somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

কাণ্ডারি হুশিয়ার

২৩ শে মে, ২০১৪ রাত ১০:৫০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

লাশের মিছিল জ্বেলে,
বক্তৃতার আসর কাপিয়ে,
মিথ্যের আদলে মিথ্যে সাজিয়ে,
ক্ষমতার মুখে সমস্ত প্রতিবাদকে রুদ্ধ করে,
তোমরা বেশ ভালো আছো।

তোমাদের টাকার অঙ্ক আমার অজানা,
তোমাদের আলিশান বাড়ি আমার অদেখা।

আমি তোমাদের খেলতে দিয়েছি,
যা ইচ্ছে,যে যেভাবে পারছ খেলছও,
শুধু ভোট নামক ওই একটি ব্যাবস্থা ছিল বলে
আজও তোমাদের আমার পায়ের তলে এসে লেজ নাড়াতে দেখি,
ওই একটিবারই তোমাদের দেখেছি আমায় বুকে টেনে নিতে,
আমায় তুমি কত স্বপ্ন দেখিয়েছ ওই নষ্ট মুখে।

তোমরা যা চেয়েছিলে অস্ত্রের মুখে হোক আর স্বাচ্ছন্দে হউক তা দিয়ে দিয়েছি,
একবার না দুইবার না,যতবার চেয়েছ ততবার,
আমি তো জানতাম কুকুরের চাইতেও খারাপ তোমাদের চাওয়া,
তোমাদের সবার কাছে ক্ষমতার চেয়ার অনেক বেশী প্রিয়।

আমিও বেশ ভালো আছি,
আমার অসহায় ছেলেটা অযথাই কারাগারে,
আমার মেয়েটা আজ আগুনে জলসে যাওয়া মুখ আর কাওকে দেখায় না,
আমার প্রিয় মানুষ কবে ঘরে ফিরবে সেই আশায় আজও আমি দরজার চৌকাঠ ধরে দাড়িয়ে আছি।

আচ্ছা,তোমরা কি চাও আসলে?
গণতন্ত্র তো বহু আগেই বিক্রি করে দিয়েছ,
ক্ষমতা তো পুরটাই তোমাদের কাছে প্রজাতন্তের মতো হয়ে গেছে,
প্রশাসন নামক শব্দটি তো বহু আগেই ধর্ষিত।

তোমরা কি মানুষ?
এতো বড় একজন মানুষের আদর্শ বেঁচে আর কতকাল?
একাত্তরকে বিক্রি করে আর কত বছর?
ধর্মকে পুঁজি করে কতবার যাবে ওই বিলাসবহুল ভবনে?

জেনে রেখো তোমরা,
একটা প্রজন্ম আসছে,
যারা সব জানে,আদর্শ বুঝে,
ওরা মৃত্রুর হাহাকারে কাঁদে,
ওরা মায়ের চোখের পানি মুছে দেয়ার জন্য তৈরি হচ্ছে,
ওরা লাশের আগুন থামাতে আসছে।

রন্ধ্রের আগুন অস্ত্রের মুখে থামবে না।
বোনের কান্না ওই কাঁপানো ভাষণ মিইয়ে দিতে পারবে না।
১টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

বৃষ্টি দিনের গল্প!

লিখেছেন রাজীব নুর, ০৭ ই আগস্ট, ২০২৬ সন্ধ্যা ৬:০৫



টিভি বা পত্রপত্রিকায় আবহাওয়া'র খবর নিয়ে নিউজ হয়-
দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টি ও বজ্রবৃষ্টির প্রবণতা অব্যাহত থাকতে পারে। একই সঙ্গে কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে অতিভারী বর্ষণের পূর্বাভাস... ...বাকিটুকু পড়ুন

ইন দ্যা শ্যাডোস অব ইল্যুশন

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ০৭ ই আগস্ট, ২০২৬ সন্ধ্যা ৭:৫৮



রাজধানীর নিঝুম আবাসিক এলাকার তিনতলা ফ্ল্যাটের শোবার ঘরটি তখন ক্রাইম সিন টেপে ঘেরা। ধুলো জমে থাকা এয়ার কন্ডিশনারের শব্দের মাঝে বাতাসে ভেসে বেড়াচ্ছে রক্তের হালকা সোঁদা গন্ধ।

পিবিআই ইনভেস্টিগেশন... ...বাকিটুকু পড়ুন

‘গুম প্রতিরোধ ও প্রতিকার আইন, ২০২৬’-এর খসড়া লেজিসলেটিভ ও সংসদ বিষয়ক বিভাগের ভেটিং-সাপেক্ষে চূড়ান্ত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা।

লিখেছেন জুল ভার্ন, ০৭ ই আগস্ট, ২০২৬ রাত ৮:১০


‘গুম প্রতিরোধ ও প্রতিকার আইন, ২০২৬’-এর খসড়া লেজিসলেটিভ ও সংসদ বিষয়ক বিভাগের ভেটিং-সাপেক্ষে চূড়ান্ত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা।

গুমের অপরাধের জন্য সর্বোচ্চ যাবজ্জীবন কারাদণ্ড এবং অর্থদণ্ডের বিধান রাখা হয়েছে। এছাড়া ভুক্তভোগীকে... ...বাকিটুকু পড়ুন

মস্তিষ্ক কাজ করার আগেই যখন উত্তর চলে আসে

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ০৮ ই আগস্ট, ২০২৬ রাত ১২:০৭


মস্তিষ্ক কাজ করার আগেই যখন উত্তর চলে আসে

একসময় কোনো প্রশ্নের উত্তর জানতে হলে মানুষকে ভাবতে হতো। বই খুলতে হতো, লাইব্রেরিতে যেতে হতো, কারও সঙ্গে আলোচনা করতে হতো, ভুল... ...বাকিটুকু পড়ুন

মধ্যপ্রাচ্যে যুদ্বাবস্থার প্রেক্ষিতে বাংলাদেশের অর্থনৈতিক ভবিষ্যৎ-পর্ব ৪

লিখেছেন ডঃ এম এ আলী, ০৮ ই আগস্ট, ২০২৬ রাত ২:১৬


বাংলাদেশের অর্থনৈতিক ভবিষ্যৎ: মধ্যপ্রাচ্যনির্ভর রেমিট্যান্স কৃষিভিত্তিক শিল্পায়ন ও টেকসই উন্নয়নের বিকল্প কৌশল
একটি অর্থনৈতিক ও ভূ-রাজনৈতিক ফিজিবিলিটি স্টাডি ।
একটি ধারাবাহিক গবেষনামুলক পোস্ট
[link|https://www.somewhereinblog.net/blog/ali2016/3039397|১ম পর্বে থাকা গবেষনাটির পটভুমির লিংক – পর্ব... ...বাকিটুকু পড়ুন

×