সব নাস্তিকই মৃত্যুর পর মাগফেরাতের সংস্কৃতিতে অবগাহন করে। দোয়া করি আল্লাহ রাজীবের কোন একটি ভাল কাজের বরকতে তাকে মাফ করে দিন।
কমরেড ফরহাদ সহ সমস্ত বাম নেতা জানাজা'র মাধ্যমে নাজাত পেতে চেয়েছেন। ব্যতিক্রম চোখে পড়বে না।
বাংলাদেশের সব নাস্তিকের একই পথ। ড: আহমদ শরীফ ছিলেন একমাত্র ব্যক্তি যিনি তাঁর পুরো শরীর দান করে গিয়েছিলেন মানব কল্যানে। একমাত্র নাস্তিক যাকে আমি একজন পরিপূর্ণ নাস্তিক হিসেবে জেনেছি। শ্রদ্ধাও করি। শ্রদ্ধা করি তাঁর অটুট বিশ্বাসের কারনে। শ্রদ্ধা করি সমাজে তাঁর অবস্থানের কারনে। শ্রদ্ধা করি তাঁর Academic excellence এর কারনে।
তাঁরা ধর্মকে আঘাত করেছেন, ধর্মীয় লেবাসকে পরিহাস করেছেন, ধর্মের গুরুদের বুদ্ধিবৃত্তিক আক্রমন করেছেন। সেটা কখনোই সীমা ছাড়িয়ে নোংরামির পর্যায়ে যায়নি।
বর্তমানের নাস্তিকরা যে কদর্যতার কি পরিমান কদর করে সেটা তো তাদের ব্লগ এবং লেখা পড়লেই বোঝা যায়।
সুশিক্ষার বিকল্প নেই। সুশিক্ষায় যদি আপনি শিক্ষিত হন, চাই আস্তিক হন বা নাস্তিক, ভাষার ব্যবহারে আপনি আন্তরিক হবেন। অন্যমত এবং পথকে শ্রদ্ধা করবেন। বিনয়ী হবেন।
আমার বিশ্বাস কে হিংসা দিয়ে আঘাত না করে আপনি আমাকে আপনার বিশ্বাস দিয়ে আলোকিত করতে চাইবেন। Mind it, পরাজিত না, আলোকিত।
আপনি কি তা করেন? রাজীব কি তা করেছে? ব্লগশ্রেস্ঠ নাস্তিকরা কি তা করে? [দীর্ঘশ্বাসের শব্দ]
সর্বশেষ এডিট : ১৬ ই ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ১১:২৪

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



