somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

স্বপ্ন নাকি দুঃস্বপ্ন?

১৮ ই ফেব্রুয়ারি, ২০১৯ সন্ধ্যা ৭:৩০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

জিজ্ঞেস করলো, স্বপ্ন নাকি দুঃস্বপ্ন?
আমি বললাম,স্বপ্নাংশ!
স্বপ্ন এমন একটি জায়গা যেখানে মানুষ পরিপূর্ণ স্বাধীন। এখানে আপনি নিজেকে রাজ্যের রাজা ভাবতে পারেন আবার প্রজা ভেবেই সন্তুষ্ট থাকতে পারেন। নিজেকে বিল গেটস এঁর মতো বিলিয়নিয়ারও ভাবতে পারেন- এটা ভাবার জন্য আর যায় হোক আপনাকে ট্যাক্স দিতে হবেনা।
আমিও স্বপ্ন দেখি। তবে,আমার সমস্যাটা হচ্ছে গত দশ বছরে আমার স্বপ্ন অন্তত দশবার আমার রোষানলে পড়েছে। এটা নিঃসন্দেহে ভালো,স্বপ্ন আপগ্রেড হলে দোষ কোথায়? সে যায় হোক,সেসব বর্ননা করতে চাচ্ছি না। বর্তমানে আমার মাথায় যা ঘুরপাক খাচ্ছে তাই বলবো।
এখনও উচ্চ মাধ্যমিক টপকাতে পারিনি। তবে, প্রায় সীমান্তে চলে এসেছি। বেশ কাছেই তো, ওই যে দেখা যাচ্ছে? আমি জানি, আমি চাইলেও এখানে থামতে পারবো না। সময় নামক গাড়িটা এমনই। আপনি না পারবেন ফিরতে আর নাতো এটাকে থামাতে। সুতরাং, আমি সময়মতো ঠিকই টপকে যাবো। তারপর,দেশের প্রথম সারির একটা বিশ্ববিদ্যালয়ে চান্স পেয়ে যাবো। যদিও কপাল আমার সুপ্রসন্ন কিনা,আমি সন্দিহান। সে যায় হোক,আমার ভাবনাতে আমি স্বাধীন!
বিশ্ববিদ্যালয়ের প্রথম বর্ষ থেকেই লেখালেখির চর্চা গুণোত্তর ধারায় চালিয়ে যাবো। কিছুদিনের ভিতরেই দেশের জনপ্রিয় পেপার-পত্রিকায় আমার লেখা ছাপা হবে। সম্পাদকদের সাথে আমার ব্যক্তিগত সখ্যতা গড়ে উঠবে। আমার প্রকাশিত কলাম সারাদেশে আলোচনা-সমলোচনার ঝড় তুলবে। দেশেন জ্ঞানী-গুণী মহলে আমার লেখা ব্যাপক গ্রহনযোগ্যতা পাবে। অানিসুল হক ও জাফর ইকবাল স্যারের সাথে কোনো সেমিনারে সৌভাগ্যক্রমে দেখা হয়ে যাবে। আমি তাদের কাছে যেতেই তাঁরা আমাকে জিজ্ঞেস করবে,তুমি শেখ শাকিল? আমি বললো,জ্বি স্যার। এরপর তাঁরা আমাকে উৎসাহ দিয়ে বলবে,চালিয়ে যাও! আমি এই উৎসাহকে পুঁজি করে নিরলস লেখালেখি চালিয়ে যাবো। সাথে সাথে পড়াশোনায়ও সমান তালে এগিয়ে যাবো। ডিপার্টমেন্টের স্যাররা সবাই আমাকে চিনবে। আমি হবো আমার ডিপার্টমেন্টের আইকন। লেখালেখির কারনে সারাদেশে ব্যাপী আমার বিশাল ভক্তকূল তৈরি হবে। স্যোশাল সাইট গুলোতো আমার হাজার হাজার ফলোয়ার হবে।
এইতো উপযুক্ত সময়! এখন আমি বই লেখায় মনোনিবেশ করবো। তারপর কোনো এক ফেব্রুয়ারি সামনে রেখে আমি তোড়জোড় শুরু করবো। স্যোশাল সাইটগুলোতে জানান দিবো। এরপর কোনো একদিন বইয়ের প্রচ্ছদ প্রকাশ করবো। ফেব্রুয়ারির আগেই রকমারিতে প্রি-অর্ডার শুরু হয়ে যাবে। এক ফেব্রুয়ারি বইমেলা শুরু হবে। প্রথম দিন থেকেই আমার বইয়ের স্টলের সামনে উপচেপড়া ভিড় হবে। কিছুদিন পর,আমি ঘোষণা দিয়ে মেলায় যাবো। নির্ধারিত দিনে মেলায় গেলেই ভক্তকূল আমাকে কোণঠাসা করে রাখবে। অটোগ্রাফ দিতে দিতে হাত ঝিম ধরে যাবে,তবুও আমি অন্যরকম প্রশান্তি খুঁজে পাবো। তরুণ লেখক হবার দরুণ মেয়ে পাঠকদের অাবদার একটু বেশিই থাকবে। তারা অটোগ্রাফ নিয়েই ক্ষান্ত হবেনা,সাথে ফটোগ্রাফও চাই। ইতোমধ্যেই বইয়ের প্রথম মুদ্রণ বিক্রি হয়ে যাবে। প্রকাশক খুশিতে নাচতে নাচতে আবার দ্বিতীয় মুদ্রণ প্রকাশ করবেন!
...
© Shakil Hosen

