আপনারা যারা সরাসরি সেখানে ছিলেন তাঁদের কাছে আমার এই অনুরোধ। প্রথম আলো পড়তে পারছি না, কিছু একটা সমস্যা হচ্ছে ওদের সাইটে। একটা খবর পড়লাম কালের কন্ঠে । সেখান থেকেই নিচের বক্তব্যগুলো তুলে দেয়া। এগুলোর সত্যতা জানতে চেয়ে এই পোস্ট। আপনাদের মত কি? সন্তুস্ট হবার মত যথেস্ট রেসপন্স না পেলে রি-পোস্ট করব। আন্তরিক ধন্যবাদ আপনাদের সবাইকে।
১) শাহবাগের গণজাগরণ মঞ্চ থেকে গতকাল বৃহস্পতিবার সরকারের প্রতি আলটিমেটাম ও নতুন কর্মসূচি দেওয়া হলেও প্রজন্ম চত্বরের অবস্থান কর্মসূচির কী হবে সে বিষয়ে স্পষ্ট করে কিছু বলা হয়নি। এতে ১৭ দিন ধরে শাহবাগে অবস্থানকারী আন্দোলনকর্মীরা পড়েছেন অন্ধকারে। গণজাগরণের সংগঠক ও নেতৃস্থানীয়দের কাছে খোঁজখবর করেও তাঁরা কিছু বুঝে উঠতে পারছেন না। নতুন কর্মসূচিও তাঁদের কাছে ১৭ দিনের আগুনঝরা লড়াই-সংগ্রামের তুলনায় অনেক কমজোরি মনে হয়েছে। এ নিয়ে অসন্তোষও দেখা গেছে তাঁদের মধ্যে। মূলত আওয়ামী লীগকে বাঁচাতেই এমন কর্মসূচি দেওয়া হয়েছে বলে মনে করেন অনেকে।
২) জামায়াতকে নিষিদ্ধ করার ব্যাপারেও যে কর্মসূচি দেওয়া হয়েছে, তাও বেশ নমনীয়। বলা হয়েছে, আগামী ২৬ মার্চের মধ্যে জামায়াতকে নিষিদ্ধ করার লক্ষ্যে আইনি প্রক্রিয়া শুরু করতে হবে। অথচ অনুসন্ধানে জানা যায়, গতকালের মহাসমাবেশে যে লিখিত বক্তব্য পাঠ করার কথা ছিল ডা. ইমরান এইচ সরকারের, সেখানে স্পষ্ট করে বলা ছিল- ২৬ মার্চের মধ্যে জামায়াতকে নিষিদ্ধ করতে হবে। এভাবে মূল লিখিত বক্তব্যের অনেক কিছুই পাল্টে গেছে বলে কথা উঠেছে।
৩) রাত সাড়ে ১০টার দিকে ডা. ইমরান গণজাগরণ মঞ্চে ফিরে এসে সমবেতদের বলেন, 'শাহবাগে লাগাতার অবস্থান আজ (কাল) থেকেই সমাপ্ত। আপনারা বাড়ি চলে যান। কাল (আজ) সকাল ১০টা থেকে প্রজন্ম চত্বরে গণস্বাক্ষর অভিযান শুরু হবে। অন্যান্য ঘোষিত কর্মসূচিও চলবে। সেখানে সবাই অংশ নেবেন।'
৪) আন্দোলনে ১৭ দিন অংশ নেওয়া ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র ... বলেন, 'সরকার জামায়াতকে নিষিদ্ধ করতে পারবে না। এ জন্যই এ রকম একটি কর্মসূচি দেওয়া হয়েছে। অথচ জামায়াত-শিবিরকে নিষিদ্ধের জন্য আমরা সময়সীমা বেঁধে দেওয়ার জন্য নেতাদের বলেছিলাম। তাঁরা আমাদের কথা রাখেননি।'

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


