-এই অবন্তি শোন....
-পারবোনা!তোর মত ইডিয়টের সাথে
কথা নেই!
-আহ্ হা!আমি তো শুধু তোর
লিপষ্টিকটাই নষ্ট করব!চোখের
কাজল নষ্ট করব না!
-সত্যিই?
-একদম সত্যি!
-আর কি করবি শুনি?
-তোর সূন্দর চুলের খোঁপাটা আরো
সুন্দর করে দিবো নষ্ট করে!
-তাই,তারপর?
-হু,তারপর আমার ঠোঁট তোরে দিয়ে
তোর টোলপড়া গালের লালচে
মেকআপ তুলে সাদা ধ্ববধ্ববে চামড়া
বের করে দিবো!
-আর?
-আর তোর কড়া ভাঁজদেয়া শাড়িটার
ভাঁজ নষ্ট করব!
-আর কিছু করবিনা?
-করবো...তোর সাদাগলায় আমার
সাদা দাঁত দিয়ে একটা কালসিটে এঁকে
দিবো!যাতে কেউ তোর দিকে চোখ
না দেয়!
-আর যদি তারপরেও চোখ দেয়
কেউ?
-চোখ তুলে ফেলবো তার!
-তুই বরং এদিকে আয়,আমি তোর
চোখদুটো তুলে ফেলতে চাই সবার
আগে!
-কেন?আমি কি করছি?
-তুই ছাড়া এত খারাপ চোখে কেউ
আমাকে দেখেনা!শয়তান পোলা....
-ইয়েমানে....
-এদিকে আসতে বলেছিনা?নাহলে
চড়মেরে গাল ফাটাবো!
দুষ্টুমি খেলা চোখে ছেলেটা এগিয়ে
যায়,লম্বাহাতে পেঁচিয়ে ধরে ক্ষিণ
কটি....ফিসফিস করে বলে অবন্তি,
-ঐ চোখ দিয়ে অন্যকোন মেয়ের
দিকে তাকালে তোর চোখ তুলে
ফেলবো আমি,শুধু আমাকে দেখবি
তুই,ওকে?
-অকা!
পায়ের আঙুলে ভর করে উঁচুহয়
মেয়েটা,আর ছেলেটা লিপষ্টিক নষ্ট
করার কাজে ব্যস্তহয়ে পড়ে!
সর্বশেষ এডিট : ২৬ শে অক্টোবর, ২০১৫ রাত ১১:৪৪

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




