somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

একটু আঁতলামি করতে মন চাচ্ছে... :|

৩১ শে ডিসেম্বর, ২০১২ সন্ধ্যা ৭:০২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



নির্যাতন কি সেটা সবাই জানে। কিন্তু মানুষ আসলে কেন নির্যাতন করে?

আমাকে যদি কেউ জিজ্ঞেস করে, সাফ উত্তর, এটা মানুষের স্বাভাবিক প্রবৃত্তি। সবল (বিভিন্ন মাপকাঠিতে) দূর্বলের উপর অত্যাচার করবে এটা প্রকৃতিরই নির্মান। তবে 'সভ্যতা' নামে একটা শব্দ আমরা আবিষ্কার করেছি এবং সময়ে অসময়ে সেটা নিজেদের বেলায় প্রয়োগ করতে আমাদের খুব মজা লাগে। সভ্যতা তৈরির জন্য আমরা অনেক অনেক স্বাভাবিক প্রবৃত্তিতে নিয়ন্ত্রন আরোপ করেছি। সবচেয়ে সহজ উদাহরন - বৈবাহিক সম্পর্ক, এটা প্রবৃত্তি বিরোধী একটা আইনসঙ্গত কৃত্রিম ব্যবস্থা ! (বিয়ে সম্পর্কে মজার একটা তথ্য। বিয়ে করলে নির্যাতন করার বৈধতা পাওয়া যায়! বিশ্বাস না করলে আইন ঘেটে দেখেন। তবে অবশ্যই সেটা দাম্পত্য সম্পর্কের মধ্যেই সীমাবদ্ধ। এটা নিয়ে আজকাল অনেক বিতর্ক হচ্ছে মনে হয়। পারিবারিক নির্যাতনে কিভাবে রোধ করা হবে? ) ও আচ্ছা, প্রবৃত্তি নিয়ন্ত্রনের জন্য আমরা বেশ কিছু কারিগরি ব্যবস্থা রেখেছি। যেমন - পরিবার-পারিবারিক শিক্ষা, স্কুল-প্রাতিষ্ঠানিক শিক্ষা, আদালত-আইনগত বিধান ইত্যাদি। এর মধ্যে পরিবার সমাজের একটা ক্ষুদ্র কিন্তু গুরুত্বপূর্ন অংশ। আদালত সমাজের চেয়ে আদতে শক্তিশালী প্রতিষ্ঠান যার কাজ আইন ব্যবহার করে প্রবৃত্তি নিয়ন্ত্রন সম্পর্কে একটা ধারনা দেয়া। নির্যাতন সময়ে সময়ে আইন দ্বারা অবৈধ করা হয়। যেমন - কিছুদিন আগেও সমাজের নিচুশ্রেনীর উপর নির্যাতন স্বাভাবিক ভাবেই নেয়া হতো। এখন অবস্থা কিছুটা পাল্টেছে।

নির্যাতনের নারী-পুরুষ আছে কি? নাহ, নাই। তবে নারীদের যেহেতু নিচুশ্রেনীর হিসেবে ধরা হয় তাই তাদের ক্ষেত্রে নির্যাতন বেশি হয়। আর্থ-সামাজিক এবং কিছুটা শারীরিক কারনে পুরুষদের শক্তিশালী করে রাখা হয় বা মনে করা হয়। যার কারনে নারী-পুরুষ নির্যাতনের হার আমার ধারনা ৯:১ হবে। প্রসঙ্গক্রমে, পুরুষরা দূর্বল হবে এটা কেউ মেনে নিতেই পারে না। এটাও একধরনের অত্যাচার ! :(

এখন বলি, কেন হঠাৎ এত উচ্চ মার্গে চলে গেলাম। বেশি কিছু না। ভারতে ঘটে যাওয়া নারী নির্যাতন থেকেই মাথায় আসলো বিষয়টা। এটা আসলে তেমন বড় ঘটনা না। অহরহই হচ্ছে। যেকোনো ভাবেই হোক মিডিয়ার/পাবলিকের দৃষ্টিআকর্ষন করেছে। তবে ঐটা নিয়ে আমি অত চিন্তিত না। চিন্তিত আমাদের দেশের কিছু ফেইসবুক পেজের এডমিনদের নিয়ে। তাদের ধারনা -

১. ভারতের সমাজ ভেঙে পরছে, তাই এই অবস্থা
২. মেয়েরা যতদিন শালীন পোশাক না পরবে ততদিন এসব হবেই
৩. ইসলাম, আমাদের এখন ইসলাম দরকার, হিন্দু রাষ্ট্রে এমন হবেই। (অনুবাদ - তালেবান, আমাদের এখন তালেবান হওয়া দরকার।)
৪. ভারতীয় টিভি এবং সিনেমায় যা দেখানো হচ্ছে সেটাই মূল্যবোধ নষ্ট করে দিচ্ছে।

