somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

হুমায়ূন আহমেদ , হুমাউন আজাদ এবং তসলিমা নাসরিন ?

২৭ শে আগস্ট, ২০১২ সন্ধ্যা ৭:১৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

অনেক দিন ধরে সামু চলমান বিতর্ক দেখছি। নিজেকে একটু গুটিয়ে রেখেছিলাম এই বিতর্ক থেকে । কারন আমার কাছে যাকে ভাল লাগবে অন্যের তা লাগবে এটা তো হয় না। আমার ভাল লাগে কাচ্চি । আমার ভাল লাগে ৫৫৫ সিগারেট। কারো ভাল লাগে চাইনিজ এবং বেনসন। এটাই স্বাভাবিক। এবং খুব সহজে এটা মেনে নেয়াটাই উত্তম। আপনাকে যদি আমার ভাল না লাগে। জোর করে কেউ ভাল লাগাতে পারবে না। আর জোর করাটাকে আমি মূর্খতা হিসাবেই নিব।
হুমায়ূন আহমেদ নিজ গুনে নিজস্ব পাঠক তৈরি করেছেন। কেউ যদি বলে তিনি যা লিখেছেন তা সাহিত্য উত্তীর্ণ হয় নি। আমি বলব আমরা ঐ অখাদ্যের জন্যই নিজেকে তৈরি করেছি। তিনি আমাদের জোর করে তার বই কিনতে বাধ্য করেন নি। বই মেলায় তার কারনেই একটা বই হলেও কিনেছি। আমি কি কিনব সেটা কেউ আমাকে বলে দিবে তা ত হয় না। ব্যক্তি জীবনে তিনি কি করেছেন সেটা নিয়ে আমি চিন্তিত নই। শুধু বলব যা করেছেন সামাজিক নিয়মের ভিতর থেকেই করেছেন। শাওন কে বিয়ে না করে লিভ টুগেদার করলে হয়ত অনেক খুশী হত।

একজন শ্রেষ্ঠ লেখকের গল্প নিয়ে একজন শ্রেষ্ঠ পরিচালক শ্রেষ্ঠ নায়ক নায়িকা নিয়ে সিনেমা বানালেই কি তা সুপার হিট হবে? সিনেমা সুপার হিট হবে দর্শক ব্যাপক ভাবে গ্রহণ করলেই।
তেমনি কোন লেখক কাল জয়ী হবে তা পাঠকরাই নির্ধারণ করবে।
হুমায়ন আজাদ লেখক হিসাবে আমি মনে করি জটিল। তিনি কিছু লেখার আগে বেপক পড়াশুনা করতেন বলেই আমি বিশ্বাস করি। তার অনেক বই আমার সেলফে শোভা পাচ্ছে। তিনি নাস্তিক না আস্তিক তা আমার কাছে মুখ্য নয়। তবে তিনি জনপ্রিয় হবার জন্য শেষের দিকে যৌনতা এবং ধর্ম কে ব্যাবহার করেছেন। এটা একান্তই আমার নিজের ধারনা। কারন ইসলামের বিপক্ষে লিখলেই ছাগুরা চিল্লাবে এবং কতল করার হুমকি দিবে। আর এটা দেখিয়ে বিদেশে আশ্রয় নেয়া টা সহজ। দুই চারটা পুরস্কার পাওয়া যাবে। যেমন সালমান রুশদি। সালমান রুশদির মিড নাইট সান ছাড়া পড়ার মত আর কোন বই আমি পাই নি।
তসলিমা নাসরিন সম্পর্কে কিছু বলতে চাই না। এক শাওনের জন্য যদি হুমায়ূন আহমেদ এত ঘৃনার পাত্র হন তাহলে .....................। লেখিকা হিসাবে কি আর বলব। সামুর যে কোন লেখক লেখিকা তার চাইতে ভাল লেখেন। তাছাড়া তিনি একজন ভাড়াটে লেখিকাও। আমাদের মাননীয় প্রধান মন্ত্রীর উচিত তাকে দেশে আশার অনুমতি দিয়া প্রমান করা বর্তমান সরকার মৌলবাদের কাছে মাথা নত করে নাই। এবং দেশে এখন কোন জঙ্গি মৌলবাদ নেই। আমার দৃঢ় বিশ্বাস তাহলেই তার মুখস খুলে পড়বে। তিনি যে কোন ছুতা ধরে দেশে না আশার ভান ধরবেন। বলবেন তিনি নিরাপত্তা হীনতায় ভুগছেন। কেন না কোন কাজ না করেই তিনি বসে বসে টাকা কোথায় পাবেন।
সর্বশেষ এডিট : ২৭ শে আগস্ট, ২০১২ সন্ধ্যা ৭:৩৩
৩টি মন্তব্য ৩টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