সর্বশেষ এডিট : ১৮ ই ফেব্রুয়ারি, ২০১৯ সন্ধ্যা ৭:৩১
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

মাউন্টেন গোট (Mountain Goat) বা পার্বত্য ছাগল....

লিখেছেন জুল ভার্ন, ১০ ই সেপ্টেম্বর, ২০২৬ বিকাল ৩:৩৮

মাউন্টেন গোট (Mountain Goat) বা পার্বত্য ছাগল....



পড়া, টিভি, মুভি এগুলো- এগুলো বেকারদের অবলম্বন। বেশীরভাগ বয়স্কদের পছন্দ- ডিসকভারি চ্যানেল, ন্যাশনাল জিওগ্রাফি, বিবিসি আর্থ ইত্যাদি ইত্যাদি চ্যানেল। আমার হাতে টিভির... ...বাকিটুকু পড়ুন

গত ৪৮ ঘণ্টায় সামু'র সর্বোচ্চ পঠিত ২ ব্লগার হচ্ছেন - অপলক এবং সৈয়দ কুতুব

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ১০ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ৯:১৭

গতকাল রাত ৮টা ১২ মিনিট থেকে এখন রাত ৯ টা ১৭ মিনিট পর্যন্ত সামুতে পোস্ট এসেছে মোট ১৬টি, আমার এই পোস্টটি ছাড়া।
এই পোস্টগুলোতে উত্তর ও প্রতিউত্তর মিলিয়ে কমেন্টেসের সংখ্যা... ...বাকিটুকু পড়ুন

একদিন আমরা ক’জনা মিলে …….

লিখেছেন আহমেদ জী এস, ১০ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ১০:১২



ব্লগের একাধারে নম্র ও প্রাজ্ঞ এবং গবেষক সহ-ব্লগার শ্রদ্ধেয় ডঃ এম এ আলীর “ব্লগের সুদিন ফিরিয়ে আনতে ব্লগ টিমের প্রতি বিনীত আবেদন”... ...বাকিটুকু পড়ুন

জুলাই আগস্ট সেপ্টেম্বর কোন মাসেই নয় দুর্নীতি সেদিনই বন্ধ হবে-----

লিখেছেন ডঃ এম এ আলী, ১০ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ১১:৫৪



জুলাই আগস্ট সেপ্টেম্বর কোন মাসেই নয় ..।

দুর্নীতি সেদিনই বন্ধ হবে
যেদিন মানুষ নিজের কাছে
মিথ্যে বলা বন্ধ করবে
অন্যায়ের সঙ্গে আপস না করে
সত্যের পথে দৃঢ় পায়ে চলবে।

যেদিন বিবেক জাগবে মনে
লোভ হারাবে... ...বাকিটুকু পড়ুন

সরকার কি ইউনূস সাহেবকে ভয় পাচ্ছে ?

লিখেছেন সৈয়দ কুতুব, ১১ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ২:০৩


ব্যাপারটা এখন আর কোনো সন্দেহের অবকাশ রাখে না। বাংলাদেশে যে সরকারই আসুক, আওয়ামী লীগ হোক কিংবা বর্তমান সরকার, সবাই যেন একজন কমন করফাঁকিদাতা খুঁজে পেয়েছে। সেই করফাঁকিদাতার নাম... ...বাকিটুকু পড়ুন

×