আমার ধারনা -

১. ক্ষমতায়ন যতদিন সঠিক হবে না, সমান হবে না. ততদিন এসব চলবেই।
২. আইন এবং বিচার বিভাগ যদি শক্তিশালী না হয়, তাহলে এই প্রবৃত্তি রোধ করা যাবে না।

উন্নত রাষ্ট্রেও এসব হয় তবে কম। কারন সেখানে তুলনামূলক ভাবে নারীরা পুরুষদের কাছাকাছি ক্ষমতার অধিকারী। তারচেয়েও বড় কথা সেখানে অন্যায় করলে সাজা হওয়ার একটা ভয় থাকে।

পোষাকের ব্যপারে আসি। কে কি পোশাক পরবে সেটা আসলে তার ব্যক্তিগত বিষয়। সে যদি গ্রহনযোগ্যতা না পায় তাহলে সেই পোষাক আসলে পরার কথা না। আমি যে পোষাক পরি তার কারন হচ্ছে, আমার ধারনা অন্যরা আমাকে এই পোষাকে দেখতে চায়। প্রশংসা করে। একটা মেয়ের ক্ষেত্রেও তাই। তাহলে আসলে তাকে প্রলুব্ধ/উৎসাহিত করে কে? উত্তর - অবশ্যই পুরুষ।

পোষাকের সাথে নির্যাতনের সরাসরি কোনো সম্পর্ক যদি থাকতো তাহলে রূচিশীল পোষাক পরিহিতদের নির্যাতনের শিকার হতে হতো না। তার চেয়ে বড় কথা পুরুষরা তাহলে কেন নির্যাতনের কবলে পরে?! তারা তো আর উগ্র পোষাক পরে কাউকে "আন্দোলিত" করছে না ! সামান্য উগ্র পোষাক দেখে নির্যাতনের ইচ্ছা জাগবে এটাও কোনো কাজের কথা না। তাহলে তো সবাই এমন আচরন করতো। পোষাকের দিকে আঙুল তোলা অর্থ আসলে একটা জটিল সমস্যাকে খুব সহজভাবে দেখা এবং ফলশ্রুতিতে কখনোই সেই সমস্যার সমাধান না হওয়া। পোষাক বিষয়ক পুরো বিষয়টা আসলে আরো বিশ্লেষনের দাবি রাখে।

মিডিয়া প্রসংগে। অবশ্যই মিডিয়া আমাদের জীবনাচরনকে প্রভাবিত করে। তবে কতটা? সব সিনেমায় শেষে দেখা যায় ভিলেনের পরাজয়। বাস্তবে কি আসলেই হয়? তার চেয়ে বড় কথা আমরা যতটা না মিডিয়া দ্বারা প্রভাবিত তার চেয়ে মিডিয়া আমাদের দ্বারা প্রভাবিত! আমাদের মনের গোপন ইচ্ছাটাকেই মিডিয়া সুন্দর করে ফুটিয়ে তোলে। আর বাস্তবে অনেকে সেটা নকল করে গ্রহনযোগ্যতা পেতে চায়। ক্যটরিনার 'শীলা কি জওয়ানি' দেখার ইচ্ছে আমাদের সকলের মনেই ছিলো। নির্মাতারা সেটা বুঝতে পেরে সেটা দেখিয়েছে। ফাঁক তালে কিছু পয়সা কামিয়েছে আর কিছু মেয়েকে ভুল বুঝিয়েছে! এই চান্সে ভারতের মিডিয়া ব্যবসায় কিছুটা ভাটা পরতে পারে। :#)

এখন প্রশ্ন হচ্ছে প্রবৃত্তি আমরা কিভাবে নিয়ন্ত্রন করবো? এটা মনোবিকাশের সাথে জড়িত। নির্যাতন করার বিষয়টা শারীরিক, তবে সেটাকে নিয়ন্ত্রন করার বিষয়টা মানসিক। যার যার শারীরিক আবেগের সাথে যখন মনের বিকাশ সঠিক এবং গ্রহনযোগ্য হয় না, তখন তাকে আমরা মনোবৈকল্য বলতে পারি ! এই কারনেই, রাস্তায় একই পোষাকে আমি যেমন একটা মেয়েকে দেখি অন্যরাও দেখে। ক্যটরিনাকে আমিও চিনি অন্যরাও চেনে। কিন্তু আমি নির্যাতন করতে চাইলেও পারবো না। অন্য কেউ তেমন ইচ্ছা না থাকলেও নির্যাতন করে বসবে। আমি আইনকে ভয় পাই। অন্য কেউ হয়তো দেখে আইন খুবই দূর্বল।

