কবিতার বই নিঃস্ব হয়েছে কতক অপরিণত বেদনায় ।
সব শোকাহত বিধবার মত আলুথালু চুলে কার পা জড়িয়ে
ইনিয়ে বিনিয়ে কেঁদেছিল, পরমেশ্বর তো নয়ই ।
নড়বড়ে স্মৃতিতে বিস্মৃত হয়েছি বহু যুগ আগে ।
ঘরের ভেতর শক্ত অথচ স্বচ্ছ বেড়া, অনেকগুলো ঘর অতঃপর বেড়া ।
অগুনতি নৈরাশ্য আর চাপা কান্নায়
স্বচ্ছ বেড়াগুলো দিনকে দিন বিস্তর মজবুত হয়েছে ।
নগ্নতা ছড়িয়ে যায় স্বচ্ছ বেড়ার এপার ওপার ।
বালিকার বস্ত্রহীন শরীরে ঠিকরে পড়ে দগদগে রক্ত,
গায়ের কাপড় ছিঁড়ে সুনসান ধর্ষিতার ছেঁড়া হাতা; বেড়া তবু ভাঙ্গেনি ।
তন্দ্রা যখন শেকড়ে-শিখরে জ্ঞান হারিয়ে ফেলে বিলাপের করিডোরে,
নিঃশ্বাসের আকুতি আর ভারে নুয়ে পড়ে অভ্যেস,
পালিয়ে বাঁচতে চায় ভালোবাসার প্রেতাত্মা !!!
যোজন যোজন মুহূর্তের জোড়া তালি দেয়া অবিমিশ্র ক্লান্তি দিয়ে
আরেকটা ঘর সে বানাতে চেয়েছিল । ঘর আর ঘর থাকেনা,
মুহুর্মুহু চিৎকারে ফুটো হয়ে যায় তার দেয়াল ।
তবু ভালবাসে ঘর, অজস্রবার অনামিকা ছুঁয়ে বলেছিল-
গির্জা, মসজিদ মন্দিরেও চুরি হয়, খুন হয়; অপবিত্র তো হয়না !!!
কে শোনে কার কথা, দেহের বিষাদ বড় নিরুত্তাপ অথচ রাত দিন
পুড়ে পুড়ে ক্ষয়ে যায়, নিশ্চিহ্ন হতে আর কতই বা বাকি ???
আলোচিত ব্লগ
অধরা বালিকা

লোভনিয়া তুমি এক অধরা বালিকা
ঘুমগুলো কেড়ে নাও ধুম করে তুমি
অথচ আমার জন্য তুমি মরুভূমি
পর ঘরে মহারানি হয়ে থাক চাই।
পরের হৃদয় রাজ্যে থাকবে মালিকা
তেমনটা আশাকরি। তাতেই যে আমি
অনেক প্রশান্তি... ...বাকিটুকু পড়ুন
যেখানে খোদা নেই; সেই ঠিকানার সন্ধানে( একটি দীর্ঘ সুফি দার্শনিক আত্মজিজ্ঞাসা)

প্রথমেই জানাই আমার এই লেখাটি ব্লগার মরুভুমির জলদস্যুর লেখা “শরাব পিনে দে”
হতে উৎসারিত, তাই তাঁর প্রতি জানাই কৃতজ্ঞতা ।
সেই লেখাটিতে তিনি মির্জা গালিব এর বিখ্যাত শেরটি... ...বাকিটুকু পড়ুন
পুলিশ বদলাবেন, নাকি পুলিশ সংস্কার করবেন?
পুলিশ বদলাবেন, নাকি পুলিশ সংস্কার করবেন?
ফ্যাসিস্ট আমলে পুলিশকে দলীয় ক্যাডার বাহিনীতে পরিণত করা হয়েছিল- এ অভিযোগ শুধু রাজনৈতিক নয়, দীর্ঘদিনের অভিজ্ঞতার অংশ।
জুলাইয়ের পর- সেই পুলিশ কি সত্যিই বদলেছে, নাকি শুধু... ...বাকিটুকু পড়ুন
এই ধরণের মানুষগুলোই বি,এন,পি-কে আবারও ডোবাবে!

পড়ালেখার পিছনে টাকা খরচ করা 'টাকা পাচার'?
যারা বিদেশে পড়ালেখা করতে যান, তাঁরা কি দেশের টাকা লুট করে নিয়ে যান, নাকি নিজের বাপের টাকায় পড়ালেখা করেন?
পড়ালেখার... ...বাকিটুকু পড়ুন
বাংলাদেশের ফরেন কারেন্সি আয়ের মাধ্যম কি?

প্রায় বিশ কোটি মানুষের এক লক্ষ সাতচল্লিশ হাজার বর্গ কিলোমিটারের দেশ বাংলাদেশ। আর বাংলাদেশের ফরেন কারেন্সি আয়ের মাধ্যম মাত্র: - রেমিট্যান্স আর পণ্য রপ্তানি।
রেমিট্যান্স: সাধারণত কোনো ব্যক্তি যখন... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।