সারাটিক্ষণ ভালোবেসো
২৩ শে জানুয়ারি, ২০১৫ সকাল ১০:৪৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
হঠাৎ করে পথের মাঝে,
রুদ্রছায়ার হলদে সাজে,
ঝরা ঘাম মুছে দিও,
একটুখানি যত্ন নিও।
কুয়াশার হালকা আলোয়,
কম্পিত স্নিগ্ধ সময়...
লাল চাদরে জড়িয়ে দিও
একটু খানি যত্ন নিও।
নামলে বর্ষা একটুখানি,
সিক্ত চুলের ঝরা পানি,
আঁচল দিয়ে মুছে দিও,
একটু খানি যত্ন নিও।
ট্রাফিকজ্যামে আটকে পড়া,
সন্ধ্যায় ঘরে ফেরা,
সময়গুলোর হিসাব নিও...
একটুখানি সঙ্গ দিও।
শহরের নীলচে আলোয়,
ছাদের কোণে হালকা হাওয়ায়,
সময়গুলোর সঙ্গ দিও,
একটুখানি যত্ন নিও।
শুকনোপাতার শিশির সাজে,
নীল পথিকের পথের মাঝে..
ভালোবাসা ছড়িয়ে দিও,
একটুখানি যত্ন নিও।
এক টুকরো মেঘের সাজে,
গৌধুলীর লগ্ন মাঝে,
নিজেকে রাঙিয়ে নিও,
একটুখানি সময় দিও।
খামখেয়ালী প্রেমের ছায়ায়,
চন্দ্রীমার নীলচে মায়ায়,
একটুখানি পাশে এসো.....
সারাটিক্ষণ ভালোবেসো।
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
চন্দ্রপ্রভা
সাইফুল ইসলাম সাঈফ
তোমাকে দেখে মোহিত হই চন্দ্রপ্রভা
রোদ পড়লে চকচক করে
এতই সুন্দর লাগে
একদৃষ্টে তাকিয়ে থাকি।
তোমাকে ছুঁতে ইচ্ছে করে
কিন্তু পাই না যে সাহস।
তুমি নাই বলে কি এত ঝড়?
তুমি পাশে নাই বলে... ...বাকিটুকু পড়ুন

বাংলার দুই নোবেল জয়ী রবি ঠাকুর আর ডঃ ইউনুসের পিছনে অনেক কথাই তো বললেন।
ব্লগ লেখায় ভরিয়ে ফেললেন!
খোদা তাঁদেরকে যে জায়গা দিয়েছেন, তা থেকে এক চুল কি নিচে নামাতে...
...বাকিটুকু পড়ুন
নেহা বোরাকে তোমরা বাংলাদেশের কথা বোলো না। বোলো না যে, তিনি যখন বাংলাদেশের ছাত্র আন্দোলনের ভূয়সী প্রশংসা করছেন, তখন বাংলাদেশে একটি বিশ্ববিদ্যালয়ের তরুনেরা ক্যাম্পাসে গরু জবাই করে জেয়াফত খাওয়ার আন্দোলন...
...বাকিটুকু পড়ুনজগন্নাথবাসীগণ,
আপনাদের গরু কোরবানি যদি হযরত জাবের (রাঃ)-এর মতো
নবীজীর সম্মানে হয়ে থাকে, তাহলে মোবারকবাদ।
আর, শুধু প্রতিবাদ দেখাতে একটি অবলা পশুকে হত্যা করে থাকলে,
তার জন্যে খোদার দরবারে বিচার দিলাম।
...বাকিটুকু পড়ুন
লিখেছেন
কলাবাগান১, ১৭ ই অক্টোবর, ২০২৬ রাত ৩:৩৮

কনসেপ্ট টা খুবই সোজা...পৃথিবীর তাবত মানুষ ই জানে যে আপনার বিশ বছর বয়সে শরীরে যে কোষ গুলি আছে তা আপনার ৬০ বছর বয়সের কোষ আর সেইম না ..লম্বা সময়...
...বাকিটুকু পড়ুন