somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

একদম নতুন ব্লগারদের জন্য : আপত্তিকর কমেন্ট রিপোর্ট করার প্রক্রিয়া

০১ লা এপ্রিল, ২০০৯ বিকাল ৩:৩৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

এই পোস্ট অ্যামেচারদের জন্য

ধরা যাক আপনি একজন নতুন ব্লগার। ব্লগে এসে হাবুডুবু খাচ্ছেন। কমেন্ট করছেন খুব ভেবে চিন্তে। এমন সময় একটি পোস্ট আপনার নজরে পড়ল যেটিতে আপত্তিকর কমেন্ট রয়েছে। এরকম অবস্থায় কি করবেন? সরাসরি প্রতিবাদ করা যেতে পারে, কিন্তু এতে দুটো সমস্যা ফেস করবেন। এক. পালটা আক্রমণের স্বীকার হবেন। দুই. নতুন বলে আপনার পাশে হঠাৎ করে কেউ দাঁড়াবে না।

আপনি যদি পালটা গালি দিতে যান তাহলেই সর্বনাশ। মডারেটরদের কুনজরে পড়ে যাবেন। যেসব ব্লগার মডারেটরদের কুনজরে পড়েন তাদের সেফ হতে প্রচুর সময় লাগে। তাই ভুলেও যেটা করবেন না সেটা হল গালাগালি।

তাহলে উপায় কি? উপায়টা হল মডারেটরদের কাছে রিপোর্ট করা। এই জায়গায় এসেই অনেকে আটকে যান। কিভাবে রিপোর্ট করতে হয় এটা অনেকেই জানেন না। বলতে লজ্জা নেই, আমি নিজেও এটা শিখেছি সাম্প্রতিক সময়ে।

সামহোয়্যারের প্রতিটি পাতায় ওপরে কোন সমস্যা বলে একটি লিংক আছে। প্রথমে সেখানে যান।



তারপরে ফিডব্যাক প্রেরণে যান।



সিলেক্ট করুন Complain about user.



শুরুতে পোস্টের লিংক দিন। তারপরে কমেন্ট নাম্বার উল্লেখ করুন এবং কমেন্টটি কপি পেস্ট করে দিন। তারপরে কমেন্টটি কেন আপনার কাছে আপত্তিকর মনে হয়েছে তা উল্লেখ করুন। সম্ভব হলে সামহোয়্যারের নীতিমালা ঘেঁটে দেখুন কমেন্টটি নীতিমালার কোন নীতিকে ভঙ্গ করেছে। নীতিমালাটা সাঙ্ঘাতিক সাবধানে বানানো হয়েছে, তাই ঐ কমেন্টটি কোন না কোন নীতিতে আটকা পড়বেই।

এরপরে অভিযোগটি প্রেরণ করে দিন।

ডিসক্লেইমার: আমি যে প্রক্রিয়াটা বর্ণনা করলাম সেটা কর্তৃপক্ষ অনুমোদিত প্রক্রিয়া। এতে সবসময়ে কাজ হয় তা না। আপনি যদি ছুটির দিনে, কিংবা গভীর রাতে রিপোর্ট করেন তাহলে আপনার অভিযোগ কার্যকারিতা পেতে অনেক সময় লাগবে। সাধারণত ব্লগারেরা এত ঝামেলায় না গিয়ে পালটা গালি দেন। আমিও একদা তাই করেছি। কিন্তু এতে আপনারই লস হবে। তারচেয়ে এভাবে রিপোর্ট করলে আপনি যার এগেইনস্টে কমপ্লেইন করবেন সে জেনারেল হবে। মাঝখানে আপনি থাকবেন সেফ সাইডে। B-)

অফটপিক: গালাগালি ছাড়াও সাইজ করার অন্যান্য প্রক্রিয়া নিয়ে পরে আরেকদিন আলোচনা করব আশা রাখি।;)
সর্বশেষ এডিট : ০১ লা এপ্রিল, ২০০৯ বিকাল ৩:৩৯
১৩টি মন্তব্য ১০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

এসো ঈদের গল্প লিখি..... পড়ি

লিখেছেন অপ্‌সরা, ১৯ শে মার্চ, ২০২৬ রাত ১০:১১


আরও অনেকের গল্প পড়ার অপেক্ষায়..... স্বপ্নের শঙ্খচিলভাইয়া, নতুন নকিবভাইয়া, প্রবাসীকালোভাইয়া,ওমর খাইয়ামভাইয়া, হুমায়রা হারুন আপুনি, করুনাধারা আপুনি, মেহবুবা আপুনি, রাজীব নূর ভাইয়া, রানার ভাইয়ার গল্প পড়তে চাই, জানতে... ...বাকিটুকু পড়ুন

কে আমারে ডাকে?

লিখেছেন সোনাবীজ; অথবা ধুলোবালিছাই, ১৯ শে মার্চ, ২০২৬ রাত ১১:২০

কিছু কিছু গান তৈরির পর সৃষ্টির আনন্দে আমি অত্যধিক উচ্ছ্বসিত হই। এ গানটার ফিমেইল ভার্সনটা তৈরি করেও আমি অনেক অনেক তৃপ্ত। আপনারা যারা ফোক-ক্ল্যাসিক্যাল ফিউশন ভালোবাসেন, এটা তাদের জন্য উপযুক্ত... ...বাকিটুকু পড়ুন

ইরানের ভুল বনাম যুদ্ধকৌশল

লিখেছেন আলামিন১০৪, ২০ শে মার্চ, ২০২৬ রাত ১২:০৯






ইরান যুক্তরাষ্ট্রকে বিশ্বাস করেছিল এবং তার মাশুল দিচ্ছে হাড়ে-হাড়ে। যখন গাজার শিশু-মহিলা-আপামর জনসাধারণকে নির্বিচারে বোমা-ক্ষেপনাস্ত্রের আঘাতে নির্মমভাবে হত্যা করা হচ্ছিল তখন আম্রিকা বলেছিল ঈসরাইলের উপর হামলায় ইরানের ভূমিকা নেই- মানে... ...বাকিটুকু পড়ুন

লোভে পাপ, পাপে ....

লিখেছেন সৈয়দ কুতুব, ২০ শে মার্চ, ২০২৬ রাত ১:৫২


"মাংস সমিতি।" এরকম নাম শুনলে প্রথমে হাসি পায়। সঞ্চয় সমিতি শুনেছি, ঋণ সমিতি শুনেছি, এমনকি মহিলা সমিতিও শুনেছি। কিন্তু মাংস সমিতি? তারপর একটু ভাবলে হাসি থেমে যায়। কারণ... ...বাকিটুকু পড়ুন

রমজানের ঐ রোজার শেষে এলো খুশির ঈদ

লিখেছেন সৈয়দ কুতুব, ২০ শে মার্চ, ২০২৬ রাত ৮:৩৪


আজ বাদে কাল ঈদ। ঈদ-উল-ফিতর প্রতি বছর আমাদের জীবনে নতুন নতুন অনুভূতি নিয়ে ফিরে আসে, তবে এই আনন্দের জোয়ার সবচেয়ে বেশি আছড়ে পড়ে শিশু-কিশোরদের মনে। সেই ছোটবেলার কথা মনে... ...বাকিটুকু পড়ুন

×