ভয়...
...বাকিটুকু পড়ুনজগন্নাথবাসীগণ,
আপনাদের গরু কোরবানি যদি হযরত জাবের (রাঃ)-এর মতো
নবীজীর সম্মানে হয়ে থাকে, তাহলে মোবারকবাদ।
আর, শুধু প্রতিবাদ দেখাতে একটি অবলা পশুকে হত্যা করে থাকলে,
তার জন্যে খোদার দরবারে বিচার দিলাম।
...বাকিটুকু পড়ুন

গ্রেট মাদ্রাজ ফ্যামিন যখন অনুপ্রেরণার উৎসএকদিন আমাদের সবার প্রিয় সংসদ সদস্য আমির হামজা ওয়াজে বেশ গরম গরম কথা বলছিলেন। মহান আল্লাহ তায়ালার সৃষ্টির সৌন্দর্য ব্যাখ্যা করতে গিয়ে হঠাৎ রাশমিকা...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
কলাবাগান১, ১৭ ই অক্টোবর, ২০২৬ রাত ৩:৩৮

কনসেপ্ট টা খুবই সোজা...পৃথিবীর তাবত মানুষ ই জানে যে আপনার বিশ বছর বয়সে শরীরে যে কোষ গুলি আছে তা আপনার ৬০ বছর বয়সের কোষ আর সেইম না ..লম্বা সময়...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
প্রামানিক, ১৭ ই অক্টোবর, ২০২৬ বিকাল ৪:০০

শহীদুল ইসলাম প্রামানিক
আমি তখন দৈনিক দেশ পত্রিকায় চাকরি করি। এটা আমার দ্বিতীয় চাকরি। প্রথম চাকরি নিয়েছিলাম ব্রিটিশ আমলের প্রকাশিত দৈনিক আজাদ পত্রিকায়। আজাদ পত্রিকাটি ব্রিটিশ আমলে মুসলমানের পক্ষের একমাত্র...
...বাকিটুকু পড়ুন