somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

ভোট কি আসলে সুষ্ঠুভাবে হচ্ছিল? রেডিও-টেলিভিশনের না, অনুগ্রহ করে আপনার ব্যাক্তিগত মতামত জানান।

২৮ শে এপ্রিল, ২০১৫ দুপুর ১:৩১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

আজকে অনেকেই বলবে সুষ্ঠু ভোট হয়েছে। আমি নিজেও নির্ভয়ে ভোট দিয়ে আসলাম। কিছু অভিযোগ আছে। ভোটার লিস্টে আমার সিরিয়াল, আমার ভোট কেন্দ্র কোথায় এসব আমি ইন্টারনেট থেকেই দেখে যেতে পারতাম। তার মানে আমার কাছে কোন অতিরিক্ত কাগজ না থাকলেও চলত। তারপরেও আমি কালকে এক প্রার্থীর অফিসে গিয়ে একটা কাগজে নিজের নাম্বার লিখে আনি। এটাই আমাদের দেশে ভোটের ট্রেডিশন। তারা ইন্টারনেট থেকে দেখে আমাকে ভোটকেন্দ্র আর আমার সিরিয়াল লিখে দেয়। সেখানে একটু কাটাকাটি ছিল। যাইহোক, আমি ভোট দিতে যাবার পর কাটাকাটি দেখে আমাকে বলল যে কাটাকাটি কেন? আমি বললাম এই কাগজ তো সরকারি কাগজ না, এটা না থাকলেও কোন অসুবিধা নাই, আপনি দেখেন ভোটার লিস্টে আমার নাম আছে নাকি, আর আমি ভোটার আইডি সাথে নিয়ে আসছি। সে লিস্ট বের করে আমার নাম দেখল তারপর আমার হাতে কালি লাগায় দিল। তারপর আমি ব্যালট পেপার সাইন করতে গিয়ে দেখি আমার ভোটার নম্বর ভুল লিখে রাখছে। আমি বললাম এটা তো আমার নাম্বার না। উনি বললেন, আপনি নিজে ঠিক করে দেন সমস্যা নাই। তাই আমি নিজেই ঠিক করে সাইন করলাম আর উনি তিনটা ব্যালট পেপারের পিছনে সাইন করে আমাকে ফেরত দিলেন। এগুলা কারো কাছে মারাত্মক ভুল মনে নাও হতে পারে, কিন্তু এগুলা অনেক বড় ভুল। আমি যদি আরেকজনের সিরিয়ালে সাইন করতাম তাহলে হয়ত ওই লোক এসে দেখত যে তার ভোট দেয়া হয়ে গেছে! এটা শুধু আমার সাথেই হয়নি, আমার আব্বা সাথে গিয়েছিলেন, তিনিও এই ভুল ধরেছেন এবং অফিসারকে দিয়ে ঠিক করিয়ে তারপর ব্যালট পেপার হাতে নিয়েছেন। আমরা এলাকায় মোটামুটি পরিচিত মানুষ, তাই বেশি গ্যাঞ্জাম হয়নি। অনেক অশিক্ষিত/ স্বল্পশিক্ষিত মানুষও যাবে ভোট দিতে, তারা এগুলা কিছুই বুঝবে না। একটা নির্বাচনের আগে যারা ভোট নিবে বা ভোট গণনা করবে তাদের নূন্যতম প্রশিক্ষণ দেয়া উচিত। ব্যালট পেপার ভাজ করার একটা সিস্টেম আছে, সেটা বার বার টিভিতে দেখানো উচিত। আমি এর আগে একটা জাতীয় নির্বাচনে ভোট দিয়েছি (দ্বিতীয়বার নির্বাচনে প্রার্থী বিনা-প্রতিদ্বন্দ্বিতায় জিতে যায়, তাই ভোট দিতে যাওয়া লাগে নাই!), তখন এসব সমস্যা হয়নি।

