somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

গুন্ডে'দের ইতিহাস বিকৃতিতে হয়তো একদিন হারিয়ে যাবে 'মুজিব-জিয়ার' অবদান

২৪ শে ফেব্রুয়ারি, ২০১৪ রাত ২:১৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

"গুন্ডে" মুভিটি এখনো দেখা হয়নি। এমনিতেই আমি হিন্দি মুভি দেখিনা। কিন্তু সামাজিক নেটওয়ার্ক মাধ্যমগুলোতে ঝড় উঠেছে মুভিটি নিয়ে। আমাদের মহান মুক্তিযুদ্ধের ইতিহাস বিকৃতি করার দায়ে অভিযুক্ত এই অভিশপ্ত মুভিটি। এখন প্রশ্ন হচ্ছে ভারতীয়রা কি এভাবেই বাংলাদেশের সর্ব শ্রেষ্ঠ অর্জনটিকে দেখে? আমাদের হাজার বছরের ইতিহাসে সবচেয়ে শ্রেষ্ঠ ও গৌরবময় অর্জনটি কি ভারতের স্বত্ব? তাহলে আমাদের পূর্ব পুরুষেরা যে রক্ত ও ঘাম ঝড়িয়ে লক্ষ প্রানের বিনিময়ে স্বাধীনতার সূর্যটা এনে ক্রন্ধরত মায়ের হাতে দিলেন, তার কি মুল্য দিলো তথাকথিত বন্ধু রাস্ট্র ভারত! যতদূর জানা গেছে তা থেকে স্ফটিকের মতো স্পষ্ট যে আমাদের মুক্তিযুদ্ধের ইতিহাস ভারতের পাঠ্যপুস্তকে "ভারত-পাকিস্থান" যুদ্ধ হিসেবেই লিপিবদ্ধ। আর সেই লিপিবদ্ধকৃত ভারতীয় ইতিহাসের হাত ধরেই তৈরি হয়েছে "গুন্ডে" মুভিটি।

আজ আমাদের সরকার উঠে পরে লেগেছে বাংলাদেশকে ভারতীয় মুভির মুক্ত বাজার হিসেবে প্রতিষ্ঠিত করতে। আসাদুজ্জামান নূর নামের একজন সাংস্কৃতিক ব্যাক্তিত্ব যার নামে রয়েছে বিস্তর অনৈতিক ও অনিয়মের অভিযোগ, তিনি সরাসরি দালালী করছেন ভারতীয় মুভি বাংলাদেশের প্রেক্ষাগৃহে মুক্তি দেওয়ার জন্য। সুন্দর, খুব সুন্দর। ভাবতেই ভালো লাগছে বাংলাদেশে আসলেই ভারতীয় দালালের অভাব নেই। তো যখন থেকে ভারতীয় মুভি বাংলাদেশের প্রেক্ষাগৃহে দেখানো হবে তখনও নিশ্চয় "গুন্ডে"'র মতো আরো অনেক মুভি হবে ও সেগুলো বাংলাদেশে মুক্তি পাবে। তখন নিশ্চয় আমাদের নতুন প্রজন্ম আবারো নতুন করে আমাদের মুক্তিযুদ্ধের ইতিহাস শিখবে। তারপর একদিন হারিয়ে যাবে শ্রেষ্ঠ মুক্তিযোদ্ধা মেজর জিয়ার বলিষ্ঠ কন্ঠের স্বাধীনতার ঘোষনা। নতুন প্রজন্ম প্র্শ্ন করবে শেখ মুজিব নামের লোকটা ক্যানো "ভারত-পাকিস্থান" যুদ্ধের সময় গ্রেফতার হয়েছিলো?

এভাবেই হয়তো আমরা হাঁটছি ইতিহাস বিকৃতির ভিন্ন এক পথে, সাংস্কৃতিক গোলামীর নতুন রাস্তায়। সক্রেটিসের মতো আফসোস করবো জ্ঞানের কথা শোনার চেয়ে বানর নাচ দেখতে লোক সমগাম বেশী হওয়ার জন্য।
সর্বশেষ এডিট : ২৪ শে ফেব্রুয়ারি, ২০১৪ রাত ২:১৬
১টি মন্তব্য ১টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

জুলাই ভুলে গেছে সবাই, শুধু জুলাই ভোলেনি

লিখেছেন সৈয়দ কুতুব, ২৯ শে মে, ২০২৬ বিকাল ৩:৪৮


জুলাই কোটা আন্দোলনের প্রায় দুই বছর পূর্ণ হতে চলেছে। গত দুই বছরে দেশে অনেক কিছু বদলেছে। সমাজের অনেক কুৎসিত দিক নতুন করে সামনে এসেছে। অনেক মানুষকে নতুন করে চেনা... ...বাকিটুকু পড়ুন

আজ ঈদের দ্বিতীয় দিন

লিখেছেন সামিয়া, ২৯ শে মে, ২০২৬ রাত ৯:৩৬



হঠাৎ বৃষ্টি নামছে। ঈদের দ্বিতীয় দিন আজ।
আমি শ্বশুরবাড়ির বারান্দায় বসে আছি এক মগ কফি হাতে নিয়ে সামনে ভেজা আকাশ। বাতাসে কেমন কাঁচা মাটির গন্ধ। এই গন্ধটা অদ্ভুতভাবে মানুষকে অতীতে... ...বাকিটুকু পড়ুন

এ ডিসেকশন অব এ স্করপিয়ন

লিখেছেন আদম_, ২৯ শে মে, ২০২৬ রাত ১০:৪২



একজন বৃ্শ্চিক জাতক গান ভালোবাসে- গান সব রাশির জাতকরাই ভালোবাসে, তবে বৃশ্চিকের চয়েসটা ভিন্ন। বৃশ্চিক ভালোবাসে কোয়ালিটি, জেনুইনটি, অথেনটিসিটি। আউল-ফাউল জিনিস বৃশ্চিককে গেলানো যাবেনা- বৃশ্চিক গলার্ধকরণ করেনা খেলোয়ার জাহান... ...বাকিটুকু পড়ুন

রাতের আঁধারে কাঁদিছে যাঁহারা তাঁহাদের খোঁজ পিছে

লিখেছেন শ্রাবণ আহমেদ, ৩০ শে মে, ২০২৬ রাত ১২:৪১

বিত্তবানের সুখের সায়রে দুঃখের তরী মিছে।
তাঁরা, যাঁহাদের কাছে শত সুখ আছে তাঁহাদের দাম দিছে।
রাতের আঁধারে কাঁদিছে যাঁহারা তাঁহাদের খোঁজ পিছে।
তাঁরা, যাঁহাদের ঠোঁট হাসিতে মাতিছে তাঁহাদের খোঁজ নিছে।
— শ্রাবণ আহমেদ ...বাকিটুকু পড়ুন

দ্যা ফামস স্ট্যাচু অফ দ্যা টাউন মিউজিসিয়ান অফ ব্রেমেন

লিখেছেন রোকসানা লেইস, ৩০ শে মে, ২০২৬ রাত ১:৫৬



দুই বছর আগে গিয়েছিলাম, জার্মানির ব্রেমেন শহরে। সেখানে গিয়ে দেখা হয়েছিল ছোটবেলায় গল্পে শোনা চরিত্র গুলোর সাথে। গল্পের সেই চরিত্রগুলোকে কেউ সাজিয়ে রেখেছে এভাবে এই শহরে, যাওয়ার আগে জানা... ...বাকিটুকু পড়ুন

×