নির্দিশ্ট ভাবে এই ঘটনার সাথে একটা গুরুত্বপূর্ন উপাদান জড়িত ছিল। এলকোহল। ঐ ছয়জনই মদ্যপ ছিলো। এলকোহল এমন এক উপাদান যা আপনার বিচার বুদ্ধি লোপ করবে এবং আপনি নিয়ন্ত্রন হারাবেন। ফলে যেই "অসভ্য" প্রবৃত্তিকে আপনার বাধা দেয়ার কথা, তার পরিবর্তে সেটা আরো বেড়ে যাবে। আমার ধারনা এই ক্ষেত্রেও তাই হয়েছে। এলকোহল বা অন্যান্য মাদকদ্রব্যের ব্যবহার নিয়ন্ত্রন করা শুধু এই কারনে না, আরো বহু কারনে জরুরী।

ঠিক কি কারনে ধর্মের সাথে এই ঘটনাকে মেলানো হচ্ছে ঠিক পরিস্কার না। ধর্ম জিনিসটা আমি বুঝিনা একেবারেই। তবে একটা সত্যি কথা হলো, আমি নামায পড়ি কারন আমার বাবা-মা নামায পড়তে শিখিয়েছে। যদি পূজা করতে শেখাতো তাহলে অবশ্যই সেটাই করতাম। এখানে ধর্ম মূখ্য না, পরিবারের শিক্ষাটাই মূখ্য।

এখানে মনে রাখতে হবে তালেবান রাষ্ট বা আরব অন্চলে, যেখানে নারীরা মূলত ঘর থেকে বের হওয়ারই সুযোগ পায় না, সেখানে নির্যাতন কিন্তু থেমে নেই। অযথা মিডিয়া, মেয়েদের আচরন, ধর্ম এসবের দোহাই দেয়ার কোনো অর্থ হয় না। আমাদের দেশেও কিন্তু থেমে নেই নির্যাতন। আর আমাদের দেশের মানুষ জেএমবিদের যেভাবে প্রত্যক্ষ্যান করেছে, আমার মনে হয় না তালেবান টাইপের চিন্তা ভাবনা এখানে খুব একটা সুবিধা করতে পারবে ! আমাদের সংস্কৃতির সাথে এসব যায় না। আর আমার মনে হয় আমরা যথেষ্ঠ ধর্মানুরাগী, পৃথিবীর অন্যান্য দেশের তুলনায়।

তার পরেও সমাজে এসব নিয়ে কিছু খটমটি থাকবেই। এর কারন সমাজের মানুষের মধ্যে যোজন যোজন দুরত্ব। যেমন - একজন রিক্সাঅলা যদি হঠাৎ রাস্তায় লাখ টাকা দামের পোশাকে কিছুটা আকর্ষনীয় কোনো তরুনীকে দেখে, তাহলে সে অবশ্যই ট্রাফিক পুলিশের মতো বাঁশি বাজাবে! কারন ঐ রিক্সাঅলা বা কোটিপতির বখে যাওয়া যুবক শুধু নারীত্বের (বা দূর্বলের) উগ্র রূপটিই দেখেছে, শ্বাশ্বত রূপটির দেখা পায় নি।

নারীদের "রক্ষা" করতে গিয়ে আমরা আরো কিছু সমস্যা তৈরি করছি। দেখা গেছে নারী নির্যাতন বা নিপীড়ন বিরোধী কিছু আইন আছে। সেখানে কোনো সমতা রাখা হয়েছে কি? আমার কেন জানি মনে হয় এই আইনের অনেক অপব্যবহার হয়। যার কারনে সত্যি সত্যি কেউ যখন অভিযোগ নিয়ে যায়, ব্যপারটা বিশ্বাসযোগ্যতা হারায়। এই অপব্যবহার কিভাবে কমানো সম্ভব, ভেবে দেখা দরকার। তাই না?

