somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

আপনি ভালবাসবেন বলে ভালবাসবেন নাকি ভালো থাকবেন বলে ভালবাসবেন !!!!!

১৬ ই আগস্ট, ২০১৪ রাত ১:৩৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

বেশিরভাগ মানুষই বলে ভালবাসার জন্য ভালবাসি কিংবা বিয়ে করতে চাই বলে ভালবাসি । কিন্তু ক’জন বলতে পারে যে শুধুমাত্র ভালো থাকার জন্য ভালবাসি ।
একটা মানুষ সঙ্গী খোঁজো বা আরেকজনের সাথে নিজেকে জড়ায় প্রধানত দুটো কারণে, একটি মানসিক আরেকটি শারীরিক । কথা হচ্ছে উপমহাদেশের বেশিরভাগ মেয়েদের অনিচ্ছায় তাদের ঘরের বাতি বন্ধ হয় কিন্তু কজন ছেলের অনিচ্ছায় ঘরের বাতি বন্ধ হয় ? কথা কিন্তু সেটাও নয়, আপনি যাকে বিয়ে করছেন সে আপনার ইচ্ছেয় বা অনিচ্ছেতেই শারীরিক দিকটা নিয়ে ভাববে কিন্তু আপনার মন কি চাইছে বা আপনি কি করলে আপনার ভালো লাগে সে বিষয়টা সে কবে ভেবেছে ? ভাববে না, এটাই তো স্বাভাবিক কারণ । সেতো তার মনমতই আপনাকে পেয়ে যাচ্ছে । সেটা হোকনা জি বাংলার রান্নাঘরের রাঁধুনি অথবা ঘরের মত ঘরণী ।
যে আপনি বিয়ের আগে দিব্যি নাচ, গান কিংবা ছবি এঁকে ১ম, ২য় হয়েছেন সেই আপনার পায়ে সন্ধ্যের তালা, রেওয়াজের পরিবর্তে চিরাচরিত চেঁচানি আর তুলির পরিবর্তে হাতে খুন্তি । যাতে করে সারাজীবন আপনি খুন্তি দিয়ে হাঁড়ি- পাতিলে আপনার স্বামী সন্তানের দৈহিক- মানসিক বৃদ্ধি নিশ্চিত করতে পারেন । আর যদি অফিস থেকে ফিরে কোনদিন কারো সামনে ভুলেও বলে ফেলেন আপনিও আপনার স্বামীর মতই অফিস থেকে ফিরেছেন তবে আপনাকেই কেন রান্না করতে হবে, সে করলেও হয়; তাহলে কিন্তু আর রক্ষে নেই !!! শুনতেই হবে, আপনি কি ছেলেদের মত প্রাস বজায় রেখে তরল নিষ্কাশন করতে পারেন ? যেহেতু পারেন না তাই উত্তর থেকেও আপনাকে চুপ করে থাকতে হবে । কারণ আপনি এমন ষ্টুপিড প্রশ্নের পরে উত্তর দেবার মত রুচি হারিয়ে ফেলবেন । বলতে পারবেন না প্রাস পারবেননা কিন্তু সে কি তার পেটে বাচ্চা নিতে পারবে কিনা ?
এখানেই শেষ নয়, আপনি যে এত পড়াশোনা করে কিছু একটা হয়েছেন ব্যাংকার, ডাক্তার, শিক্ষিকা কিংবা ইঞ্জিনিয়ার । আপনার শ্বশুরবাড়ির লোকের কাছে আপনি শুধুই একজন মহিলা মাত্র । আপনার সামনে যদি আপনারই পেশার একজনকে ফকিন্নির বাচ্চা কিংবা ছোটলোক বলে তখনো আপনি কিছু বলবেন না কারণ আপনি সে বাড়ির বউ, আপনার সবাইকে সমীহ করে চলতে হবে আর আপনার স্বামী আপনার আরেক প্রতিপালক । যিনি হাত পা থেকেও আপনার জন্য দু’পা হেঁটে গিয়ে আপনার চারপাশের বেড়া ভেঙ্গে আপনাকে মুক্ত করতে পারবেন না । উত্তরে বলবে সে তো কিছুই বলেনি বা করেনি তার পরিবারের কেউ বলেছে । এবং তার বাবা মায়ের এমন উক্তি প্রসঙ্গে আপনাকেই বশ করার জন্য ইনিয়ে বিনিয়ে আপনার পেশা যে তার পছন্দ নয় সেটা বুঝিয়ে দেবে ।
আমি আসলেই বুঝিনা সেই ছেলের সঙ্গে থাকা কি খুব জরুরী যে আপনার ইচ্ছে, পেশা, পরিবার, চরিত্র কিংবা বিশ্বাস নিয়ে হাঁটু ভেঙ্গে পড়ে থাকে, আপনার সম্মান তার কাছে মূল্যহীন বাতুলতা মাত্র !!!!!!
সিদ্ধান্ত আপনার, আপনি ভালবাসবেন বলে ভালবাসবেন নাকি ভালো থাকবেন বলে ভালবাসবেন ।
সর্বশেষ এডিট : ১২ ই মে, ২০১৬ বিকাল ৫:১৩
২টি মন্তব্য ২টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

