অনেক অনেক আগে পেংগুইন নাকি উড়তে জানতো , একটা সময় তাদের খাবার সংগ্রহের জন্য আর উড়ার প্রয়োজন পরলোনা , তখন থেকে তাদের ডানার ব্যবহার লোপ পেতে থাকে। একসময় ডানার ব্যবহার কমে যেতে থাকে, আস্তে আস্তে ডানাও ছোট হতে থাকে। সময়ের স্রোতে তারা উড়তে ভুলেই যায়। নারীদের একইভাবে পুরুষ প্রধান সমাজে জ্ঞান বিজ্ঞান থেকে দূরে সরিয়ে রাখতে রাখতে তাদের মন উড়তে ভুলে গেছে। উচ্চ শিক্ষিত নারীদের মধ্যেও চিন্তা ভাবনায় বেশ সিমাবদ্ধতা দেখা যায়, শিক্ষার আলো পৌছালেও হাজার হাজার বছর ধরে অন্ধকারে থাকা মন আলোর স্বাদ ভোগ করতে পারেনা ভালমতো। দেশ, ধর্ম, জাতি, খেলাধুলি, রাজনীতি কোনো আলোচনাতেই তাদের উপস্থিতি দেখা যায়না। ভার্সিটি পড়ুয়া মেয়েদের কথাই ধরা যাক, এদের নিজেদের মধ্যে আলোচনা খুব অনুমেয় এবং সীমাবদ্ধ কিছু বিষয় নিয়েই। যেমনঃ সাজগোজ, পোশাক আশাক, বয়ফ্রেন্ড, হিন্দি সিরিয়াল, বিয়ে বিষয়ক এবং নিজেরা কে কত কম পড়াশুনা করে তা নিয়ে। ফেসবুকে মেয়েদের কার্যকলাপ ছবি আপলোড, কেউ তাতে wow কমেণ্ট দিলে thnx রিপলাই দেয়া , কেউ পেত্নির মতন লাগতেছে বললে তাকে "শয়তান তোকে পাইলে চিমটি দিবো" এরমধ্যেই সীমাবদ্ধ আর লাইক দিতেও এরা ওস্তাদ। সংখ্যায় আমাদের অর্ধেক হলেও মানব সম্প্রদায়ের নারী নামে পরিচিত এই গোষ্টিকে কোথাও ভাল কোনো আলোচনা বা তর্কে দেখতে পাইনা। আলোচনা তর্ক করাই লাগবে এমন কথা নাই, কিন্ত শিক্ষিত হলেও মেয়েদের আত্নিক মুক্তি অনেকটাই হয়নাই। নারী স্বাধীনতার বলতে নারীরা অধিকাংশই শুধু পোশাক আশাকের স্বাধীনতা আর বয়ফ্রেন্ডের সাথে অনায়াসে ডেটিং করাটাই বুঝে। অবশ্য চিন্তা ভাবনা সীমিত হওয়ার জন্যই হয়তো মা হলে সন্তানের ভাল ছাড়া আর কিছুই চিন্তা করতে পারেনা। যখন বাবারা দেশের খুব বড় বিপদ হলে চিন্তায় প্রেশার বাড়াইয়া কান্ধে আইস ব্যাগ দিয়া শুইয়া পরে , তখন মা জাতি তরকারির লবন ঠিক হলো কিনা তাই নিয়া দুশ্চিন্তায় পইরা যায়। সবকিছুরি ভাল মন্দ দিক আছে
আধুনিক নারী নিয়া আমার কচি মনের কিছু ভাবনা

এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
Tweet
২৮টি মন্তব্য ১৪টি উত্তর
আলোচিত ব্লগ
৭ই নভেম্বর বিপ্লব ও সংহতি দিবস....

৭ই নভেম্বর বিপ্লব ও সংহতি দিবস....
দেখা হবে যুদ্ধ ফুরোলে সন্ধের মাহফিলে;
দেখা হবে ঠিক চেনা রাস্তার অচেনা-অন্ত্যমিলে।
ছড়াব আবার শস্যের দানা দেশ থেকে মহাদেশে
মানুষই জেতে, খুঁজে নেয় আলো অন্ধকারের শেষে...
তোমার গল্পে... ...বাকিটুকু পড়ুন
বস্ত্রশিল্পের জন্য আমি সরকারের যথাযথ স্থানে থাকলে কি করতাম !!!

গত ১০ দিন হল দেশের বস্ত্র শিল্পের উপর আঘাত খুব চিন্তার বিষয়। অনেক আগে বিচ্ছিন্নভাবে বস্ত্রশিল্প নিয়ে কথা বলেছিলাম। আজ সব মিলিয়ে কিছু চিন্তা করলাম। তার কিছু এখানে নোট... ...বাকিটুকু পড়ুন
বাংলাদেশের চরম দারিদ্র্য নির্মূলে পাঁচ বছর মেয়াদি একটি সমন্বিত নগর পরিকল্পনা
প্রস্তাবিত প্রকল্প: স্বাবলম্বী বাংলাদেশ - দারিদ্র্যমুক্তির নতুন নগর
আমি যদি সরকারের দারিদ্র্য নির্মূল বিভাগের প্রধান হতাম, তাহলে আমার প্রথম লক্ষ্য হতো বাংলাদেশের চরম দারিদ্র্য সীমার নিচে বাস করা ১ কোটি ৭০... ...বাকিটুকু পড়ুন
Sajna

Sajna
Love is sacred;
Commences from the intense mystery of pure souls.
Has a beginning, but no end;
Here, only peace prevails.
So, love—
Solely for the sincere and the disenchanted,
Not for the pharisaic.
...বাকিটুকু পড়ুন
বিপ্লব সংহতি দিবস সফল ও সার্থক হোক.....

আজকে নাকি বিপ্লব সংহতি দিবস। দল ক্ষমতায় থাকলে অনেক রকমের দিবস পালিত হয়। আওয়ামী লীগের সময় শেখ জামাল-কামালের বিবাহ দিবস, শিশু শহীদ শেখ রাসেলের সুন্নাতে খৎতা দিবস আরো কতো কি?... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।