somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

লাথি মারি তোর কোটায় ! লাগবে না... |-)

১১ ই জুলাই, ২০১৩ রাত ১০:১৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

আমার বাবা ১৯৭১ সালের যুদ্ধের সময় অস্ত্র হাতে যুদ্ধ করেছিল। অস্বীকার করার কোনো উপায় নেই বিষয়টা নিয়ে আমার মধ্যে যথেষ্ঠ অহংকার আছে। মুক্তিযোদ্ধার সন্তান হিসেবে স্বাধীনতা নিয়ে আমার যে বিশেষ অহংকার সেটা অন্যদের নেই। একই কথা প্রযোজ্য যারা মুক্তিযুদ্ধে শহীদ, আহত, নির্যাতিত হয়েছেন, তাদের সন্তানদের বেলায়ও। বরং তাদের অহংকার আরো বেশি। আমার বাবা জীবন বাজি রেখে যুদ্ধ করেছিল দেখেই আজকে আমরা স্বাধীন দেশের নাগরিক। এটা অবশ্যই আমার অহংকার। এই অহংকার অবশ্যই মুক্তিযোদ্ধা সন্তান কোটায় প্রাপ্ত !! আমি চাই না আর্থ-সামাজিক সুযোগ সুবিধা দিয়ে আমার অহংকারকে ছোট করা হোক। আমি চাই দেশের মানুষ সারাজীবন আমার বাবার কাছে ঋণী হয়ে থাকুক। সামান্য সুবিধার বিনিময়ে আমার অহংকার আমি বিক্রি করতে চাচ্ছি না। এই অহংকার আমি বংশ পরস্পরায় ধরে রাখতে চাই। এই অমূল্য বস্তু বিক্রয়যোগ্য নহে !

সরকারের কাছে আমারও দাবী মুক্তিযোদ্ধাদের বা তার পরিবারের সদস্যদের সকল বৈষয়িক সুবিধা প্রত্যাহার করা হোক। এতদিন এই সুবিধাকেও আমরা অহংকার ভেবে আসছিলাম, যেহেতু এটা আজ পর্যন্ত আইনসম্মত এবং সরকারঘোষিত। কিন্তু স্পষ্টই বোঝা যাচ্ছে, এটা এখন আর অহংকারের বিষয় নয়, অপমানের বিষয়, লজ্জার বিষয়। আমরা বোকার স্বর্গে বাস করি। এটা গনতান্ত্রিক দেশ। এখানে জনগনের প্রতি সরকারের জবাবদিহিতা আছে। জনগন না চাইলে সরকারের সেটা করা উচিৎ না। পৃথিবীর অনেক দেশেই যোদ্ধাদের বিশেষ করে মুক্তিযোদ্ধাদের সুযোগ-সুবিধা দেওয়ার রেওয়াজ আছে। বাংলাদেশ অনেক দিক থেকেই আলাদা!

যাদের বাবা/মা মুক্তিযুদ্ধ করেনি তারা বিষয়টা বুঝবে না সেটাই স্বাভাবিক। কারন ‘মেধাবী’রা কখনও স্বাধীনতা নিয়ে মাথা ঘামায় না। ‘মেধাবী’দের পেটে অথবা নাভির নিচে লাথি মারার কোনো অধিকার সরকারের নেই। মজার ব্যপার হচ্ছে আমরা জাতিগতভাবে যে বিষয়টা নিয়ে সবচেয়ে বেশি অহংকার করি সেটা হলো আমাদের মুক্তিযুদ্ধ। আমার এখন কেমন যেন সন্দেহ হচ্ছে, আমি ছাড়া আর সবাই বুঝি বিষয়টা নিয়ে ভান করে ! পৃথিবীর মানুষ আমাদের এইভাবেই চেনে যে আমরা মুক্তিকামী। অর্থাৎ পৃথিবীর জনগোষ্ঠীর কাছে আমরা প্রবেশাধিকার পাচ্ছি মুক্তিকামী কোটায় ! সবাই জানে আমরা মুক্তির কামনাকে শ্রদ্ধা করি !

মুক্তিযোদ্ধার সন্তান হওয়ার কল্যানে/অপরাধে কিছু সুবিধা যেমন পেয়েছি তেমন অনেক অসুবিধাও পোহাতে হয়েছে। কেউ হয়তো কল্পনাও করতে পারবে না, শুধুমাত্র মুক্তিযুদ্ধে জড়িয়ে যাওয়ার কারনে একটা মানুষের জীবন কতটা পাল্টে যেতে পারে। ভালো এবং খারাপ দুইভাবেই। সেইসব কথা আর না বলি। কিন্তু এটা সত্য, মুক্তিযোদ্ধারা অনেক বিপদে আছেন এখনো। শুধু অর্থ-বিত্ত না, জীবন হারানোর বিপদ। তবে এটা সত্য, দেশে এখন ‘মেধাবী’দের দরকার। মুক্তিকামী মানুষের দরকার নেই। মুক্তিযোদ্ধারা এবং তাদের পরিবার এখন সংখ্যালঘু। আবার এটাও সত্য মুক্তিযোদ্ধার সন্তান মানেই মুক্তিকামী হবে তা সবসময় সঠিক না।

দেশের প্রচলিত আইন অনুযায়ী মুক্তিযোদ্ধাদের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন করা হয়। কফিনে রাখা হয় জাতীয় পতাকা। আমার জানামতে সেই অনুষ্ঠান শেষে ঐ জাতীয় পতাকা তার পরিবারের হাতে তুলে দেওয়া হয়। পুরো অনুষ্ঠানের খরচ বহন করে সরকার। সেই পতাকা পরিবারের লোকজন পায় মুক্তিযোদ্ধা কোটায় !

