somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

এখনো গেল না আঁধার, এখনো রহিলো বাধা : প্রসঙ্গ ব্লগার সুইটের একটি কমেন্ট

১০ ই এপ্রিল, ২০০৯ বিকাল ৩:২৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

এখনো গেল না আঁধার,
এখনো রহিলো বাধা।
এখনো মরণব্রত,
জীবনে হল না সাধা।


আঁধার যে কাটে নি এখনো সেটি নিচের কমেন্ট দেখলেই আপনি খুব ভালোভাবে বুঝতে পারবেন।

সুইট বলেছেন: কিছু কিছু মানুষ আছে যাদের বাজে কথা বলতে মজা লাগে।আপনি তেমনই। তবে আপনার মতো লোক কি বলল না বলল তাতে গোলাম আজমের মত লোকের কিছু আসে যায়। আপনারা তো তার নাম নেয়ারও যোগ্য না। কারন সর্বকালের সেরা বাঙালীদের তালিকায় মুজিব এবং জিয়া ছাড়া উল্লেখ যোগ্য রাজনীতিবিদের মধ্যে নাম আছে তার যার কারন ভাষা আন্দোলনে স্মরণীয় ভূমিকা। আপনাগের পচন্দের নেত্রীর নাম কিন্তু নাই।

Click This Link



আমার কাছে কমেন্টটি আপত্তিকর মনে হয়েছে। আমি একবার ভেবেছিলাম কমেন্টটি রিপোর্ট করব। কিন্তু আমি সামহোয়্যারের নীতিমালা ঘেঁটে এমন কোন ধারা পেলাম না যেটিতে ঐ উক্তিকে নীতিমালা বিরোধী বলা যেতে পারে।

মন্তব্য মডারেশন বিষয়ে যা আছে -

৫.
মন্তব্য মডারেশন বিষয়ে:

৫ক.
আমরা আশা করবো যে, কোন পোস্টের মন্তব্য সেই পোস্টের লেখক নিজস্ব দায়িত্বেই নিয়ন্ত্রন করবেন। কর্তৃপক্ষ কোন সুনির্দিষ্ট অভিযোগ না পাওয়া পর্যন্ত কোন পদক্ষেপ নিবেনা। আমরা আশা করবো ব্লগার নিজ দায়িত্বেই আপত্তিকর মন্তব্য মুছে ফেলবেন এবং মন্তব্যকারীকে ব্লক করবেন যাতে মন্তব্যকারী ব্লগার ভবিষ্যতে এরকম কোন আপত্তিকর মন্তব্য না করতে পারে । যতদিন পর্যন্ত রিপোর্ট এবিউজ বাটন সুবিধা না থাকছে, ততদিন “কোন সমস্যা” পাতায় গিয়ে অভিযোগ জানাতে অনুরোধ করা যাচ্ছে।

৫খ.
যদি কোন ব্লগের মন্তব্যে ব্যক্তি আক্রমণ, অপমানজনক, অশ্লীল, কুরুচিপূর্ণ, আপত্তিকর, গালি সম্বলিত উপাদান থাকে তাহলে ব্লগ লেখকের অনুমতি ছাড়াই সেই মন্তব্য মুছে দিতে পারি ।

৫গ.
ব্লগার “কোন সমস্যা” পাতায় অভিযোগ জানানোর সুবিধা হারাবেন যদি তিনি ক্রমাগত ভিত্তিহীন অভিযোগ জানাতে থাকেন।

৫ক এর উপর ভিত্তি করে অভিযোগ করা যায় না, কারণ এটি আসলে কোন আইন নয়, এটি সামহোয়্যারের ব্লগারদের কাছে কর্তৃপক্ষের একটি অনুরোধ।

