somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

মানুষ অনেক বোকা !!!

২৮ শে ফেব্রুয়ারি, ২০১৫ রাত ১২:০৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

২০০৯ সালের কথা । রোজার ঈদের ৩ দিন আগে তখন রাত ১২ টার একটু বেশি বাজে । বাসা থেকে বের হয়েছিলাম আম্মার কিছু ঔষধ কিনবার জন্য । রাস্তাঘাট একেবারে ফাকা ছিল । মোড়ের ঔষধের দোকানের ঠিক বাম পাশে দেখলাম একজন বৃদ্ধা মহিলা বসা , তার বয়স ৭০ এর বেশি হবে । পরনে ভাল পোশাক দেখে বোঝাই যাচ্ছে উনি কোন ভাল পরিবারের মুরব্বি । উনি এত রাতে কেন রাস্তার পাশে বসে আছে এটা ভেবে অবাক হচ্ছিলাম তাই তার কাছে গেলাম কথা বলতে । কথা বলে জানতে পারলাম ওনার বাড়ি বরিশাল । ওনার একটামাত্র ছেলে আছে । ছেলে চাকুরীজীবী এবং ছেলের বউ ও চাকুরীজীবী । আর্থিক অবস্থা ভালই । কিন্তু ঐ ছেলে তার বউ এর কথায় মাকে বাসা থেকে বাজে ব্যবহার করে বের হয়ে যেতে বলেছে । আমি ওনার পাশে বসে জিজ্ঞাস করলাম কই যাবেন এখন ।

জানি না উনি উত্তর দিলেন । তার কাছে আর কোন টাকাও নেই জানালেন । যা ছিল তাই দিয়ে বরিশাল থেকে খুলনা এসেছিলেন ।

ওনাকে ওভাবে রেখে আসতে মন মানছিল না। ওনাকে টাকা দিতেও লজ্জা লাগছিল । তাই আমি ওনাকে আমার সাথে আমাদের বাসায় আসতে বললাম ।
উনি কোন ভাবেই রাজি হচ্ছিলেন না । অনেক বুঝিয়ে ওনাকে বাসায় নিয়ে আসছিলাম । মা কে সব বুঝিয়ে বলার পর মা ওনার সাথে গল্পে বসে গিয়েছিলেন ।
উনি বেশ আফসোস করে বলছিলেন ওনার ছেলেকে কত কস্ত করে লেখাপড়া শিখিয়েছেন । কাঁদছিলেন ও ।
ওনাকে অনেক থাকার অনুরোধ করলাম আমরা কিন্তু কাজ হল না । উনি একটা ঠিকানা দিয়ে বললেন এখানে যাবেন । আমি দেখলাম এটা গাজীপুরের একটা বৃদ্ধাআশ্রমের ঠিকানা । আমি আর মা ওনাকে অনেক বোঝানর চেষ্টা করলাম বাড়ি ফিরে যাবার জন্য অথবা আমাদের কাছে থাকবার জন্য ।
কোন কাজ হল না । উনি ওখানে যাবেনই ।

আমি ওখানে ফোন দিলাম এবং কথা বলে সব জানালাম । পরদিন রাতেই ওনাকে বাসে তুলে দিতে গেলাম । বাসে তুলে দিয়ে ড্রাইভার আর সুপারভাইজারের ফোন নাম্বার ও নিয়ে নিলাম । কেন যেন একটুও শান্তি পাচ্ছিলাম না ।ওনাকে সব বুঝিয়ে বলে কিছু টাকাও দিয়ে দিলাম যদিও নিতে সম্মত হচ্ছিলেন না । বিদায় দিলাম ওনাকে ।
পরদিন সকালে বাস থেকে নামার পর ঐ বৃদ্ধাআশ্রমের লোকের এসে ওনাকে নিয়ে গিয়েছিল । তখন একটু হলেও নিশ্চিন্ত হয়েছিলাম ।

পরে উনি আমাকে মাঝে মাঝে ফোন দিতেন । আমি ওনাকে বাড়ি ফিরে যেতে বলতাম । উনি কখনই রাজি হন নি ।
ঢাকায় আসার পর আমি ওনাকে একবার দেখতেও গিয়েছিলাম । অনেক বুঝিয়ে বলেছিলাম বাড়ি ফিরে যেতে । কাজ হয় নি । ওনার কথায় একটাই জিনিস বুঝেছিলাম ওনার রাগ ছিল না শুধু অনেক কষ্ট আর অভিমান ছিল ।


এর পর একটা জিনিস বুঝেছিলাম মানুষ বড়ই আজব প্রানি । সে তার কাছের মানুষগুলর কাছ থেকে অনেক আঘাত পেলে তাদের প্রতি অনেক অভিমান হয় । কিন্তু সে কখন তাদের কাছে বলে না ।