সরকারের কাছে অনুরোধ করবো, জনগনের টাকা খরচ করে সেই পতাকা কিনবেন না আর। প্লিজ স্টপ দিস ননসেন্স। এই সমস্যার এখনই সমাধান করুন। মুক্তিযোদ্ধাদের বা তাদের পরিবারের সদস্যদের বিশেষ সুযোগ-সুবিধা প্রত্যাহার করুন। এই অপমান সহ্য হচ্ছে না।

আমার সেই পতাকা দরকার নেই। একটা পতাকা কেনার সামর্থ্য আমার আছে।

(এই প্রসঙ্গে আমি ইতিবাচক/নেতিবাচক কোনো ধরনের কমেন্ট আশা করছি না। কমেন্ট পাওয়া মাত্রই ডিলিট করে দেওয়া হবে। এই উগ্র আচরন ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখলে বাধিত হই।)
সর্বশেষ এডিট : ১১ ই জুলাই, ২০১৩ রাত ১০:২৬
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

কেয়া কি মানুষ ছিল?

লিখেছেন দানবিক রাক্ষস, ১২ ই নভেম্বর, ২০২৬ দুপুর ২:৪৬




সময়টা ভবিষ্যতের। পৃথিবী তখন এমন এক সময়ে পৌঁছেছে, যেখানে মানুষ আর যন্ত্রের মধ্যে পার্থক্য করা প্রায় অসম্ভব।
কৃত্রিম বুদ্ধিমত্তা বা AI এবং রোবোটিক প্রযুক্তি তখন অভাবনীয় উচ্চতায় পৌঁছেছে। বিজ্ঞানীরা এমন সব... ...বাকিটুকু পড়ুন

অপ্রকাশিত অনুভূতি

লিখেছেন ডি এইচ তুহিন, ১২ ই নভেম্বর, ২০২৬ দুপুর ২:৫৩

আনমনে তোমার পছন্দের গানটা গুনগুন করি,
রাস্তায় চেনা কোনো পারফিউমের গন্ধ পেলে থমকে দাঁড়াই।
জানি তুমি আর ফিরবে না,
তবুও বুকের বাঁ পাশটায় একটা অদ্ভুত শূন্যতা নিয়ে বেঁচে আছি।
ভালোবাসা মানে শুধু কাছে পাওয়া... ...বাকিটুকু পড়ুন

বিপ্লব-পরবর্তী সমাজে "বেয়াদব শ্রেণী"র উত্থান.....

লিখেছেন জুল ভার্ন, ১২ ই নভেম্বর, ২০২৬ রাত ৮:২০

বিপ্লব-পরবর্তী সমাজে "বেয়াদব শ্রেণী"র উত্থান.....

বিপ্লব মানে অন্যায় অবিচারের অচলায়তন ভেঙে পুনর্জন্ম। বিপ্লবের চেতনা কখনো অরাজকতার উৎস নয়। প্রকৃত বিপ্লব মানুষকে বিনয়ী করে, দায়িত্ববান করে, আলোকিত করে। ইতিহাস সাক্ষী- "every revolution... ...বাকিটুকু পড়ুন

ঘরের কর্তা (!)

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ১২ ই নভেম্বর, ২০২৬ রাত ৮:৩৮

ঘরের কর্তা (!)

বিয়ের আগে ছিলাম আমি বনের রাজা সিংহ,
এখন ঘরে ভেজা বিড়াল, নেই সে দাপট-চিহ্ন।

প্রথম রাতে কানে কানে বলেছিল "ওগো প্রিয়!"
এখন শুধু হুকুম আসে, "এটা ওটা দিও!"

বেতন পেলাম মাসের... ...বাকিটুকু পড়ুন

আওয়ামীলিগের একটা জিনিস আমার ভালো লাগে।

লিখেছেন তানভির জুমার, ১৩ ই নভেম্বর, ২০২৬ সকাল ৮:৩৩




লীগের একটা গুণ দেখে আমার অনেস্টলি হিংসা হয়। ওরা শত্রুর সাথে কোন দয়ামায়ার রাজনীতিতে বিশ্বাসী না। অস্তিত্বের প্রশ্নে নিয়মতান্ত্রিকতা আর সুশীলতা দেখাতে গেলে যে টিকে থাকা সম্ভব না,... ...বাকিটুকু পড়ুন

×