somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

সিদ্বান্ত

১৭ ই ফেব্রুয়ারি, ২০১৫ রাত ৮:১৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


"সিদ্বান্ত"
-- পথিক

গুড়ি গুড়ি বৃস্টিতে মাধবী ভিজছে।কাঁধে তার আলোয়ানের ওড়নাটা যেন গায়ের সাথে লেপ্টে আছে।কিন্তু তাতে তার ভ্রুক্ষেপ নেই।গায়ের সালোয়ার ও কামিজের বিবর্ণ ধুলা যেন পানির সাথে না ধুয়ে প্রকৃতির বিরূপ পরিবর্তণের সাক্ষী হিসেবেআরো স্থায়ী হয়ে বসে আছে। সর্বাঙ্গে ভেজা চুপচুপা,এখন হয়তো তার মা পাশে থাকলে বলতো , 'মাধবী ভিতরে আয়, আর বৃস্টিতে ভিজিস্ নে! ঠান্ডা লাগবে।'
ঘরে আসলেই মা হয়তো তার আঁচল দিয়ে মাধবীর মুখ মুছিয়ে দিতেন। কত ভালোই না মা বাসেন মাধবীকে। হাজার হোক মায়ের একমাত্র মেয়ে। বাবা নেই। বাবা কি,তা মাধবী জানে না। কখনো মাকে প্রশ্ন করেনি। করবেই বা কেন? অভাব থাকলেই তো মানুষের পাওয়ার আকাঙ্খা জাগে।

মাধবীর এখনো মনে পড়ে, সে যখন ক্লাস থ্রিতে পড়তো, মা তাকে প্রতিদিন স্কুলে যাওয়ার সময় ফুচ্কা খাওয়াতেন। তার তো ফুচকা খুব পছন্দ মা সেটা জানেন। মাধবী জানতো তার মা -ই তার কাছে সবকিছু। মা ছাড়া সে থাকতেই পারবেনা। কোন প্রয়োজন, কোন অসুবিধে, মা তো আছেনই চিন্তা কি?

সেই শীতের ভেজা প্রকৃতির মাঝে দাড়ি য়ে মাধবীর হাত-পা কাঁপতে লাগলো।হাঁটু গেড়ে বসে মাটির দিকে তাকিয়ে তার কেবল ধুসর পান্ডুলিপিতে আবদ্ধ স্মৃতিগুলোই শুধু ভেসে উঠতে থাকে।চোখ যেন ঠিকরে বেড়িয়ে আসতে চায়,মাটিকে আলিঙ্গন করে চেতনালব্ধতায় চলে যেতে চায়।
তার মনে পড়ে,
যখন সে এইচ এস সি প্রথম বর্ষের ছাত্রী ছিল,দেশের সংসদ নির্বাচনের গন্ডগোল হওয়াতে মা তাকে নিয়ে কত উদ্বিগ্ন ছিলো।যেখানে যেতো মা ছায়ার মত তাকে অণুসরন করতেন।
মাধবী বোঝেনা।তার মনে পড়ে, একটু দেরীতে বাড়ি ফেরার কারণে মা তাকে কি মারটাই না মেরেছিলো। অবশ্য মাধবী তাতে কোনো রাগ করেনি। দেশের অবস্থা খারাপ তো তাই।গণতান্ত্রিক শাসন ব্যবস্থা অার নেই, ক্ষমতায় এসেছে সেনানায়ক এলেণ মাহমুদ।স্বৈরাচারী শাসকের রূপ নিয়ে,নতুন বাংলাদেশ গড়ার প্রত্যয়ে।
এলেন মাহমুদ এর ক্ষমতায় প্রথম দু'বছর মানুষ ভয়ে থাকতো। পরবর্তীতে দেখা গেলো,এলেণ মাহমুদ যোগ্য শাসক,দশ বছরের মধ্যে বাংলাদেশ বিশ্বের দশটি উন্নত রাস্ট্রের মাঝে স্থান করে নিয়েছে।
মাধবী এখন বিবাহিতা। তিন বছরের ছোট্ট একটি মেয়ে আছে তার। মা! মাতো নেই,বাবার কাছে চলে গেছে।সামনের রক্তে ভেজা শাড়িটি যেন বৃস্টির প্রতিটি ফোটাকে হত্যা করে চলেছে।অর্ধবন্ধ অবস্থায় চোখ দু'টি যেন মাধবীকে ইশারা করছে।একি হলো!একি হলো!!
মাধবীর এখন একটু হুঁশ ফিরল। চারিদিকে ভাঙ্গা ঘরবাড়ি, পাতাহীন বৃক্ষ, রাস্তায়,বাড়ির ছাদে,গাড়ির নিচে,আনাচে-কানাচে মানুষের দেহের ক্ষতবিক্ষত অঙ্গ। বিধ্বস্ত শহর!আর তারর মা!তার মা পড়ে আছে সেই ফুচকাওয়ালার গাড়িটির পাশে।
"এলেণ মাহমুদ!!!" মাধবীর মন আত্মচিৎকার দিয়ে উঠলো।

এলেন মাহমুদ এখন উন্নত বিশটি দেশের সেনানায়কের একজন।সে তো এখন খুব বড় একজন মানুষ। নিজের স্বার্থের জন্য, আরো বড় দেশের অধিপতি হওয়ার জন ইউরেণিয়ামের জন্য যুদ্ধ লাগিয়ে দিলো। ছি! ছি! এই ছিল কি এলেন মাহহমুদের আধুনিক বাংলাদেশের গড়ার সিদ্বান্ত?

