অামার আমিত্ব
০২ রা জুন, ২০১৫ দুপুর ২:২৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আমি রক্তপিশাচ,সভ্য পিশাচ
অসভ্যতার রক্ত চুষি,
আমি ঢেউয়ের তালে,গগনতলে
বজ্রপাতেরর অংক কষি।
আমি কালবোশেখির কালো দেয়ায়,
বৃক্ষাগ্র মাড়িয়ে চলি,
আমার শিখর হতে শেকড় তলে,
রক্তজলে মাতে হোলি।
আমি রবীন্দ্র নই,নজরুল নই
নইতো আমি সত্যজিৎ,
আমি মহান থেকেও মহানতর
বিশাল আমার কাব্যপীট।
বাম হাতে মোর দামামা বাজাই
ডান হাতেতে কাব্য সাজাই,
ঘরকুনো এক ডিনামাইট হয়ে,
বিশালদেহী পাহাড় ঝাঁঝাই।
অামি সূর্যস্নানে, তপ্ত বার্নে
বরফ গলে অগ্নি হই,
আমি অশ্বারোহী বীরের বেশে
চন্দ্রালোকের সঙ্গী হই।
আমি অসভ্যতার রক্ত চুষে
সভ্যপথের মশাল হই,
পদতলে মোর তপ্তমরু
ভীতুর বেশে ক্ষান্ত নই।
আমি ধরণী-মাতার অাশীর্বাদী
সূর্যালোকে তপ্ত বীর,
চাঁদের পাহাড় হাতের মুঠোয়,
রক্ত-শিরায়, উর্দ্ধশির।
অন্তিম অামি ধরণী তলে
অগ্নিদাহে শীতল হই,
হিমালয়ের বরফ গলে,
জ্বলন্তশিখার বাহক হই।
আমি সূর্যাস্তে তাকিয়ে দেখি
নতুনত্বের আহবান,
আমি আঘাত হানি মেঘনীলে
বৃষ্টিধারার জয়গান।
আমিই গড়ি,ভেঙ্গে-চূড়ে
মানবতার ইতিহাস,
আমার আমিত্বে, আমি চিরকাল
ফেলবোনা কভু দীর্ঘশ্বাস।
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
চন্দ্রপ্রভা
সাইফুল ইসলাম সাঈফ
তোমাকে দেখে মোহিত হই চন্দ্রপ্রভা
রোদ পড়লে চকচক করে
এতই সুন্দর লাগে
একদৃষ্টে তাকিয়ে থাকি।
তোমাকে ছুঁতে ইচ্ছে করে
কিন্তু পাই না যে সাহস।
তুমি নাই বলে কি এত ঝড়?
তুমি পাশে নাই বলে... ...বাকিটুকু পড়ুন

বাংলার দুই নোবেল জয়ী রবি ঠাকুর আর ডঃ ইউনুসের পিছনে অনেক কথাই তো বললেন।
ব্লগ লেখায় ভরিয়ে ফেললেন!
খোদা তাঁদেরকে যে জায়গা দিয়েছেন, তা থেকে এক চুল কি নিচে নামাতে...
...বাকিটুকু পড়ুন
নেহা বোরাকে তোমরা বাংলাদেশের কথা বোলো না। বোলো না যে, তিনি যখন বাংলাদেশের ছাত্র আন্দোলনের ভূয়সী প্রশংসা করছেন, তখন বাংলাদেশে একটি বিশ্ববিদ্যালয়ের তরুনেরা ক্যাম্পাসে গরু জবাই করে জেয়াফত খাওয়ার আন্দোলন...
...বাকিটুকু পড়ুনজগন্নাথবাসীগণ,
আপনাদের গরু কোরবানি যদি হযরত জাবের (রাঃ)-এর মতো
নবীজীর সম্মানে হয়ে থাকে, তাহলে মোবারকবাদ।
আর, শুধু প্রতিবাদ দেখাতে একটি অবলা পশুকে হত্যা করে থাকলে,
তার জন্যে খোদার দরবারে বিচার দিলাম।
...বাকিটুকু পড়ুন
লিখেছেন
কলাবাগান১, ১৭ ই অক্টোবর, ২০২৬ রাত ৩:৩৮

কনসেপ্ট টা খুবই সোজা...পৃথিবীর তাবত মানুষ ই জানে যে আপনার বিশ বছর বয়সে শরীরে যে কোষ গুলি আছে তা আপনার ৬০ বছর বয়সের কোষ আর সেইম না ..লম্বা সময়...
...বাকিটুকু পড়ুন