আপনি যদি কাউকে অনেক ভালবাসেন বা অনেক আগলে রাখতে চান সেই মানুষ যদি আপনাকে আঘাত করে আপনি তাকে তা বুঝতে না দিলেও তার প্রতি আপনার অভিমান থাকে । এটা আপনাকে অনেক দূরে সরিয়ে দেয় । তাদের বলছি যারা আপনাকে আপন ভাবা মানুষগুলোকে আঘাত করছেন , তাদের কখনও বোঝেন না , তাদের অধিকারের খোটা দিয়ে ছোট করেন আর তাদের আপনার দর্শন পর্যন্ত দেন না ঐ মানুষগুলোর কোন স্বার্থ বা নামওয়ালা অধিকার হয়ত নেই কিন্তু তারা আপনাকে হয়ত অনেক বেশি ভালবাসে । সে যেন অভিমানে আপনার কাছ দিয়ে দূরে সরে না যায় । তাহলে হয়ত অনেক কিছু হারাবেন যেটা অনেক পরে বুঝবেন । পর সহজে আপন হয় না আর যে পর সহজে আপন হয় তার কোন অধিকার লাগে না ।
১টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

কেন পলিটিক্স পছন্দ করি না সেটা বলি।

লিখেছেন মঞ্জুর চৌধুরী, ১২ ই ফেব্রুয়ারি, ২০২৬ রাত ১২:১৩

আমি পলিটিক্স এবং পলিটিশিয়ান পছন্দ পারি না। কোন দলের প্রতিই আমার আলগা মোহ কাজ করেনা। "দলকানা" "দলদাস" ইত্যাদি গুণাবলী তাই আমার খুবই চোখে লাগে।

কেন পলিটিক্স পছন্দ করি না সেটা... ...বাকিটুকু পড়ুন

জাতীয় নির্বাচন ও গণভোট : ২০২৬ ইং ।

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ১২ ই ফেব্রুয়ারি, ২০২৬ রাত ৩:০২

জাতীয় নির্বাচন ও গণভোট : ২০২৬ ইং
(বাংলাদেশে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট নিয়ে স্হানীয় পর্যবেক্ষণ)




আমরা সবাই অনেক উদ্বেগ ও উৎকন্ঠা নিয়ে আগত নির্বাচন নিয়ে উন্মুখ হয়ে আছি,
প্রতিটি মর্হুতে বিভিন্ন... ...বাকিটুকু পড়ুন

মেটিকুলাস ডিজাইনের নিজেরা নিজেরা নির্বাচন

লিখেছেন হাসান কালবৈশাখী, ১২ ই ফেব্রুয়ারি, ২০২৬ রাত ৩:৩৬

বাংলাদেশের জামাতের সমর্থন কতটুকু?
এযাবৎ পাকিস্তান আমল থেকে ৭৫ বছরের ইতিহাসেএ দেশে বর্তমানে যতগুলো নির্বাচন হয়েছে কোন নির্বাচনে জামাত ৪ - ৫% এর বেশি ভোট পায়নি।
২০০৮ এর ফটো আইডি ভিত্তিক ভোটে... ...বাকিটুকু পড়ুন

******মায়ের শ্রেষ্ঠ স্মৃতি******

লিখেছেন ডঃ এম এ আলী, ১২ ই ফেব্রুয়ারি, ২০২৬ ভোর ৪:১৫


মায়ের স্মৃতি কোনো পুরোনো আলমারির তাকে
ভাঁজ করে রাখা শাড়ির গন্ধ নয়
কোনো বিবর্ণ ছবির ফ্রেমে আটকে থাকা
নিস্তব্ধ হাসিও নয়
সে থাকে নিঃশব্দ এক অনুভবে।

অসুস্থ রাতের জ্বরজ্বালা কপালে
যখন আগুনের ঢেউ খেলে
একটি শীতল... ...বাকিটুকু পড়ুন

জনগণ এবার কোন দলকে ভোট দিতে পারে ?

লিখেছেন সৈয়দ কুতুব, ১২ ই ফেব্রুয়ারি, ২০২৬ দুপুর ১২:৩৬


আজ বাংলাদেশের ত্রয়োদশ জাতীয় নির্বাচন। সকাল সাতটা থেকেই মানুষ ভোট দিতে লাইনে দাঁড়িয়ে আছে। এবারের নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছে বিএনপি জোট বনাম এগারো দলীয় জোট (এনসিপি ও জামায়াত)। নির্বাচনের পরপরই... ...বাকিটুকু পড়ুন

×