সে আর বসে থাকতে পারলোনা। মিলি!মিলি! আর্তচিৎকারে মৃত লাশ গুলি কেঁপে উঠলো।কিন্তু মিল কই কতবার সে মানা করেছে তাকে ছেড়ে যেতে।

কাঁধে আলতো করে হাতের পরশ।।পিছনে তাকিয়ে দেখে তার স্বামী ফারুক। কোলে মিলি।কিন্তু মিলির মুখটা এতো সাদাটে কেন?চোখের পলক ফেলছেনা কেন?
আর ফারুক বাকরুদ্ধ কেন?
মাধবীর হটাৎ করে দেশের প্রতি ঘৃণা জন্মাতে লাগলো। আর অভিশাপ দিতে লাগলো এলেন মাহমুদকে। তার সিদ্বান্তহীণতার জন্য আর কত মানুষকেই বা ভুগতে হবে?
বুকের ভেতর হঠাৎ প্রচন্ড ব্যথা হতে লাগলো। এ ব্যথা কিসের?শোক না ঘৃণা?
২টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

চন্দ্রপ্রভা

লিখেছেন সাইফুলসাইফসাই, ১৬ ই অক্টোবর, ২০২৬ দুপুর ১২:০৭

চন্দ্রপ্রভা
সাইফুল ইসলাম সাঈফ

তোমাকে দেখে মোহিত হই চন্দ্রপ্রভা
রোদ পড়লে চকচক করে
এতই সুন্দর লাগে
একদৃষ্টে তাকিয়ে থাকি।
তোমাকে ছুঁতে ইচ্ছে করে
কিন্তু পাই না যে সাহস।
তুমি নাই বলে কি এত ঝড়?
তুমি পাশে নাই বলে... ...বাকিটুকু পড়ুন

আপনি কি পেলেন?

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ১৬ ই অক্টোবর, ২০২৬ দুপুর ১২:৫৬



বাংলার দুই নোবেল জয়ী রবি ঠাকুর আর ডঃ ইউনুসের পিছনে অনেক কথাই তো বললেন।
ব্লগ লেখায় ভরিয়ে ফেললেন!
খোদা তাঁদেরকে যে জায়গা দিয়েছেন, তা থেকে এক চুল কি নিচে নামাতে... ...বাকিটুকু পড়ুন

তোমরা নেহা বোরা কে বাংলাদেশের কথা বোলো না

লিখেছেন শ্রাবণধারা, ১৬ ই অক্টোবর, ২০২৬ দুপুর ২:০২


নেহা বোরাকে তোমরা বাংলাদেশের কথা বোলো না। বোলো না যে, তিনি যখন বাংলাদেশের ছাত্র আন্দোলনের ভূয়সী প্রশংসা করছেন, তখন বাংলাদেশে একটি বিশ্ববিদ্যালয়ের তরুনেরা ক্যাম্পাসে গরু জবাই করে জেয়াফত খাওয়ার আন্দোলন... ...বাকিটুকু পড়ুন

জগন্নাথবাসীগণ, আমার কথা শুনছেন কি?

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ১৬ ই অক্টোবর, ২০২৬ রাত ৯:০৩

জগন্নাথবাসীগণ,
আপনাদের গরু কোরবানি যদি হযরত জাবের (রাঃ)-এর মতো
নবীজীর সম্মানে হয়ে থাকে, তাহলে মোবারকবাদ।
আর, শুধু প্রতিবাদ দেখাতে একটি অবলা পশুকে হত্যা করে থাকলে,
তার জন্যে খোদার দরবারে বিচার দিলাম।
...বাকিটুকু পড়ুন

অভিনন্দন নাবিহা সাকলায়েন: ৩০ বছর পরের এআই পটেনশিয়াল

লিখেছেন কলাবাগান১, ১৭ ই অক্টোবর, ২০২৬ রাত ৩:৩৮


কনসেপ্ট টা খুবই সোজা...পৃথিবীর তাবত মানুষ ই জানে যে আপনার বিশ বছর বয়সে শরীরে যে কোষ গুলি আছে তা আপনার ৬০ বছর বয়সের কোষ আর সেইম না ..লম্বা সময়... ...বাকিটুকু পড়ুন

×