somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

প্রশ্ন

৩১ শে ডিসেম্বর, ২০২৩ রাত ২:২৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

সব প্রশ্ন করা হয়ে উঠে না। সব প্রশ্নের উত্তর হয়না। কিছু প্রশ্ন সামনের জনকে না করে নিজেকেই করা উচিত,
-প্রশ্ন করে লাভ কি? যা হওয়ার হয়ে গেছে! প্রশ্ন করলেই কি ঠিক হয়ে যাবে?
-না হবেনা।
-তাহলে? খামোখা এই প্রশ্নের কোন মানেই হয়না।

সব প্রশ্নের উত্তর হয়না। আপনার প্রশ্নের উত্তর আছে কি নেই তা নির্ধারণ চাইলে আপনিই করতে পারেন। উত্তর নেই এমন প্রশ্ন করে তো একটা সুন্দর মুহূর্তকে নষ্ট করার মানে হয়না। উত্তর না দিতে পেরে হয়ত সে নিজেকে ছোট মনে করলো, আপনি তাকে উত্তরহীন প্রশ্ন করেছেন তাই আপনার প্রতিও মনের অজান্তে ঘৃণা অথবা ভয় তৈরি হবে তাঁর মনে। দূর থেকে আপনাকে দেখে এড়িয়ে যাবে।

কোন প্রশ্নের উত্তর এত গভীর এবং এত বেদনাদায়ক যে শুধু উত্তরদাতাই জানেন সেই ব্যাখ্যাতীত গভীরতা এবং বেদনার দ্বারপ্রান্ত কোথায় (উদাহরণ দিচ্ছি না)। এমন সময় উত্তরদাতা বিব্রতকর পরিস্থিতে পড়তে পারেন, চাইলেও হয়ত তিনি আবেগ আপ্লুত হতে পারবেন না। কারণ প্রশ্নকর্তা তাঁর উত্তরের জন্য অপেক্ষা করছে, তখন তাঁর আবেগ থেকে বড় হয়ে যায় প্রশ্নকর্তার প্রশ্নের প্রতি সম্মান দিয়ে এর সুন্দর করে উত্তর দেয়া।

আবার ক্ষেত্রবিশেষে প্রশ্ন করা মানে বেয়াদবি করা। উত্তরদাতা ক্ষমতাবান এবং উঁচু মর্যাদার কেউ যদি হয় তাহলে আপনার কৌতূহল তিনি দেখবেন না। তিনি দেখবেন তাঁর তৈরি নিজের প্রতি নিজের ভ্রান্ত ধারনা আর ভ্রান্ত আত্মমর্যাদা ক্ষুণ্ণ হচ্ছে কিনা।
সব উঁচু মর্যাদার মানুষকে এমন দাম্ভিকদের দিয়ে মাপাও ঠিক না। যাদের মর্যাদা উঁচু, কিন্তু শিক্ষা পানিস্তর থেকেও নিচু। অনেকেই আছেন যারা এমন কৌতূহল বুঝতে পারেন এবং খুব সাদরে ও আনন্দের সাথেই গ্রহণ করেন।

এত কিছুর পরেও প্রশ্ন করতে হবে। জানার ইচ্ছাই জিজ্ঞাসা হলে জানার মাধ্যমই প্রশ্ন। প্রশ্ন কীভাবে করতে হয় জানতে হবে, কীভাবে প্রশ্ন করলে মানুষের মনে ভয়-ঘৃণা তৈরি হবে না। উঁচু নিচু ভেদাভেদে কীভাবে প্রশ্ন করলে বেয়াদবি হবে না।

সর্বশেষ এডিট : ৩১ শে ডিসেম্বর, ২০২৩ রাত ২:২৯
১টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

প্রাথমিক বিদ্যালয়ে মাদ্রাসার শিক্ষক: একটি প্রগতিশীল (?) অগ্রযাত্রা

লিখেছেন সৈয়দ কুতুব, ৩১ শে মার্চ, ২০২৬ রাত ১:০৮


আমি আসলে জন্মগতভাবেই খুব আশাবাদী মানুষ। সত্যি বলছি। ২৯ মার্চ ২০২৬ তারিখে যখন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় নতুন নীতিমালা জারি করল, আমি মনে মনে বললাম , অবশেষে কেউ... ...বাকিটুকু পড়ুন

দুশ্চিন্তাগ্রস্ত মানুষের জন্যে আপনি কি করতে পারেন?

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ৩১ শে মার্চ, ২০২৬ বিকাল ৪:২৫



পৃথিবীতে অনবরত বিভিন্ন ধরণের কাণ্ড ঘটে চলেছে, যা একজন মানুষের মনকে ভারাক্রান্ত করতে বাধ্য। হামে কাছের মানু্ষ মারা যাচ্ছে, দুর্ঘটনায় বন্ধুর মৃত্যু কিংবা ইরান - যুক্তরাষ্ট্রের সংঘাতে প্রাণহানি।... ...বাকিটুকু পড়ুন

'ট্রিট' বা 'উদযাপন' মানে স্রেফ খাওয়া-দাওয়াই মূখ্য কেন??

লিখেছেন শেহজাদ আমান, ৩১ শে মার্চ, ২০২৬ বিকাল ৪:৩৭



আমাদের উদযাপনটা হয়ে গেছে অনেকটা খাওয়া-দাওয়া কেন্দ্রিক? 'ট্রিট' বা 'সেলিব্রেশন' বলতে আমরা কেবল খাওয়া-দাওয়াকেই বুঝি...কিন্তু এটা কিন্তু ভিন্নরকমভাবেও করা যায় নিঃসন্দেহে!

প্রিয় কেউ ভালো কোনোকিছু করলে, সফলতা পেলে বা... ...বাকিটুকু পড়ুন

জীবন চালাতে শহরে থাকা কিন্তু বেঁচে থাকা যেন বাড়িতেই

লিখেছেন Sujon Mahmud, ৩১ শে মার্চ, ২০২৬ সন্ধ্যা ৬:১৯

ঈদের ছুটিটা কেমন যেন চোখের পলকে শেষ হয়ে গেল। মনে হচ্ছিল, এই তো সেদিন বাড়ি গেলাম—মায়ের হাতের রান্না, বাবার গল্প, ছোট মেয়ের হাসি, আর স্ত্রীর সেই নীরব অভিমান… সবকিছু মিলিয়ে... ...বাকিটুকু পড়ুন

আমাদের নিজেদের না পাওয়া গুলো অন্যদের পেতে সাহায্য করা উচিত।

লিখেছেন নূর আলম হিরণ, ৩১ শে মার্চ, ২০২৬ রাত ৯:৪২


আমরা মানুষেরা সবসময় ভালো থাকতে চাই। ভালো খেতে চাই, ভালো পড়তে চাই, ভালো চাকুরী/ব্যবসা করতে চাই। কিন্তু বেশিরভাগ সময়ই আমাদের চাওয়ার সাথে পাওয়ার মিল থাকেনা। এই চাওয়ার সাথে পাওয়ার মিল... ...বাকিটুকু পড়ুন

×