৫খ ধারাও কমেন্টটি ভঙ্গ করে নি।

৫গ কোন আইন নয়, ব্লগারদের প্রতি একটি সতর্কতা সংকেত।

আমি জানি সামহোয়্যারের কর্তৃপক্ষ চান না মডারেশন নিয়ে প্রথম পাতায় আলোচনা হোক। কিন্তু এবারে আমি অপারগ হয়েই ব্যাপারটি প্রথম পাতায় আনলাম। কর্তৃপক্ষ যদি পোস্টটি প্রথম পাতা থেকে সরিয়ে দেন, কিংবা ডিলিট করেন - আমার কিছু করার থাকবে না।

আমি শুধু ব্লগের ভেতরের সমস্ত অন্ধকারকে দূর করতে চাই। আমার মনে হয় ব্লগের সবাই তাই চান।
সর্বশেষ এডিট : ১০ ই এপ্রিল, ২০০৯ বিকাল ৪:৪৩
১৯টি মন্তব্য ১৫টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

স্পিরিট শোন বাই আমেরিকান এয়ারলাইন্স-এক অনুকরণীয় দৃষ্টান্ত!

লিখেছেন ঢাকার লোক, ০৪ ঠা মে, ২০২৬ ভোর ৪:১৫

গতকালের একটা বড় খবর ছিল আমেরিকার একটি অন্যতম জনপ্রিয় বিমান সংস্থা স্পিরিট এয়ারলাইন্স দেউলিয়া হয়ে তাদের সব সেবা তাৎক্ষণিকভাবে বন্ধ করে দিয়েছে। বেশ কিছুদিন ধরেই স্পিরিট অর্থনৈতিক সংকটে হাবুডুবু খাচ্ছিলো,... ...বাকিটুকু পড়ুন

যে আয়না আর প্রতিচ্ছবি রাখে না

লিখেছেন মুনতাসির রাসেল, ০৪ ঠা মে, ২০২৬ সকাল ১১:১৯


আমাদের ভালোবাসা ছিল এক গোপন সন্ধ্যার মতো,
জোনাকিরা তখন শব্দহীন কবিতা হয়ে বসত সিঁথির পাশে,
হাত ধরলেই হৃদয় জেগে উঠত,
বুকের ভেতর গুনগুন করত অনন্ত প্রতিশ্রুতির গান।

তুমি তখন আমার দেহে নয়,
আমার সত্তার স্পর্শে... ...বাকিটুকু পড়ুন

গল্পঃ আমাদের খারাপ দিনের পর

লিখেছেন সামিয়া, ০৪ ঠা মে, ২০২৬ দুপুর ২:৩৩


করোনার সময় নানান উত্থান পতন ছিল আমাদের, আব্বা মা ছোটবোন সহ আমি নিজেও করোনায় আক্রান্ত হয়ে প্রায় মরে যেতে যেতে বেঁচে গিয়েছিলাম শেষ মুহূর্তে, বেঁচে গিয়েছিল আমাদের ছোট্ট সোনার... ...বাকিটুকু পড়ুন

ডোগান- এক রহস্যময় জাতি

লিখেছেন কিরকুট, ০৪ ঠা মে, ২০২৬ বিকাল ৫:১০



আফ্রিকার মালি এর হৃদয়ে, খাড়া পাথুরে পাহাড় আর নির্জন উপত্যকার মাঝে বাস করে এক বিস্ময়কর জনগোষ্ঠী ডোগান। বান্দিয়াগারা এস্কার্পমেন্ট অঞ্চলের গা ঘেঁষে তাদের বসতি । এরা যেন সময় কে... ...বাকিটুকু পড়ুন

আল কোরআনের ১১৪ সূরায় হানাফী মাযহাবের সঠিকতার অকাট্য প্রমাণ (পর্ব-১৩)

লিখেছেন মহাজাগতিক চিন্তা, ০৪ ঠা মে, ২০২৬ রাত ৮:৪৪



সূরাঃ ১৩ রাদ, ১১ নং আয়াতের অনুবাদ-
১১। মানুষের জন্য তার সম্মুখে ও পশ্চাতে একের পর এক প্রহরী থাকে। উহারা আল্লাহর আদেশে তার রক্ষণাবেক্ষণ করে। আর আল্লাহ কোন সম্প্রদায়ের... ...বাকিটুকু পড়ুন

×