রাখাল ছেলে গণকের কথা শুনেনা
গরুর পাল নিয়ে হুড়মুড় করে নামে নদীর জলে,
তারপর জল থৈ থৈ, সাঁতার, বাড়ে মানুষের ভীড়...
গণক অবাক, কপালের রেখা স্পষ্ট খাড়া !
২২ বছরের গণনার ফল, এখন কি মিথ্যা হয়ে যাবে ?
প্রমাণ করতে জলে হাত দেয় এবং সহসা পাথর !
গণক চিৎকার করে, খবরদার জলে নামবেনা !
তবু সবাই জলে নামে, স্নান করে, নদী পার হয়...
গণক ছাড়া কেউ'ই পাথর হয়না ।
শুরু হয় নতুন করে গণনা, জলে নামা ঠেকাতেই হবে
(কবিতাটি ব্লগের দশম বর্ষপুর্তি এবং সপ্তম বাংলা ব্লগ দিবসের বিশেষ আয়োজনের উদ্দেশ্যে প্রেরিত...। )
সর্বশেষ এডিট : ১০ ই ডিসেম্বর, ২০১৫ রাত ১০:০৩

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




