মেয়ে ঝালমুড়ি খেতে গিয়ে পেঁয়াজ পাই নাই,কাঁচামরিচ পাই নাই।
এত্ত এত্ত শূন্যতা ভাল্লাগে না।
মেয়ে কাছে এসো,পেঁয়াজ এনে দাও,ঝালমুড়ি মেখে দাও।
মেয়ে এইভাবে আর চলে না।
আসো কাছে আসো,পাশে বস,
নইলে ওই শামিম কাক্কুকে দিয়ে আমায় গুম করে দাও।
আমি গুম হব,আমি গুম হবো,
আমি নারায়ণগঞ্জ যাবো।
মেয়ে ঝালমুড়ি খাবে?
মেয়ে পেঁয়াজ কেটে দেবে?
আমি শীতলক্ষ্যার তীরে যাবো।
লাশ হতে না'ক।
তোমায় নিয়ে শীতলক্ষ্যার জলে ছায়া আঁকতে।
মেয়ে ভয় পাচ্ছ?
তোমার কি মনে হয় শামিম কাক্কু ভালবাসা বুঝে না?
আচ্ছা,ঠিকাছে ভয় পেয়ো না।
বলেছি তো আমরা শীতলক্ষ্যায় যাবো না।
এসো কাছে এসো,তোমাকে ঝালমুড়ি খাইয়ে দেই।
মেয়ে,তোমার মতো আমারও মনে হয়,শামিম কাক্কু ভালোবাসা বুঝে না,
প্রিয়জন বুঝে না,হাহাকার বুঝে না।
মেয়ে আমরা কোথায়ও যাবো না,
কোথায়ও না।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



