somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

অপেক্ষা

১৮ ই এপ্রিল, ২০০৯ দুপুর ১:২৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

অপেক্ষার অনুভূতি কারো কাছেই বোধ হয় ভালো লাগে না, অপেক্ষা যদি হয় ভালো কিছুর জন্য তাহলে তা অস্থিরতা সৃষ্টি করে। অপেক্ষা যদি হয় খারাপ কিছুর জন্য তবে তা উদ্রেক করে আতংকের। আমি কাল সন্ধ্যা থেকে গভীর রাত অব্দি অপেক্ষা করেছি বৃষ্টির, কিন্তু সে আসে নি।

জীবন ক্রমেই দুঃসহ হয়ে ঊঠছে অধিকাংশ মানুষের কাছে। বাংলাদেশের মানুষের রক্ত এখন আগের তুলনায় অনেক বেশি শীতল। আমার মনে পড়ে ২০০৬ সালে ইয়াজ উদ্দিনের তত্ত্বাবধায়ক সরকারের সময়ের কথা। সেবারে রমজান মাসে বিদুৎ সমস্যা বর্তমানের চেয়ে অনেক কম থাকলেও মিরপুরে ব্যাপক ভাংচুর হয়েছিল। সেটা যে খুব ভালো জিনিস ছিল তা নয়, কিন্তু তাতে বেশ কাজ হয়েছিল মনে পড়ে।

বাঙালির রক্ত এখন ধীরে ধীরে গত তিন বছরে সরীসৃপের কাছাকাছি পর্যায়ে চলে গেছে। তাই এ দেশে রাজাকারেরা মুক্তিযোদ্ধাকে লাথি দেয়, আর আমরা বসে বসে দেখি। ইউটিউবের কল্যাণে সেই ভিডিও এখনো সংরক্ষিত আছে।

আজকের প্রথম আলোর শেষ পাতায় একটা খবর এ রকম - ব্যবসায়ীরা কাজ করে যান নীরবে

খবরটা পড়লাম, পড়ে ভালো লাগল। আমাদের ব্যবসায়ীরাই দেশটাকে টিকিয়ে রেখেছেন, সে জন্য তাদের পুরষ্কৃত করা হয় না। অন্য দিকে আমরা দেখি বাংলাদেশে সয়াবিন তেল আসে জাহাজে, আর এতে দীর্ঘ সময় লাগে। ব্যবসায়ীরা বাজারে যে তেল বেচে সেটি অন্তত দু মাস আগে আনা তেল। অথচ আন্তর্জাতিক বাজারে দাম বাড়লে তারা দু মাস আগের আনা তেলের দাম বাড়িয়ে দেন সাথে সাথে। অন্য দিকে আন্তর্জাতিক বাজারে দাম কমলে তারা বলেন, দেশের বাজারে দাম কমতে মাস খানেক সময় লাগবে। এই না হলে দেশপ্রেম!

প্রথম আলোর দশ বছরের সবচেয়ে বড় সার্থকতা হল তারা এ দেশে সুশীলতার নতুন ধারনার সৃষ্টি করেছে। যখন যা বললে মানুষ খুশি হবে ঠিক সেটাই বলেছে, তবে একটু সুকৌশলে।

অনেক রাত জাগার পরেও বৃষ্টি এল না। আমি তাই ঘুমিয়ে যাই আর ভাবি পুরো জীবনটা যদি ঘুমিয়ে ঘুমিয়ে পার করে দেয়া যেত কি ভালোই না হত। কিন্তু তা হবার নয়। আমার ছুটির মেয়াদ প্রায় শেষ, ব্লগে হয়তো আর তেমন একটা আসা হবে না। আমার অপেক্ষাও এ জীবনে শেষ হবার নয়।
৪টি মন্তব্য ২টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

কে আমারে ডাকে?

লিখেছেন সোনাবীজ; অথবা ধুলোবালিছাই, ১৯ শে মার্চ, ২০২৬ রাত ১১:২০

কিছু কিছু গান তৈরির পর সৃষ্টির আনন্দে আমি অত্যধিক উচ্ছ্বসিত হই। এ গানটার ফিমেইল ভার্সনটা তৈরি করেও আমি অনেক অনেক তৃপ্ত। আপনারা যারা ফোক-ক্ল্যাসিক্যাল ফিউশন ভালোবাসেন, এটা তাদের জন্য উপযুক্ত... ...বাকিটুকু পড়ুন

ইরানের ভুল বনাম যুদ্ধকৌশল

লিখেছেন আলামিন১০৪, ২০ শে মার্চ, ২০২৬ রাত ১২:০৯






ইরান যুক্তরাষ্ট্রকে বিশ্বাস করেছিল এবং তার মাশুল দিচ্ছে হাড়ে-হাড়ে। যখন গাজার শিশু-মহিলা-আপামর জনসাধারণকে নির্বিচারে বোমা-ক্ষেপনাস্ত্রের আঘাতে নির্মমভাবে হত্যা করা হচ্ছিল তখন আম্রিকা বলেছিল ঈসরাইলের উপর হামলায় ইরানের ভূমিকা নেই- মানে... ...বাকিটুকু পড়ুন

লোভে পাপ, পাপে ....

লিখেছেন সৈয়দ কুতুব, ২০ শে মার্চ, ২০২৬ রাত ১:৫২


"মাংস সমিতি।" এরকম নাম শুনলে প্রথমে হাসি পায়। সঞ্চয় সমিতি শুনেছি, ঋণ সমিতি শুনেছি, এমনকি মহিলা সমিতিও শুনেছি। কিন্তু মাংস সমিতি? তারপর একটু ভাবলে হাসি থেমে যায়। কারণ... ...বাকিটুকু পড়ুন

চর্যাপদঃ বাংলা ও বাঙালির ঐতিহ্য

লিখেছেন কিরকুট, ২০ শে মার্চ, ২০২৬ সকাল ৭:০৮

চর্যাপদ বাংলা সাহিত্যের প্রাচীনতম নিদর্শন হিসেবে স্বীকৃত হলেও, এর ভাষা ও উৎস নিয়ে দীর্ঘদিন ধরে বিতর্ক চলে আসছে। ১৯০৭ সালে নেপালের রাজগ্রন্থাগার থেকে হরপ্রসাদ শাস্ত্রী এই পদগুলি আবিষ্কার করেন এবং... ...বাকিটুকু পড়ুন

রমজানের ঐ রোজার শেষে এলো খুশির ঈদ

লিখেছেন সৈয়দ কুতুব, ২০ শে মার্চ, ২০২৬ রাত ৮:৩৪


আজ বাদে কাল ঈদ। ঈদ-উল-ফিতর প্রতি বছর আমাদের জীবনে নতুন নতুন অনুভূতি নিয়ে ফিরে আসে, তবে এই আনন্দের জোয়ার সবচেয়ে বেশি আছড়ে পড়ে শিশু-কিশোরদের মনে। সেই ছোটবেলার কথা মনে... ...বাকিটুকু পড়ুন

×