আমাদের বিভক্তির মূলে রয়েছে আমাদের অন্ধ ভালোবাসা
০৩ রা ফেব্রুয়ারি, ২০১৪ বিকাল ৫:০৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আমরা সবসময় ভাবি বিএনপি-আওয়ামীলীগ। আমাদের সব ভালোবাসা বিএনপি-আওয়ামীলীগ জুড়ে। আমরা স্পষ্টতই দু দলে বিভক্ত। এই বিভক্তির রেখাটা সমাজের সর্বস্তরে। শিক্ষক, ছাত্র, সাংবাদিক, শিল্পী, কবি এমনকি আমার ধারনা বাংলাদেশের বিজ্ঞানীরাও দুই ভাগে বিভক্ত।
আমরা সবসময় ভাবি বিএনপি'র চেয়ে আওয়ামীলীগ ভালো অথবা আওয়ামীলীগের চেয়ে বিএনপি ভালো। হয়তো আমাদের ভাবনা গুলো কখনো কখনো সঠিক। কিন্ত আমরা কি কখনো দেশের জন্য সবচেয়ে ভালো কি সেটা ভেবে দেখি? দেশের জন্য ভালো দেখাটা কি বেশী গুরুত্বপূর্ন নয়?
এই যে আজ প্রায় প্রতিদিন পুলিশ কতৃক গুলি করে মানুষ হত্যা চলছে দেশে। অথবা বিএনপি-আওয়ামীলীগ-জামায়াত-পুলিশ সংঘর্ষ চলছে। রাতের আঁধারে মানুষের ঘরে র্যাব-পুলিশ পরিচয় দিয়ে অপহরন কিংবা ধরে নিয়ে গুম অথবা কথিত বন্ধুকযুদ্ধে খুন চলছে তার মূলে রয়েছে আমাদের বিভক্তি। কেবল মাত্র বিএনপি-জামায়াত করার জন্য পুলিশ কতৃক নির্বিচারে মানুষ হত্যা এ আমি কিছুতেই বিশ্বাস করতে পারছি না।
আমরা কি বিএনপি আওয়ামীলীগের প্রতি অন্ধ ভালোবাসা থেকে সরে আসতে পারিনা? আপনি কি জানেন আমরা যখনই এই অন্ধ ভালোবাসা ত্যাগ করবো তখনই বিএনপি-আওয়ামীলীগের কর্তাব্যাক্তিরা আমাদেরকে অন্ধভাবে ভালোবাসতে শুরু করবেন।
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

জুলাই কোটা আন্দোলনের প্রায় দুই বছর পূর্ণ হতে চলেছে। গত দুই বছরে দেশে অনেক কিছু বদলেছে। সমাজের অনেক কুৎসিত দিক নতুন করে সামনে এসেছে। অনেক মানুষকে নতুন করে চেনা...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
সামিয়া, ২৯ শে মে, ২০২৬ রাত ৯:৩৬

হঠাৎ বৃষ্টি নামছে। ঈদের দ্বিতীয় দিন আজ।
আমি শ্বশুরবাড়ির বারান্দায় বসে আছি এক মগ কফি হাতে নিয়ে সামনে ভেজা আকাশ। বাতাসে কেমন কাঁচা মাটির গন্ধ। এই গন্ধটা অদ্ভুতভাবে মানুষকে অতীতে...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
আদম_, ২৯ শে মে, ২০২৬ রাত ১০:৪২

একজন বৃ্শ্চিক জাতক গান ভালোবাসে- গান সব রাশির জাতকরাই ভালোবাসে, তবে বৃশ্চিকের চয়েসটা ভিন্ন। বৃশ্চিক ভালোবাসে কোয়ালিটি, জেনুইনটি, অথেনটিসিটি। আউল-ফাউল জিনিস বৃশ্চিককে গেলানো যাবেনা- বৃশ্চিক গলার্ধকরণ করেনা খেলোয়ার জাহান...
...বাকিটুকু পড়ুনবিত্তবানের সুখের সায়রে দুঃখের তরী মিছে।
তাঁরা, যাঁহাদের কাছে শত সুখ আছে তাঁহাদের দাম দিছে।
রাতের আঁধারে কাঁদিছে যাঁহারা তাঁহাদের খোঁজ পিছে।
তাঁরা, যাঁহাদের ঠোঁট হাসিতে মাতিছে তাঁহাদের খোঁজ নিছে।
— শ্রাবণ আহমেদ ...বাকিটুকু পড়ুন

দুই বছর আগে গিয়েছিলাম, জার্মানির ব্রেমেন শহরে। সেখানে গিয়ে দেখা হয়েছিল ছোটবেলায় গল্পে শোনা চরিত্র গুলোর সাথে। গল্পের সেই চরিত্রগুলোকে কেউ সাজিয়ে রেখেছে এভাবে এই শহরে, যাওয়ার আগে জানা...
...বাকিটুকু পড়ুন