"মায়াবতী হাতটা একটু ধরে দেখি? পকেটের পায়েলটা পায়ে পরিয়ে দেই?"
-
কখনোই মনের এই আকুতি মুখ ফুটে বলা হয় নি।
বুঝিয়ে শেষ করতে পারিনি বুকের বাম পাশের জমে থাকা ব্যথাগুলো !
-
আকাশ কে বলেছিলাম কল্পনার রঙধনু কে তোমার রঙে সাজিয়ে দিতে। বাতাস কে বলেছি তোমার চুলে মিশে একাকার হয়ে এসে আমার নাকে ঠেকতে। রাতের চাঁদিনী কে বলেছি আমাকে তার আলো বানিয়ে নিতে। মেঘ কে বলেছি আমাকে বৃষ্টি জলে পরিণত করতে ! এরা সবাই তোমার মত আমার কথার গুরুত্ব দেয় নি। সবাই নিষ্ঠুর তবে তুমি নও ! জানো "মিস ইউ" কথাটা মুখ দিয়ে যতটা সহজে বলেছি ততোটা সহজে বুঝাতে পারিনি ঠিক কতটা মিস করি!
-
তোমার সাথে স্মৃতির সেই দিনগুলো আরো বেশী মনে পড়ছে, দিনগুলো নিতান্ত আপন হয়েই চলেছে। প্রতিটা রাত তোমার সেই হাসি মাখা ছবি দেখতে দেখতে আমি ক্লান্ত হইনি। কিন্তু আজ কেমন যেনো ক্লান্তি আমাকে গ্রাস করেছে ! দিনকে দিন আলোর বিপরীতে হারিয়ে যাচ্ছি । আলো আঁধারের দোটানায় আজ আমি সত্যিই ক্লান্ত !
-
আসলে দিন যত আমাকে ফেলে এগিয়ে যাচ্ছে প্রতিটা ক্ষণে উপলব্ধি করে উঠতে পারছি ঠিক কতোটা অসহায় প্রতিটা মুহূর্ত তোমাকে ছাড়া। গভীর রাতে টেবিল ল্যাম্পটা জ্বালিয়ে আবার নিভিয়ে দেওয়ার সময় চোখের যতটুকু পানি খসে পড়েছিলো আজ তোমায় নিয়ে ভাবতে গিয়ে সেই জলটুকুর অভাব হচ্ছে!
তবুও দেখো তোমার প্রতি আমার ব্যাকুলতা বিন্দুমাত্রও কমে নি।।
সর্বশেষ এডিট : ১৪ ই আগস্ট, ২০১৫ বিকাল ৩:৫৯

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




