অনলাইনে মোবাইল রিচার্জে ভোগান্তি
০৬ ই ডিসেম্বর, ২০১৩ সকাল ১১:৫২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
দেশে বেশ কয়েকটি অনলাইন ভিত্তিক মোবাইল রিচার্জ সাইট আছে। দেশ এগিয়ে যাচ্ছে, আমরা ডিজিটাল হচ্ছি। আমিও এই এগিয়ে যাওয়াতে অংশগ্রহন করি একটু ডিজিটালের ছোয়া নেই। কিন্তু সেই ডিজিটালের ছোয়া নিতে গিযে পড়লাম ভোগান্তিতে।
পে-পয়েন্ট অনলাইন মোবাইল রিচার্জ কোম্পানির সাইট। গত শনিবার রাত্রে মোবাইলের আউটগোয়িং বন্ধ হয়ে যাওয়ায়। সেই সাইট থেকে ১০০ টাকা রিচার্জের চেষ্টা করলাম। কার্ড থেকে টাকা কেটে নিলো কিন্তু মোবাইলে ব্যালেন্স আসলো না। পরদিন দোকান থেকে রিচার্জ করে তাদের হট লাইনে অনেক বার চেষ্টার পর লাইন পেলাম। সমস্যার কথা বলার পর তারা বললো যে তাদের মোবাইল ব্যালেন্স শেষ হয়ে গেছে তাই নাকি রিচার্জ হয় নাই। বিকালের ভিতর রিচার্জ হয়ে যাবে। সন্ধ্যা পর্যন্ত অপেক্ষা করলাম কিন্তু টাকার খরব নাই। তাদের হটলাইনে আবার চেষ্টা করলাম কিন্তু হট লাইন তখন কোল্ড লাইনে পরিনত হয়েছে, মানে বন্ধ। পরদিন সকালে আবার ফোন দিলাম একই উত্তর পেলাম বিকালের মধ্যে টাকা রিচার্জ হয়ে যাবে। এবার মেজাজটা কিছু চড়ে গেল দিলাম কিছু কথা শুনিয়ে। তখন তারা বলল যে আজকের মধ্যে রিজার্চ না হলে কালকে ব্যাংকে টাকা ফেরত দেয়া হবে। সন্ধ্যা হয়ে গেল কিন্তু টাকার খরব নাই। পরদিন যথারিতী আবার ফোন দিয়েই কড়া কড়া কিছু কথা শুনিয়ে দিলাম, আর বললাম আমার টাকা আজকের মধ্যেই ফেরত দিতে হবে। রিচার্জ আর লাগবে না। তারা বলল ঠিক আছে, আপনার টাকা আজকের মধ্যেই ফেরতের ব্যাবস্থা করা হবে। ততক্ষনে আমার মোবাইলে ব্যালেন্স প্রায় ৬০ টাকা শেষ।
টাকা আর ফেরত পাই নাই। কিন্তু বিকালে মোবাইলে ব্যালেন্স ১০০ টাকা পেলাম। এই হলো অনলাইন মোবাইল রিচার্জের অবস্থা ।
সর্বশেষ এডিট : ০৬ ই ডিসেম্বর, ২০১৩ বিকাল ৩:২৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

*রবীন্দ্রনাথ ঠাকুর নাকি কাজী নজরুল ইসলামের কবিতা চুরি করে নোবেল পুরস্কার পেয়েছিলেন! বাস্তবতা হলো, রবীন্দ্রনাথ যখন নোবেল পান, নজরুল তখন লেখালেখেই শুরুই করেননি। তাঁর বয়স সবে ১৪ ছিল।
প্রাপ্ত বয়সে নজরুল...
...বাকিটুকু পড়ুন
আজ যারা ধর্ম, জাতীয়তা ইত্যাদির ভিত্তিতে ও তাঁর কথিত “ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিরোধিতা”, “মুসলিম বিদ্বেষী” সহ নানা মিথ্যা অভিযোগ আর অজুহাতে রবীন্দ্রনাথ বিদ্বেষের ব্যাপারে চূড়ান্ত বাড়াবাড়ি ও ইতরামি দেখিয়ে বেড়াচ্ছে তারা...
...বাকিটুকু পড়ুনআওয়ামী তথা ভারতীয়দের নমস্য রবী বাবুর চিত্রে কালিমা লেপন।
দুই দিন পরে, আওয়ামী বিরোধীদের 'রবী' ইউনুস সাহেবকে গালাগালি!!!
এ যেন পাটাপুটায় ঘষাঘষি করে অভাগা মরিচদের জীবন শেষ করার চেষ্টা?
কিন্তু, রবী বাবু কিংবা... ...বাকিটুকু পড়ুন

সূরাঃ ৮ আনফাল, ৬৭ থেকে ৬৯ নং আয়াতের অনুবাদ-
৬৭।দেশে ব্যাপকভাবে শত্রুকে পরাভূত না করা পর্যন্ত বন্দী রাখা কোন নবির উচিত নয়। তোমরা পার্থিব সম্পদ কামনা কর। আল্লাহ চান...
...বাকিটুকু পড়ুন
রবিন্দ্রনাথ ঠাকুর সংক্ষেপে রঠা এর ছোট গল্প "রীতিমত নভেল" এ রঠা মুসলমান শব্দের সমার্থক হিসেবে ব্যবহার করেছেন ‘যবন’। যবন অর্থ অসভ্য, ম্লেচ্ছ, অপবিত্র, বর্বর জাতি, যেকোনো বিদেশি ইত্যাদি ইত্যাদি।...
...বাকিটুকু পড়ুন