মানবতা, সাম্য ও ন্যায়ভিত্তিক সমাজ গঠনে জাতীয় কবি নজরুলের চিরন্তন আহ্বান

লিখেছেন মোঃ ফরিদুল ইসলাম, ০৪ ঠা আগস্ট, ২০২৬ রাত ৮:০৪

বাংলা সাহিত্য-সংস্কৃতির ইতিহাসে কাজী নজরুল ইসলাম এমন এক বিরল ব্যক্তিত্ব, যিনি একই সঙ্গে কবি, সাহিত্যিক, সাংবাদিক, সংগীতজ্ঞ, দার্শনিক ও সমাজসংস্কারক। তাঁকে শুধু “বিদ্রোহী কবি” বললে তাঁর পরিচয় সম্পূর্ণ হয় না;... ...বাকিটুকু পড়ুন

Humans are (not) from Earth- তবে কি আমরা মহাবিশ্বের ভৃত্য?

লিখেছেন শেরজা তপন, ০৪ ঠা আগস্ট, ২০২৬ রাত ৮:৫৫

Humans are not from Earth: A Scientific Evaluation of the Evidence বইটির লেখক ডক্টর এলিস সিলভার (Dr. Ellis Silver)-এর ব্যক্তিগত ও একাডেমিক জীবন নিয়ে মূলধারার তথ্যমাধ্যমে এক ধরনের রহস্য... ...বাকিটুকু পড়ুন

মধ্যপ্রাচ্যের যুদ্ধ অবস্থার প্রেক্ষিতে বাংলাদেশের অর্থনৈতিক ভবিষ্যৎ-পর্ব ২

লিখেছেন ডঃ এম এ আলী, ০৫ ই আগস্ট, ২০২৬ সকাল ৭:০১


বাংলাদেশের অর্থনৈতিক ভবিষ্যৎ: মধ্যপ্রাচ্যনির্ভর রেমিট্যান্স কৃষিভিত্তিক শিল্পায়ন ও টেকসই উন্নয়নের বিকল্প কৌশল
একটি অর্থনৈতিক ও ভূ-রাজনৈতিক ফিজিবিলিটি স্টাডি ।

একটি ধারাবাহিক গবেষনামুলক পোস্ট
[link|https://www.somewhereinblog.net/blog/ali2016/30393976|প্রথম পর্বে থাকা গবেষনাটির পটভুমির লিংক – পর্ব... ...বাকিটুকু পড়ুন

আমরা ইতিহাসের ছিন্নপত্র...

লিখেছেন জুল ভার্ন, ০৫ ই আগস্ট, ২০২৬ সকাল ১০:০৩



আমরা ইতিহাসের ছিন্নপত্র...

২০১০, এক-এগারোর পর থেকে ৩৬ জুলাই পর্যন্ত- যারা জীবনের ঝুঁকি নিয়ে স্বৈরাচারের বিরুদ্ধে রাজপথে দাঁড়িয়েছিল, যারা গুম, নির্যাতন, কারাবাস, মামলা, চাকরি হারানো, পরিবার ভেঙে যাওয়া- সবকিছুর মূল্য দিয়েছে,... ...বাকিটুকু পড়ুন

জুলাই গণ-অভ্যুত্থানের দ্বিতীয় বার্ষিকীর ভাবনা

লিখেছেন ইফতেখার ভূইয়া, ০৫ ই আগস্ট, ২০২৬ রাত ১০:৫৭


আজ দেশজুড়ে জুলাই গণ-অভ্যুত্থানের দ্বিতীয় বার্ষিকী পালিত হচ্ছে। ২৪ -এর জুলাই গণ-অভ্যুত্থানের বিভ্ন্নি সময়ে বহু নিরীহ প্রাণ অকালে ঝরেছে। আবু সাঈদ, মুগ্ধ ছাড়াও নাম জানা-অজানা হাজারো ব্যাক্তি তাদের প্রাণ হারিয়েছেন।... ...বাকিটুকু পড়ুন

×