ভোট এদেশে একটা উৎসবের মত, এটাকে উৎসবের মত থাকতে দিলেই ভাল হয়। অনেক জায়গায় শুনলাম ভোটকেন্দ্রে মারামারি হয়েছে। বিএনপি ভোট বর্জন করেছে। আপনার নিজস্ব মতামত কী এই ভোটের ব্যাপারে? ভোট কি সুষ্ঠু হয়েছে? ভোট দেয়া নিয়ে আপনার ব্যাক্তিগত অভিজ্ঞতা শেয়ার করুন।
সর্বশেষ এডিট : ২৮ শে এপ্রিল, ২০১৫ দুপুর ১:৩২
১টি মন্তব্য ১টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

পাহাড় কাউকে জয়ী হতে দেয় না

লিখেছেন মুনতাসির, ০৩ রা আগস্ট, ২০২৬ সকাল ৮:১১




আমরা প্রায়ই বলি, অমুক এভারেস্ট জয় করেছেন, তমুক কে-টু জয় করেছেন, অমুক অন্নপূর্ণা জয় করেছেন। শব্দটি এতটাই প্রচলিত যে আমরা আর ভাবিই না—আসলে কি পাহাড়কে জয় করা যায়?

আমার... ...বাকিটুকু পড়ুন

৩৫ হাজার টাকা বিনিয়োগে ৩ লাখ ২৭ হাজার টাকা ফেরতের প্রলোভন!

লিখেছেন শাহাবুিদ্দন শুভ, ০৩ রা আগস্ট, ২০২৬ সকাল ১১:৩৯

সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে এমন একটি ওয়েবসাইটের প্রচার দেখা যাচ্ছে, যেখানে প্রথম আলোর আদলে তৈরি একটি ডিজাইন ব্যবহার করে উচ্চ মুনাফার বিনিয়োগের প্রলোভন দেখানো হচ্ছে। এমনকি তৃতীয় মাত্রা অনুষ্ঠানের ফটোকার্ড... ...বাকিটুকু পড়ুন

মাইক্রোপ্লাস্টিক: অদৃশ্য প্লাস্টিক কীভাবে আমাদের খাবার ও শরীরে ঢুকছে?

লিখেছেন কাবিল, ০৩ রা আগস্ট, ২০২৬ দুপুর ১:০৪


মাইক্রোপ্লাস্টিক (Microplastic) হলো খুব ছোট প্লাস্টিকের কণা। সাধারণভাবে ৫ মিলিমিটারের চেয়ে ছোট প্লাস্টিক কণাকে মাইক্রোপ্লাস্টিক বলা হয়। এর থেকেও অনেক ক্ষুদ্র কণা আছে—সেগুলোকে ন্যানোপ্লাস্টিক বলা হয়। এগুলো এত ছোট হতে... ...বাকিটুকু পড়ুন

এনসিপিকে মারছে কেন? (অথবা) এনসিপি মার খাচ্ছে কেন?

লিখেছেন সৈয়দ মশিউর রহমান, ০৩ রা আগস্ট, ২০২৬ দুপুর ১:৪০


(ইহা নাকি এনসিপিকে পিষিয়ে মারবে!)

এনসিপিকে মারছে কেন (?) অথবা এনসিপি মার খাচ্ছে কেন? প্রশ্ন দুটো হলেও আদতে প্রশ্ন একটাই উত্তরও একটাই। বিগত ১৫/১৬ বছর অর্থাৎ খুনি হাসিনার আমলে যাহারা... ...বাকিটুকু পড়ুন

জুলাই আন্দোলনের সম্ভাবনাময়, রৌদ্রোজ্জ্বল মুখগুলো ডানপন্থার অনুরাগী হচ্ছে! দায় কার?

লিখেছেন শেহজাদ আমান, ০৩ রা আগস্ট, ২০২৬ সন্ধ্যা ৭:০৩



জুলাই আন্দোলনের অন্যতম সেই আইকনিক ফটো--যেখানে দেখা যাচ্ছিল একটা ভার্সিটির ফাস্ট কি সেকেন্ড ইয়ারের মেয়ে পুলিশের গাড়ি আটকাচ্ছে, ওর ভার্সিটির এক বড় ভাইকে পুলিশের গাড়িতে তুলে নিয়ে যাওয়ার পর।... ...বাকিটুকু পড়ুন

×