মিথ্যাবাদী কাউবয় "ট্রাম্প" এবং ইরান যুদ্ধের খবর

লিখেছেন শ্রাবণধারা, ২৪ শে মার্চ, ২০২৬ দুপুর ১:৫৯


দিনের শুরুটা হলো ট্রাম্পের মিথ্যা দিয়ে। তিনি লিখলেন: "ইরানে সামরিক হামলা পাঁচ দিনের জন্য বন্ধ রাখা হচ্ছে, যা আলোচনার সাফল্যের ওপর নির্ভর করবে।" পরে জানা গেলো, ট্রাম্প যথারীতি মিথ্যা... ...বাকিটুকু পড়ুন

আমার হারিয়ে যাবার গল্প

লিখেছেন রানার ব্লগ, ২৪ শে মার্চ, ২০২৬ বিকাল ৫:৩২

তোমাকে আমি কোথায় রাখি বলো,
চোখের ভিতর রাখলে
ঘুম ভেঙে যায় বারবার,
বালিশের নিচে রাখলে
স্বপ্নে এসে কাঁদো।

তুমি কি জানো
আমার এই শরীরটা এখন
পুরোনো বাড়ির মতো,
দরজায় হাত দিলেই কেঁপে ওঠে,
জানালায় হাওয়া লাগলেই
তোমার নাম ধরে ডাকে।

আমি... ...বাকিটুকু পড়ুন

মানব সভ্যতার নতুন অধ্যায়

লিখেছেন হুমায়রা হারুন, ২৫ শে মার্চ, ২০২৬ রাত ৩:০৭


আজ মানব জাতির নতুন অধ্যায়ের সূচনা হলো।
তারিখঃ ২৪ শে মার্চ, ২০২৬
সময়ঃ বিকাল ৪টা, (নর্থ আমেরিকা)
আমেরিকার কংগ্রেস স্বীকার করে নিল ভীন গ্রহের প্রাণীর অস্তিত্ব। স্বীকার করে নিল পৃথিবীর... ...বাকিটুকু পড়ুন

আজ সেই বিভীষিকাময় ২৫ মার্চ গণহত্যা দিবস।

লিখেছেন রাবব১৯৭১, ২৫ শে মার্চ, ২০২৬ ভোর ৫:৫৫

আজ সেই বিভীষিকাময় ২৫ মার্চ গণহত্যা দিবস।
আজ সেই বিভীষিকাময় ২৫ মার্চ গণহত্যা দিবস। ১৯৭১ সালের এই কালরাতে Operation Searchlight নামের বর্বর অভিযানের মাধ্যমে পাক আর্মি নিরস্ত্র বাঙালির উপর ইতিহাসের জঘন্যতম... ...বাকিটুকু পড়ুন

ওয়ান-ইলেভেন: স্মৃতিহীন জাতির হঠাৎ জাগরণ!

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ২৫ শে মার্চ, ২০২৬ সকাল ৮:৩০

কাভার- সরাসরি আপলোড না হওয়াতে!!


ওয়ান-ইলেভেন: স্মৃতিহীন জাতির হঠাৎ জাগরণ!

জেনারেল মাসুদের গ্রেপ্তার হতেই হঠাৎ দেখি-
সবাই একসাথে ওয়ান-ইলেভেন-কে ধুয়ে দিচ্ছে!

মনে হচ্ছে, এই জাতির কোনো অতীতই নেই।
বাঙালির স্মৃতিশক্তি আসলেই কচুপাতার পানির মতো-এক ঝাপটায়... ...বাকিটুকু পড়ুন

×