somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

‘স্বৈরাচার ও সাম্প্রদায়িকতা প্রতিরোধ কমিটি'

২৮ শে মে, ২০১৩ সকাল ১০:৪২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

১৯৮৮ সালে এরশাদ সরকার রাষ্ট্রধর্ম আইন জারি করলে তার প্রতিবাদে জুন মাসে ‘স্বৈরাচার ও সাম্প্রদায়িকতা প্রতিরোধ কমিটি’ নামে একটি নাগরিক কমিটি গঠিত হয়। এক হাজার এক জন সদস্য বিশিষ্ট নাগরিক কমিটির এই সভামন্ডলীতে থাকেন বিচারপতি কামালউদ্দিন হোসেন, বেগম সুফিয়া কামাল, বিচারপতি দেবেশ ভট্টাচার্য, ডঃ খান সারওয়ার মুরশীদ, বিচারপতি কে এম সোবহান, ব্যারস্টার সৈয়দ ইশতিয়াক আহমেদ, কবীর চৌধুরী, কলিম শরাফী, ডঃ মুশাররফ হোসেন, মেজর জেনারেল (অবঃ) সি আর দত্ত, বদরুউদ্দীন উমর, ফয়েজ আহমেদ, ডঃ সিরাজুল ইসলাম চৌধুরী, ডঃ বোরহানউদ্দিন খান জাহাঙ্গীর ও ডঃ আনিসুজ্জামান। কমিটির ২১ সদস্য বিশিষ্ট সম্পাদক মন্ডলীরা হলেন রফিকুন নবী, বিনোদ দাশ গুপ্ত, সৈয়দ জাফর, হাবিবুর রহমান মিলন, রামেন্দু মজুমদার, আবেদ খান, মফিদুল হক, হাজেরা সুলতানা, মামুনুর রশীদ, শহীদুল্লাহ খান বাদল, শাহরিয়ার কবির, নাসিরউদ্দিন ইউসুফ, আখতারুজ্জামান, ফজলে হোসেন বাদশা, শিরিন আখতার, মোহন রায়হান, লিয়াকত আলী লাকি, আল আমিন, আনু মুহাম্মদ, শ্রীমৎ বোধিপাল মহাথেরো ও অধ্যাপক গাব্রিয়েল মানিক গোমেজ। জাহানারা ইমাম লেখক হিসেবে ‘স্বৈরাচার ও সাম্প্রদায়িকতা প্রতিরোধ কমিটির’ সদস্য হন। উপলক্ষ যদিও স্বৈরাচারী এরশাদ সরকারের রাষ্ট্রধর্ম আইনের বিরোধিতা করা, একই সঙ্গে আক্রমণের লক্ষ হিসেবে জামাতে ইসলামী সহ অপরাপর সাম্প্রদায়িক দলসমূহকে চিহ্নিত করা হয়েছিল। এই কমিটির পক্ষ থেকে রাষ্ট্রধর্ম আইন পাশের বিরুদ্ধে সুপ্রীম কোর্টে মামলা দায়ের করা হয় এবং সাম্প্রদায়িকতার বিরুদ্ধে সেই বছরই শহীদ মিনার চত্বরে বিশাল নাগরিক সমাবেশ ও বিক্ষোভ মিছিলের আয়োজন করা হয়। রাজনৈতিক দলগুলো তখন এরশাদ সরকারের স্বৈরাচারের বিরুদ্ধে আন্দোলন করতে আগ্রহী থাকলেও জামাতে ইসলামী সহ সাম্প্রদায়িক শক্তির বিরুদ্ধে আন্দোলন করতে আগ্রহী হয় না। বিভিন্ন দলের পক্ষ থেকে ‘স্বৈরাচার ও সাম্প্রদায়িকতা প্রতিরোধ কমিটিকে’ বলা হয় আন্দোলনের লক্ষ শুধু স্বৈরাচার হওয়া উচিত, সাম্প্রদায়িকতা নয়।

- শিহাব শাহরিয়ার।
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

'ট্রিট' বা 'উদযাপন' মানে স্রেফ খাওয়া-দাওয়াই মূখ্য কেন??

লিখেছেন শেহজাদ আমান, ৩১ শে মার্চ, ২০২৬ বিকাল ৪:৩৭



আমাদের উদযাপনটা হয়ে গেছে অনেকটা খাওয়া-দাওয়া কেন্দ্রিক? 'ট্রিট' বা 'সেলিব্রেশন' বলতে আমরা কেবল খাওয়া-দাওয়াকেই বুঝি...কিন্তু এটা কিন্তু ভিন্নরকমভাবেও করা যায় নিঃসন্দেহে!

প্রিয় কেউ ভালো কোনোকিছু করলে, সফলতা পেলে বা... ...বাকিটুকু পড়ুন

মাওলার দায়িত্ব পেয়ে সেই দায়িত্ব পালন না করায় হযরত আলীকে (রা.) মাওলা বলা ঠিক না

লিখেছেন মহাজাগতিক চিন্তা, ৩১ শে মার্চ, ২০২৬ সন্ধ্যা ৬:১৮



সূরাঃ ৬ আনআম, ১৫৩ নং আয়াতের অনুবাদ-
১৫৩। আর এপথই আমার সিরাতিম মুসতাকিম (সরল পথ)। সুতরাং তোমরা এর অনুসরন করবে, এবং বিভিন্ন পথ অনুসরন করবে না, করলে তা’ তোমাদেরকে... ...বাকিটুকু পড়ুন

আমাদের নিজেদের না পাওয়া গুলো অন্যদের পেতে সাহায্য করা উচিত।

লিখেছেন নূর আলম হিরণ, ৩১ শে মার্চ, ২০২৬ রাত ৯:৪২


আমরা মানুষেরা সবসময় ভালো থাকতে চাই। ভালো খেতে চাই, ভালো পড়তে চাই, ভালো চাকুরী/ব্যবসা করতে চাই। কিন্তু বেশিরভাগ সময়ই আমাদের চাওয়ার সাথে পাওয়ার মিল থাকেনা। এই চাওয়ার সাথে পাওয়ার মিল... ...বাকিটুকু পড়ুন

ধান ভানতে শীবের গীত : প্রজা বলে শীত ! শীত!!

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ৩১ শে মার্চ, ২০২৬ রাত ১১:২২

ধান ভানতে শীবের গীত : প্রজা বলে শীত ! শীত!!


সমুদ্রে বড় জাহাজ যখন ডুবতে থাকে, তখন কে ধনী বা কে গরীব প্রকৃতি তার বাছ-বিচার করেনা ।
বা বলা চলে, কে পাপী... ...বাকিটুকু পড়ুন

এতো সুর আর এতো গান - আমার কণ্ঠে

লিখেছেন সাড়ে চুয়াত্তর, ০১ লা এপ্রিল, ২০২৬ রাত ২:০০

একটা হারানো দিনের গান গাওয়ার চেষ্টা করেছি (Cover Song)। আশা করি সবাই উপভোগ করবেন।

গান - এতো সুর আর এতো গান
মূল গায়ক - সুবীর সেন
গীতিকার এবং সুরকার - সুধিন... ...বাকিটুকু পড়ুন

×