শেষে বলি, কেন এত কথা বলে সময় নষ্ট করলাম? মানে, নিজেও কষ্ট করে টাইপ করতে হলো, আবার যে এটা শেষ পর্যন্ত পড়ে ফেললো তারও কষ্ট হলো। মানুষের অনেক বিচিত্র অনুভূতি থাকে। এগুলো প্রকাশ করাটাও একধরনের প্রবৃত্তি। আমি হয়তো নির্যাতনকারী সবাইকে রুখতে পারবো না। আইন আমাকে সেটা করতে দেবে না। কিন্তু অনুভূতি তো প্রকাশ করতে পারবো ১০ আঙুলের টোকায়। বিষয়টা অনেকটা ক্যটরিনার 'শিলা কা জওয়ানি' দেখার মতো হয়ে গেল আর কি ! :#>

ভারতের ঐ ঘটনায় আসলে ঠিক কি ঘটেছিল তা আমার জানা নেই। দামিনির সাথে কে ছিল, কেন ছিল, কিভাবে ঘটনা এতদূর গড়ালো তা আমার আলোচনায় গুরুত্ব পায় নি। নির্যাতনের বিষয়টা কি এবং কেন এটা হচ্ছে বা আমাদের কি করা উচিৎ সেটা একটু পরিস্কার করাই উদ্দেশ্য ছিল।


পাদটিকা - আমার রুচিতে একটু সমস্যা আছে। কিছু শব্দ আমি বাংলায় উচ্চারন করতে পারি না। এই জন্য বাধ্য হয়ে নির্যাতন শব্দটা ব্যবহার করলাম। আমি জানি কম। এখন বিতর্ক করার ধৈর্য্য নাই। একটানে লিখছি। অনেক ভুল থাকতে পারে। কোনো ভুল থাকলে ধরায়ে দিলে খুশি হই। একে ধরিয়ে দিন !
১টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

কেয়া কি মানুষ ছিল?

লিখেছেন দানবিক রাক্ষস, ১২ ই নভেম্বর, ২০২৬ দুপুর ২:৪৬




সময়টা ভবিষ্যতের। পৃথিবী তখন এমন এক সময়ে পৌঁছেছে, যেখানে মানুষ আর যন্ত্রের মধ্যে পার্থক্য করা প্রায় অসম্ভব।
কৃত্রিম বুদ্ধিমত্তা বা AI এবং রোবোটিক প্রযুক্তি তখন অভাবনীয় উচ্চতায় পৌঁছেছে। বিজ্ঞানীরা এমন সব... ...বাকিটুকু পড়ুন

অপ্রকাশিত অনুভূতি

লিখেছেন ডি এইচ তুহিন, ১২ ই নভেম্বর, ২০২৬ দুপুর ২:৫৩

আনমনে তোমার পছন্দের গানটা গুনগুন করি,
রাস্তায় চেনা কোনো পারফিউমের গন্ধ পেলে থমকে দাঁড়াই।
জানি তুমি আর ফিরবে না,
তবুও বুকের বাঁ পাশটায় একটা অদ্ভুত শূন্যতা নিয়ে বেঁচে আছি।
ভালোবাসা মানে শুধু কাছে পাওয়া... ...বাকিটুকু পড়ুন

বিপ্লব-পরবর্তী সমাজে "বেয়াদব শ্রেণী"র উত্থান.....

লিখেছেন জুল ভার্ন, ১২ ই নভেম্বর, ২০২৬ রাত ৮:২০

বিপ্লব-পরবর্তী সমাজে "বেয়াদব শ্রেণী"র উত্থান.....

বিপ্লব মানে অন্যায় অবিচারের অচলায়তন ভেঙে পুনর্জন্ম। বিপ্লবের চেতনা কখনো অরাজকতার উৎস নয়। প্রকৃত বিপ্লব মানুষকে বিনয়ী করে, দায়িত্ববান করে, আলোকিত করে। ইতিহাস সাক্ষী- "every revolution... ...বাকিটুকু পড়ুন

ঘরের কর্তা (!)

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ১২ ই নভেম্বর, ২০২৬ রাত ৮:৩৮

ঘরের কর্তা (!)

বিয়ের আগে ছিলাম আমি বনের রাজা সিংহ,
এখন ঘরে ভেজা বিড়াল, নেই সে দাপট-চিহ্ন।

প্রথম রাতে কানে কানে বলেছিল "ওগো প্রিয়!"
এখন শুধু হুকুম আসে, "এটা ওটা দিও!"

বেতন পেলাম মাসের... ...বাকিটুকু পড়ুন

আওয়ামীলিগের একটা জিনিস আমার ভালো লাগে।

লিখেছেন তানভির জুমার, ১৩ ই নভেম্বর, ২০২৬ সকাল ৮:৩৩




লীগের একটা গুণ দেখে আমার অনেস্টলি হিংসা হয়। ওরা শত্রুর সাথে কোন দয়ামায়ার রাজনীতিতে বিশ্বাসী না। অস্তিত্বের প্রশ্নে নিয়মতান্ত্রিকতা আর সুশীলতা দেখাতে গেলে যে টিকে থাকা সম্ভব না,... ...বাকিটুকু পড়ুন

×